Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
বুড়িগঙ্গা দূষণরোধে রায় বাস্তবায়ন না করায় ওয়াসার এমডিকে সর্তক করলেন হাইকোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 September, 2020, 05:00 pm
Last modified: 14 September, 2020, 05:05 pm

Related News

  • ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাসের পাইপলাইন বিচ্ছিন্ন: গুলশান-বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ   
  • বাস্তবায়ন শঙ্কার মাঝেই ১ লাখ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা চট্টগ্রাম ওয়াসার
  • ওয়াসার এমডির দায়িত্বও পেলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান 
  • পানিতে পোকা, ভোগান্তিতে ঢাকার বাসিন্দারা, দায় নিতে নারাজ ওয়াসা
  • লবণাক্ততা কমায় চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন বেড়েছে, অনুমোদনের অপেক্ষায় উন্নয়ন প্রকল্প

বুড়িগঙ্গা দূষণরোধে রায় বাস্তবায়ন না করায় ওয়াসার এমডিকে সর্তক করলেন হাইকোর্ট

'রায়ের ৯ বছর পার হলেও টালবাহানা করে রায় বাস্তবায়ন করা হচ্ছে না। যে কারণে বুড়িগঙ্গা নদীর পানি দূষণ বন্ধ হচ্ছে না এবং ওয়াসা তাদের দায়িত্ব বারবার পালনে ব্যর্থ হয়েছে।'
টিবিএস রিপোর্ট
14 September, 2020, 05:00 pm
Last modified: 14 September, 2020, 05:05 pm
ছবিটি প্রতীকী

বুড়িগঙ্গা নদীর পানি দূষণ বন্ধে রায় বাস্তবায়ন না করায় ওয়াসার এমডি তাকসিম এম খানকে সর্তক করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এক মাসের মধ্যে রায় বাস্তবায়নের অগ্রগতি জানাতে বলা হয়েছে।

সোমবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৮ অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আমাতুল করিম এবং ওয়াসার এমডির পক্ষে ছিলেন অ্যাডভোকেট উম্মে সালমা।

এর আগে ঢাকার শ্যামপুরের ইন্ডাস্ট্রিজ এলাকার পরিচালিত বিভিন্ন শিল্প কারখানা থেকে বর্জ্য নিঃসরণে বুড়িগঙ্গা নদীর পানি দূষণ বন্ধে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০১০ সালে একটি রিট পিটিশন দায়ের করে। ওই রিটের শুনানি নিয়ে ২০১১ সালে হাইকোর্ট তার রায়ে ওয়াসার এমডিকে ৬ মাসের মধ্যে বুড়িগঙ্গা নদীতে কারখানার বর্জ্য নিঃসরণ লাইন বন্ধের নির্দেশ দেন।

কিন্তু রায় বাস্তবায়ন না হওয়ায় একটি সম্পূরক আবেদনের ওপর শুনানিতে ওয়াসার এমডি তাকসিম এম খান গত ৪ মার্চ আদালতে হাজির হয়ে রায় বাস্তবায়নের জন্য আদালতে প্রতিশ্রুতি দেন।

পরে গত ১৮ আগস্ট এবং ৭ সেপ্টেম্বর দুটি প্রতিবেদন আদালতে দাখিল করা হলেও রায় বাস্তবায়ন না হওয়ায় তা গ্রহণ না করে সময় দেন হাইকোর্ট। 

এদিকে, এদিন শুনানিতে ওয়াসার এমডির পক্ষে আরও একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। কিন্তু আদালত তা গ্রহণ না করে ওয়াসার এমডিকে সতর্ক করেন এবং বারবার সময় নিয়ে রায় বাস্তবায়ন করার তার প্রতিশ্রুতি ভঙ্গ করার বিষয় উল্লেখ করেন।

আদেশে আরও উল্লেখ করা হয়, ওয়াসার এমডি ইচ্ছাকৃত রায় প্রতিপালন করছেন না এবং বারবার প্রতিবেদন দাখিলের মাধ্যমে সময়ক্ষেপণ করছেন।

শুনানিতে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ আদালতকে বলেন, রায়ের ৯ বছর পার হলেও টালবাহানা করে রায় বাস্তবায়ন করা হচ্ছে না। যে কারণে বুড়িগঙ্গা নদীর পানি দূষণ বন্ধ হচ্ছে না এবং ওয়াসা তাদের দায়িত্ব বারবার পালনে ব্যর্থ হয়েছে।

Related Topics

টপ নিউজ

ওয়াসা / বুড়িগঙ্গায় পানি দূষণ / আইন-আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাসের পাইপলাইন বিচ্ছিন্ন: গুলশান-বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ   
  • বাস্তবায়ন শঙ্কার মাঝেই ১ লাখ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা চট্টগ্রাম ওয়াসার
  • ওয়াসার এমডির দায়িত্বও পেলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান 
  • পানিতে পোকা, ভোগান্তিতে ঢাকার বাসিন্দারা, দায় নিতে নারাজ ওয়াসা
  • লবণাক্ততা কমায় চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন বেড়েছে, অনুমোদনের অপেক্ষায় উন্নয়ন প্রকল্প

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net