Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
বুড়িগঙ্গা তীরের ৭৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 March, 2021, 05:55 pm
Last modified: 18 March, 2021, 06:00 pm

Related News

  • ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দে হাইকোর্টের নির্দেশ
  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ
  • পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের
  • দেশের সব উপজেলা হাসপাতালে সাপের অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ হাইকোর্টের
  • লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে প্রতিস্থাপনের নির্দেশ হাইকোর্টের; লুটপাটে জড়িতেদের তালিকা দাখিলের নির্দেশ

বুড়িগঙ্গা তীরের ৭৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ

আগামী ২৬ জুনের মধ্যে উচ্ছেদ করে ঢাকার জেলা প্রশাসক ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানকে এ বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলেছেন হাইকোর্ট।
টিবিএস রিপোর্ট
18 March, 2021, 05:55 pm
Last modified: 18 March, 2021, 06:00 pm
বাংলাদেশ সুপ্রীম কোর্ট। ফাইল ছবি।

বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল (হাজারীবাগ ও কামরাঙ্গীরচর) এলাকায় সিএস/আরএস অনুসারে জরিপ অধিদপ্তরের চিহ্নিত করা ৭৪টি অবৈধ স্থাপনা তিন মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ২৬ জুনের মধ্যে উচ্ছেদ করে ঢাকার জেলা প্রশাসক ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানকে এ বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আমাতুল করিম।

গত বছরের ১২ অক্টোবর বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল (হাজারীবাগ ও কামরাঙ্গীরচর) সিএস/আরএস অনুসারে জরিপ করে দখলকারীদের নাম-ঠিকানাসহ প্রতিবেদন দাখিল করতে জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন হাইকোর্ট। আদেশ অনুসারে বৃহস্পতিবার ওই প্রতিবেদন দাখিল করা হয়।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, চার নদীর অবৈধ দখল বন্ধ, অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইআরপিবি) দায়ের করা জনস্বার্থ সংশ্লিষ্ট মামলায় ২০০৯ সালে বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মমতাজউদ্দীন আহমেদ রায় দিয়ে নদীর সীমানা জরিপ দখলদারদের উচ্ছেদসহ ৯ দফা নির্দেশনা দেন।

ওই রায়ের ভিত্তিতে জরিপের সময় হাজারীবাগ-কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গা নদীর অংশ আদি চ্যানেল জরিপের বাইরে থাকায় এইচআরপিবির পক্ষ থেকে আবেদন করে সংশ্লিষ্ট এলাকায় বুড়িগঙ্গা নদীর অংশ আদি চ্যানেলের জায়গা জরিপ করে দখলকারীদের চিহ্নিত করার আবেদন জানানো হয় ২০১৫ সালে। শুনানি শেষে তখন বিচারপতি মির্জা হোসেইন হায়দারের বেঞ্চ আদি চ্যানেল সিএস/আরএস বিশেষ জরিপ টিম গঠন করে সীমানা নির্ধারণ করে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। পরে এইচআরপিবির পক্ষে একটি সম্পূরক আবেদনে হাজারীবাগ-কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গা নদীর অংশ উদ্ধার ও দখলকারীদের  তালিকা দাখিলের নির্দেশ দেওয়া হয়। সেই আদেশের ধারাবাহিকতায় আদালত বৃহস্পতিবার অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিলেন।

Related Topics

টপ নিউজ

বুড়িগঙ্গা তীরের অবৈধ স্থাপনা / অবৈধ স্থাপনা উচ্ছেদ / বুড়িগঙ্গায় পানি দূষণ / হাইকোর্টের নির্দেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দে হাইকোর্টের নির্দেশ
  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ
  • পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের
  • দেশের সব উপজেলা হাসপাতালে সাপের অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ হাইকোর্টের
  • লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে প্রতিস্থাপনের নির্দেশ হাইকোর্টের; লুটপাটে জড়িতেদের তালিকা দাখিলের নির্দেশ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net