Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
বিএনপির হামলার শঙ্কায় সিটি নির্বাচনে ভোটার কম ছিল: তথ্যমন্ত্রী

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি 
06 February, 2020, 01:50 pm
Last modified: 06 February, 2020, 01:56 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • নাগরিকদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতন করতে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ

বিএনপির হামলার শঙ্কায় সিটি নির্বাচনে ভোটার কম ছিল: তথ্যমন্ত্রী

বৃহস্পতিবার সকালে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
রাজশাহী প্রতিনিধি 
06 February, 2020, 01:50 pm
Last modified: 06 February, 2020, 01:56 pm

বিএনপির হামলার আশঙ্কায় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটার কম ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সকালে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন।

পয়লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ জয়ে হলেও ভোট পড়েছে খুবই কম।

ডিএনসিসিতে ২৫.৩০ শতাংশ ভোট পড়ে। অন্যদিকে ডিএসসিসিতে ভোট পড়ে ২৯.০০২ শতাংশ।

ভোট কম পড়া নিয়ে রংপুর ও রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ''বিএনপি নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে। আর বিএনপির আন্দোলন মানেই জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ। তাই এ বছর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির হামলার আশঙ্কায় ভোটার উপস্থিতি কম ছিল।''

তিনি আরও বলেন, "ভোটার উপস্থিতি কম হলেও উপমহাদেশের মানদণ্ডে এই দুই সিটিতে সবচেয়ে ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।''

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে মন্ত্রী বলেন, ইভিএমে ভোট হওয়ার কারণে এখন আর কোনো দলেরই পোলিং এজেন্ট দরকার হওয়ার কথা না। কারণ ইভিএম নিজেই পোলিং এজেন্ট হিসেবে কাজ করে। 

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপির কাজ হচ্ছে সবসময় সমালোচনা করা। ইভিএম নিয়েও তাদের সমালোচনার শেষ নেই। ইভিএমে ভোট কারচুপি তো দূরের কথা, আঙুলের ছাপ না মিললেও ভোট দেওয়ার সুযোগ নেই। 

প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনসহ রাজশাহীর সংসদ সদস্য, জেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।

Related Topics

টপ নিউজ

হাছান মাহমুদ / ডিএনসিসি / ডিএসসিসি / নির্বাচন / বিএনপি / হামলা / শঙ্কা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • নাগরিকদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতন করতে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net