বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনাভাইরাসে আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো হাসপাতাল) থেকে তিনি কোভিড-১৯ নমুনা পরীক্ষার রেজাল্ট পান।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল লতিফ বকশি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তাদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী মারা গেছেন।
অন্যদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কোভিড-১৯ নেগেটিভ হলেও মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
