Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
বহুল আলোচিত পাপুলের আসনে উপ-নির্বাচনে ভোট চলছে

বাংলাদেশ

সানা উল্লাহ সানু
21 June, 2021, 12:45 pm
Last modified: 21 June, 2021, 01:04 pm

Related News

  • লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া কেনায় ব্যবসায়ীদের অনীহা
  • খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ঈদের আগে লক্ষ্মীপুর-নোয়াখালীতে মহামারি রূপ নিল ‘লাম্পি ডিজিজ’, চিন্তায় পশুপালনকারীরা
  • লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০
  • ‘বিগত সময়ের লুটপাটের তদন্ত চলছে, নেওয়া হবে আইনি ব্যবস্থা’: লক্ষ্মীপুরে বাঁধ প্রকল্প পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী

বহুল আলোচিত পাপুলের আসনে উপ-নির্বাচনে ভোট চলছে

এ সংসদীয় আসনে ৪ লাখ ২ হাজার ৯৬৩ ভোটার ১৩৬ কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছেন। যার মধ্যে ৯৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল নিরাপত্তা বাহিনী। 
সানা উল্লাহ সানু
21 June, 2021, 12:45 pm
Last modified: 21 June, 2021, 01:04 pm

দেশ-বিদেশে বহুল আলোচিত এবং কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়া প্রথম বাংলাদেশি সংসদ সদস্য হিসেবে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর অংশ) আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে।  

সোমবার (২১জুন) ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃষ্টির মধ্যেও বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। বেলা ১১টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। 

স্থানীয়ভাবে জানা যায়, আসনটি বিএনপি অধ্যুষিত হলেও তারা ভোটে অংশ নেননি। উপ-নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে লড়ছেন জেলা আওয়ামীলীর সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী  নয়ন এবং লাঙ্গল প্রতীকে লড়ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শেখ ফায়েজ উল্যাহ শিপন। 

লক্ষ্মীপুর -২ রায়পুর আসনটি রায়পুর উপজেলার ১০ ইউনিয়ন, এক পৌরসভা এবং সদর উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় আসন। এ সংসদীয় আসনে ৪ লাখ ২ হাজার ৯৬৩ ভোটার ১৩৬ কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছেন। যার মধ্যে ৯৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল নিরাপত্তা বাহিনী। 

এদিকে একই লক্ষ্মীপুর জেলার রামগতি এবং কমলনগরের ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগের মতো ব্যালট পেপারে অনুষ্ঠিত হচ্ছে। এসব ইউনিয়নে  ১ লাখ ২৩ হাজার ২৩১ জন ভোটার ব্যালট পেপারে তাদের ভোট দিচ্ছেন। রামগতি ও কমলনগরের ৬টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪০ জন, নারী সদস্য পদে ৮৩জন ও সদস্য পদে ২৫১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এদিকে পাপুল বিষয়ে স্থানীয় ভাবে জানা যায়, ২০১৮ সালে নাটকীয় ভাবে লক্ষ্মীপুর-২ রায়পুর আসন থেকে জাতীয়পার্টির প্রার্থীকে হটিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন, কুয়েত প্রবাসী ব্যবসায়ী কাজী শহিদ ইসলাম পাপুল। পরে তার স্ত্রী সেলিনা ইসলামও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্ত গত ২০২০ সালের ৬ জুন তারিখে মধ্য প্রাচ্যের দেশ কুয়েতে মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তাকে গ্রেপ্তার করে। 

তবে এর আগে ফেব্রুয়ারি মাসে কুয়েতে মানব পাচারের সঙ্গে এমপি শহিদ ইসলাম পাপুলের সংশ্লিষ্টতা রয়েছে বলে কুয়েত এবং বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।

পাপুলের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার কারণে  কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল জারাহকে বরখাস্ত করা হয় সে বছরের ৩০ জুন তারিখে। 

এদিকে বাংলাদেশে প্রবাসী উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যানের পদ থেকে পাপুলকে সরিয়ে দেওয়া হয়। পাপুল ও তার কোম্পানির ৬১৭টি ব্যাংক হিসাব জব্দ করা হয়। বাংলাদেশেও তার বিষয়ে তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে পাপুল প্রশ্নে জাতীয় সংসদে আলোচনা করেন। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক ভাবে পাপুলের বিচার শুরু হয়। 

শুনানি ও যুক্তি প্রমাণ উপস্থাপন শেষে চলতি বছরের ২৮ জানুয়ারি তারিখে কুয়েতের আদালত কাজী শহিদ ইসলাম পাপুলকে ৪ বছরের কারাদণ্ড প্রদান করে। এর মাধ্যমেই দণ্ডপ্রাপ্ত পাপুল বিদেশের মাটিতে দণ্ডপ্রাপ্ত হওয়া প্রথম বাংলাদেশি সংসদ সদস্য হন। ফলে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি  বাংলাদেশের জাতীয় সংসদ সচিবালয় পাপুলের সংসদ সদস্যপদ বাতিল করে একটি প্রজ্ঞাপন জারি করে।

যার প্রেক্ষিতে নির্বাচন কমিশন লক্ষ্মীপুর-২ আসনটি শুন্য ঘোষণা করে গত ৪ মার্চ নির্বাচনী তফসিল প্রকাশ করে ১১ এপ্রিল উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে সোমবার(২১ জুন) নির্ধারণ করা হয়।

Related Topics

টপ নিউজ

কাজী শহিদ ইসলাম পাপুল / লক্ষ্মীপুর-২ / উপ-নির্বাচন / লক্ষ্মীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া কেনায় ব্যবসায়ীদের অনীহা
  • খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ঈদের আগে লক্ষ্মীপুর-নোয়াখালীতে মহামারি রূপ নিল ‘লাম্পি ডিজিজ’, চিন্তায় পশুপালনকারীরা
  • লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০
  • ‘বিগত সময়ের লুটপাটের তদন্ত চলছে, নেওয়া হবে আইনি ব্যবস্থা’: লক্ষ্মীপুরে বাঁধ প্রকল্প পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net