Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 April, 2020, 12:00 am
Last modified: 12 April, 2020, 09:11 am

Related News

  • মৃত্যুদণ্ড থেকে মুক্তি: ফাঁসির কাষ্ঠ থেকে ফেরা ও তার পরের জীবন
  • কুমিল্লায় যুবলীগ সভাপতি হত্যা মামলায় ৯ জনের ফাঁসি
  • প্রত্যক্ষদর্শীর ভাষ্যে ১৫ আগস্টের কালরাত  
  • ফাঁসি নিয়ে বিতর্ক ও মানবাধিকার
  • বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর

রোববার প্রথম প্রহরে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে খুনি মাজেদকে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। 
টিবিএস রিপোর্ট
12 April, 2020, 12:00 am
Last modified: 12 April, 2020, 09:11 am

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় সর্বোচ্চ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর বরখাস্তকৃত ক্যাপ্টেন আবদুল মাজেদের ফাঁসি কার্যকর হয়েছে।

রোববার রাত ১২টা ১ মিনিটে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে খুনি মাজেদকে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। 

ফাঁসির মঞ্চে কোনো প্রতিক্রিয়া দেখায়নি খুনি আব্দুল মাজেদ। ৫ মিনিট ঝুলিয়ে রাখার পর তার লাশ ফাঁসির মঞ্চে থেকে নিচে নামিয়ে আনা হয়।

মাজেদের ফাঁসির মধ্য দিয়ে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত ১১ আসামির মধ্যে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর হলো। আরও পাঁচ আসামি এখনো দেশের বাইরে পলাতক অবস্থায় আছে।

রাত ১১টার দিকে মাজেদের স্ত্রী সালেহা তার সন্তানদের  নিয়ে স্বামীর সঙ্গে শেষবারের মতো দেখা করে আসেন। মাজেদের গ্রামের বাড়ি ভোলার বোরহান উদ্দিনেও নেওয়া হয়েছে দাফনের প্রস্তুতি। 

অতিরক্ত আইজি প্রিজন্স, ডিআইজি প্রিজন্স, সিনিয়র জেল সুপার, ঢাকার সিভিল সার্জন, কারাগারের দুজন সহকারী সার্জন, ঢাকা জেলার পুলিশ সুপারের প্রতিনিধি, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি রাত ১১টার মধ্যে কারাগারে প্রবেশ করেন। 

মৃতদেহ রাখার জন্য আগেই কফিন এনে রাখা হয়। মাজেদের দণ্ড কার্যকরে প্রধান জল্লাদ ছিলেন শাহজাহান, তার সহকারী হিসেবে ছিলেন মনির ও সিরাজ। 

১৯৭৫ সালের ১৫ অগাস্ট যে সেনা সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করেছিল, মাজেদ তাদেরই একজন।

অনেক বাধা বিপত্তি পেরিয়ে সেই হত্যাকাণ্ডের বিচার শেষ হয় ২০০৯ সালের নভেম্বর মাসে। বিচারের সর্বোচ্চ আদালত থেকে ১১ জনের ফাঁসির রায় দেন। এরমধ্যে ২০১০ সালের ২৮ জানুয়ারি পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও মাজেদসহ ছয়জন পলাতক থেকে যান।

প্রায় ২০ বছরেরও বেশি সময় ভারতের পালিয়ে থাকার পর গত মঙ্গলবার সকালে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হন সাবেক সেনা কর্মকর্তা মাজেদ। তার দণ্ড কার্যকর করতে বুধবার ঢাকার জজ আদালত মৃত্যু পরোয়ানা জারি করে।

রায়ের বিরুদ্ধে আপিল করার সময় বহু বছর আগেই পেরিয়ে যাওয়ায় আবদুল মাজেদের সামনে সেই সুযোগ ছিল না। ফাঁসির দড়ি এড়ানোর শেষ চেষ্টা হিসেবে বুধবার সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। কিন্তু রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার রাতেই সে আবেদন নাকচ করে দিলে মাজেদের দণ্ড কার্যকর করার পথে সব বাধা কাটে। 
 

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধুর খুনি / বঙ্গবন্ধুর খুনি মাজেদ / খুনি মাজেদ / ফাঁসির দণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • মৃত্যুদণ্ড থেকে মুক্তি: ফাঁসির কাষ্ঠ থেকে ফেরা ও তার পরের জীবন
  • কুমিল্লায় যুবলীগ সভাপতি হত্যা মামলায় ৯ জনের ফাঁসি
  • প্রত্যক্ষদর্শীর ভাষ্যে ১৫ আগস্টের কালরাত  
  • ফাঁসি নিয়ে বিতর্ক ও মানবাধিকার
  • বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা: প্রধানমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net