Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ফেসবুকে দুর্নীতির অভিযোগ তুলে সাংবাদিক গ্রেপ্তার

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি
18 July, 2021, 07:10 pm
Last modified: 18 July, 2021, 07:14 pm

Related News

  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের
  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া

ফেসবুকে দুর্নীতির অভিযোগ তুলে সাংবাদিক গ্রেপ্তার

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আক্তারুজ্জামান ফেক আইডি খুলে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং হিসাব রক্ষকের বিরুদ্ধে মানহানিকর, মিথ্যা, বানোয়াট পোস্ট করেছেন।
বগুড়া প্রতিনিধি
18 July, 2021, 07:10 pm
Last modified: 18 July, 2021, 07:14 pm
গ্রেপ্তার সাংবাদিক মো. আক্তারুজ্জামান। ছবি: টিবিএস

বগুড়ায় স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সাংবাদিকের নাম মো. আক্তারুজ্জামান। তিনি 'বাণিজ্য প্রতিদিন' পত্রিকার বগুড়া প্রতিনিধি।

শনিবার দিবাগত রাতে নিজ বাসা থেকে তাকে আটক করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে শনিবার বিকেলে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের এপ্রিলে বগুড়া সদর উপজেলায় ৩৬টি কমিউনিটি ক্লিনিকে ২১৯ জন মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ার নিয়োগ হয়। আক্তারুজ্জামান তাদের একজন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত-কর্মকর্তা সেলিম রেজা বলেন, আক্তারুজ্জামানকে রোববার ভোরে তার বাসা সাবগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়েছে। 

মামলার বাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক শামীমা আক্তার।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আক্তারুজ্জামান ফেক আইডি খুলে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকর্মকর্তা মো. সামির হোসেন মিশু এবং শামীমা আক্তারের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর, মিথ্যা, বানোয়াট পোস্ট করেছেন।

ওসি সেলিম রেজা মোবাইলে বলেন, আকতারুজ্জামান পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে বগুড়া সদরের আমলি আদলাতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল অবতাফ আহমেদ নামে এক আইডি থেকে করা এক ফেসবুক পোস্ট ছড়িয়ে পরে। ওই পোস্ট আকতারুজ্জামান দিয়েছেন বলে পুলিশ জানায়।

অবতাফ আহমেদ নামের আইডি থেকে পোস্টে অভিযোগ করা হয়, 'বগুড়ায় স্বাস্থ্য সেচ্ছাসেবীদের সম্মানী প্রদানে হরিলুট! নেপথ্যে গরিবের ডাক্তার সামির হোসেন মিশু। বগুড়া সদর উপজেলায় ৩৬টি কমিউনিটি ক্লিনিকে ২১৯ জন মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ার নিয়োগ হয় এপ্রিল ২০২০। মাসিক ভাতা ৩৬০০/-।  অক্টোবর'২০-ফেব্রুয়ারি'২১ পর্যন্ত  ৫ মাসের ভাতা  ১৮০০০/- টাকা প্রদান করে।  মার্চ'২১-জুন'২১ পর্যন্ত ৪ মাসের ভাতা ১৪৪০০/- যার ১০% কর  ১৪৪০/- টাকা কাটার পর আমাদের প্রদান করার কথা ১২৯৬০/- টাকা, কিন্তু তারা এর মধ্যে হতে পূর্বের প্রদানকৃত ১৮০০০/- এর ১০% কর কাটার পর আমাদের প্রদান করার কথা ১১১৬০/- টাকা। কিন্তু মাত্র ৩৫-৪০ জনকে ১১১৬০/- টাকা প্রদান করার পর বাকিদের নানা অজুহাত দেখিয়ে প্রদান করা হচ্ছে মাত্র ৬০০০/-, যদিও সবার কাছে থেকে ১২৯৬০/- সাক্ষর নিয়েছে। বাকি টাকা কোথায় যাবে জানতে চাইলে অফিসের হেড ক্লার্ক শামিমা অকথ্য ভাষায় গালাগালি করে। এবং হুমকি প্রদান করা হয় এরপর টাকা নিয়ে কেউ কিছু বললে তাদের লাথি দিয়ে বের করে দেওয়া হবে...।'

এই ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়, 'গত কয়েকদিন ধরে ১০/১৫ জন করে তাদের ভাতা প্রদান করা হচ্ছে, তাদের প্রত্যাকের কাছ থেকে সাক্ষর করে নেয়া হয়েছে ১২৯৬০/- কিন্তু প্রদান করা হচ্ছে ৬০০০ টাকা।'

জানতে চাইলে মামলার বাদী শামীমা আক্তার বলেন, 'আমরা তাদের কোনো হুমকি দেইনি। তারা যতটুকু কাজ করেছে, সেই অনুযায়ী তাদের বেতন দেওয়া হচ্ছে। এই নির্দেশই আছে আমাদের উপরের। এখানে কোনো দুর্নীতি হয়নি।'

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সামির হোসেন মিশু গণমাধ্যমকে বলেন, 'বগুড়া সদরের কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ারদের বেতন নিয়ে কোনো অনিয়ম হয়নি। অথচ আকতারুজ্জামান আমাদের বিরুদ্ধে নানা ভ্রান্ত, মিথ্যে তথ্য দিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দিয়েছেন।'

Related Topics

টপ নিউজ

সাংবাদিক গ্রেপ্তার / ডিজিটাল আইন / বগুড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের
  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net