প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিল বিসিএস ট্যাক্সেশন এসোসিয়েশন
বুধবার গনভবন থেকে সংযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়।
বিসিএস ট্যাক্সেশন এসোসিয়েশন এর পক্ষ হতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এসোসিয়েশনের সদস্যদের একদিনের বেতন প্রদান করা হয়েছে।
বুধবার গনভবন থেকে সংযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের হাতে চেক তুলে দেন এসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন মহাসচিব মো ফজলে আহাদ কায়সার ও কোষাধ্যক্ষ কবির উদ্দিন মোল্লা।