Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
পিপিই, স্যানিটাইজার, মাস্ক ও ঔষধ সামগ্রী তৈরি হচ্ছে বিসিক শিল্পনগরীতে

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
10 April, 2020, 02:30 pm
Last modified: 10 April, 2020, 02:36 pm

Related News

  • দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে থেকে কাজ করে যাব: আদিলুর রহমান খান
  • অর্থনীতিতে অবদানের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচিত হলেন ৪৪ ব্যবসায়ী
  • বিএসটিআইয়ের পরীক্ষায় ৭৭৮টি নমুনার মধ্যে ১৪টি নিম্নমানের পণ্য শনাক্ত
  • ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে নির্মিত হবে বিশ্বমানের শিপইয়ার্ড
  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু

পিপিই, স্যানিটাইজার, মাস্ক ও ঔষধ সামগ্রী তৈরি হচ্ছে বিসিক শিল্পনগরীতে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং দেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে এগুলোর উৎপাদন অব্যাহত রাখা হয়েছে।
টিবিএস ডেস্ক
10 April, 2020, 02:30 pm
Last modified: 10 April, 2020, 02:36 pm

দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বিসিক শিল্পনগরীগুলোতে তৈরি করা হচ্ছে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। ভাইরাসটি থেকে সুরক্ষিত থাকতে দেশে এসব উপকরণের চাহিদা ব্যাপক বেড়ে গেছে।

এরই প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং দেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে এগুলোর উৎপাদন অব্যাহত রাখা হয়েছে।

এছাড়া বিসিক শিল্পনগরীগুলোর ওষুধ কারখানাগুলোও উৎপাদন অব্যাহত রেখেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।

বিসিক শিল্পনগরীগুলোতে উৎপাদিত পিপিই, স্যানিটাইজার ও মাস্ক বাংলাদেশ সেনাবাহিনী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং ঢাকাসহ অন্যান্য জেলার হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হচ্ছে।

নারায়ণগঞ্জ বিসিক হোসিয়ারি শিল্পনগরীর মেসার্স টি এ টেক্সল্ট অ্যাপারেলস দৈনিক গড়ে ৮০০ পিস ও  মেসার্স মুন্সি ফ্যাশন দৈনিক গড়ে ৫০০ পিস পিপিই উৎপাদন করছে। উৎপাদিত পিপিইগুলো ধুয়ে পুনরায় ব্যবহার করার উপযোগী। এছাড়া ফকির অ্যাপারেলস লিমিটেড এবং মেসার্স জে এস কটন ৪ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত দৈনিক গড়ে ৯০০ পিস পিপিই উৎপাদন করে বিভিন্ন পর্যায়ে সরবরাহ করেছে। 

গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত বিসিক শিল্পনগরীর  মেসার্স নাইটিংগেল ফ্যাশন লিমিটেড দৈনিক প্রায় ৭০০০ পিস পিপিই তৈরি করে বাংলাদেশ সেনাবাহিনীকে সরবরাহ করছে।

বিসিক শিল্পনগরী বগুড়ায় স্থাপিত ওয়ান ফার্মা লিমিটেড দৈনিক ৩০ হাজার বোতল (তিন টন পরিমাণ) হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছে। সেগুলো ঢাকাসহ উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সরবরাহ করা হচ্ছে। বিসিক শিল্পনগরী নাটোরে গোল্ড কসমেটিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দৈনিক ২০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছে। 

চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত  বিসিক শিল্পনগরীর  কুকার ল্যাবরেটোরিজ লিমিটেড দৈনিক ২০০ লিটার হ্যান্ডওয়াশ ও ১০০ বোতল গ্লাস ক্লিনারসহ  ফ্লোর ক্লিনার উৎপাদন করছে। এছাড়া হাসপাতাল ও ক্লিনিকের যন্ত্রপাতি  এবং ফ্লোর জীবাণুমুক্ত করার জীবাণুনাশকও উৎপাদন করছে  কুকার ল্যাবরেটরিজ। 

গাজীপুরের কোনাবাড়ি বিসিক শিল্পনগরীতে ঔষধ প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান মেসার্স নেপচুন ল্যাবরেটরিজ, মেসার্স ডক্টর টিম ফার্মা লিমিটেড এবং মেসার্স কসমো ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড স্বাস্থ্যবিধি অনুসরণ করে জীবন রক্ষাকারী ওষুধ উৎপাদন করছে।

এছাড়া টঙ্গীতে অবস্থিত বিসিক শিল্পনগরীর ওষুধ প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান মেসার্স রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মেসার্স রেডিয়েন্ট নিউট্রাসিউটিক্যালস লিমিটেড, মেসার্স ফার্মাসিল লিমিটেড, মেসার্স সডিক্যাল কেমিক্যালস লিমিটেড, মেসার্স গ্রীণল্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মেসার্স বায়োফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড ও মেসার্স বেঙ্গল রিমিডিস লিমিটেড (পশুর ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান)-এর উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। 

অন্যদিকে, কোনাবাড়ির বিসিক শিল্পনগরীর মেসার্স অ্যাসোসিয়েট ইন্ডাষ্ট্রিজ (প্রা.) লিমিটেড ঔষধ শিল্পের জন্য অত্যাবশকীয় টিউব উৎপাদন করছে। প্রতিষ্ঠানটি প্লাষ্টিক লেমিনেটেড টিউব ও কন্টেইনার, এলুমিনিয়াম কলাপসিবল টিউব তৈরি করে বিভিন্ন ঔষধ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করছে।

বিসিক চট্টগ্রাম (কালুরঘাট) শিল্পনগরীর তাজ সায়েন্টিফিক লিমিটেড দৈনিক ২ হাজার পিস মাস্ক উৎপাদন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও  ক্লিনিকে সরবরাহ করছে। এছাড়া কারখানাটি বিভিন্ন মেডিকেল সরঞ্জামাদিও উৎপাদন করছে। 

বিসিক শিল্পনগরী টঙ্গীতে মেসার্স টাম্পাকো ফয়েলস লিমিটেড ও মেসার্স শুকতারা প্রিন্টার্স লিমিটেড স্যালাইনের প্যাকেট, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় উপকরণের প্যাকেট ও ঔষধের মোড়ক তৈরি করছে বলে নিশ্চিত করেছে শিল্প মন্ত্রণালয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তি।

Related Topics

টপ নিউজ

শিল্প মন্ত্রণালয় / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে থেকে কাজ করে যাব: আদিলুর রহমান খান
  • অর্থনীতিতে অবদানের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচিত হলেন ৪৪ ব্যবসায়ী
  • বিএসটিআইয়ের পরীক্ষায় ৭৭৮টি নমুনার মধ্যে ১৪টি নিম্নমানের পণ্য শনাক্ত
  • ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে নির্মিত হবে বিশ্বমানের শিপইয়ার্ড
  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net