Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
পরিবহন ধর্মঘট: ক্যান্সারে আক্রান্ত মমিন কুমিল্লা ফিরলেন পিকআপ ভ্যানে!

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 November, 2021, 02:55 pm
Last modified: 07 November, 2021, 02:57 pm

Related News

  • ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, যাত্রীদের চাপে বিপর্যস্ত যাতায়াত ব্যবস্থা
  • সেবা ও সক্ষমতার ঘাটতির মধ্যেও ঢাকার বিমানবন্দরে যাত্রী সংখ্যা বাড়ছে
  • তুষারপাত কম হলেও নিউইয়র্কের বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বাতিল
  • পরিবহন সমস্যা নিরসন, শিক্ষার্থীদের খরচ কমাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হলো ই-কার্ট সার্ভিস
  • মাত্র তিন বছরেই জরাজীর্ণ ‘দেশের সবচেয়ে সুন্দর’ সিলেট বাস টার্মিনাল

পরিবহন ধর্মঘট: ক্যান্সারে আক্রান্ত মমিন কুমিল্লা ফিরলেন পিকআপ ভ্যানে!

তার ছেলে ইউনুস মিয়া জানান, ‘গাড়ি বা অ্যাম্বুলেন্স নেওয়ার সামর্থ্য নেই। বাসে ফিরলে একটু কম দামে আরামে ফিরতে পারতাম। মৃত্যু পথযাত্রী বাবার এমন কষ্ট সহ্য করা লাগত না।’
টিবিএস রিপোর্ট
07 November, 2021, 02:55 pm
Last modified: 07 November, 2021, 02:57 pm
ছবি: টিবিএস

কুমিল্লার বুড়িচংয়ের বিক্রমপুরের আবদুল মমিন। গত ছয় মাস ধরে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত তিনি। 

২৬ অক্টোবর ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয় মমিনকে। গতকাল শনিবার বিকেলে তিনি হাসপাতাল থেকে রিলিজ নেন। অ্যাম্বুলেন্সে বাড়ি যাবেন সে সামর্থ্য নেই। এদিকে বাসও বন্ধ। তাই বাধ্য হয়ে ১৭০০ টাকা দিয়ে পিকআপ ভাড়া নেন। 

শনিবার বিকেলে ঢাকার দনিয়া এলাকায় দেখা হয় আবদুল মমিন, তার স্ত্রী ও ছেলের সাথে। মাছ বহনকারী পিকআপটির এক কোণে মাথা গুঁজে বসে আছেন মমিন। সাথে হাসপাতালে নিয়ে যাওয়া পুরোনো কাঁথা, বালিশ, তোশক আর টুকটাক জিনিসপত্র।

তার ছেলে ইউনুস মিয়া জানান, 'গাড়ি বা অ্যাম্বুলেন্স নেওয়ার সামর্থ্য নেই। বাসে ফিরলে একটু কম দামে আরামে ফিরতে পারতাম। মৃত্যু পথযাত্রী বাবার এমন কষ্ট সহ্য করা লাগত না।'

ইউনুস মিয়া আরও জানান, আমি গৃহস্থালির কাজ করে কোনোমতে জীবিকা নির্বাহ করি। বাকি দুই ভাইয়ের মধ্যে ছোটভাই সদ্য বিদেশ গেছে। বড় ভাইও কৃষক। ঘরভিটা ছাড়া আমাদের সম্পত্তি যা আছে, তা বন্ধক রেখে ভাইকে বিদেশ পাঠানোর খরচ বহন ও বাবার চিকিৎসা করাচ্ছি। আমাদের কষ্ট কেউ বোঝে না!

পিকআপের তীব্র ঝাঁকুনি আর বিকেল ও সন্ধ্যার হালকা ঠান্ডা বাতাসে আবোলতাবোল বকে চলেন আবদুল মমিন। কিন্তু সে শব্দ, আকুতি কারও কানে স্পষ্ট পৌঁছায় না! 

তিনদিনের পরিবহন ধর্মঘটে শুধু আবদুল মমিনরা নয়, অসংখ্য চাকরিপ্রার্থী তরুণ-তরুণী, রোগী, চাকরিজীবী ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরা পড়েছেন নিদারুণ কষ্টে। দূরযাত্রায় বেশি ভাড়ার সাথে বেশি ভোগান্তি তাদের সঙ্গী। 
 
Related Topics

টপ নিউজ

পরিবহন ধর্মঘট / যাত্রী ভোগান্তি / যাতায়াত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, যাত্রীদের চাপে বিপর্যস্ত যাতায়াত ব্যবস্থা
  • সেবা ও সক্ষমতার ঘাটতির মধ্যেও ঢাকার বিমানবন্দরে যাত্রী সংখ্যা বাড়ছে
  • তুষারপাত কম হলেও নিউইয়র্কের বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বাতিল
  • পরিবহন সমস্যা নিরসন, শিক্ষার্থীদের খরচ কমাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হলো ই-কার্ট সার্ভিস
  • মাত্র তিন বছরেই জরাজীর্ণ ‘দেশের সবচেয়ে সুন্দর’ সিলেট বাস টার্মিনাল

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net