Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য রাষ্ট্র বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 September, 2021, 03:35 pm
Last modified: 25 September, 2021, 03:43 pm

Related News

  • বাণিজ্যে ট্রাম্পের আক্রমণের শিকার কোন দেশ কী করছে
  • ব্রিকসের পক্ষ নিলেই বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • বাংলাদেশকে ১ বিলিয়ন ডলারের তহবিল দেবে ব্রিকস-এর নিউ ডেভেলপমেন্ট ব্যাংক: বিডা চেয়ারম্যান
  • ট্রাম্পের হুমকি সত্ত্বেও ব্রিকস পেমেন্ট সিস্টেমের কাজ চালু থাকবে: রুশ কর্মকর্তা
  • ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অগ্রণী ভূমিকা সমর্থন করবে রাশিয়া

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য রাষ্ট্র বাংলাদেশ

বাংলাদেশের যোগদান নিশ্চিত হওয়ার মাধ্যমে ২০১৫ সালে স্থাপিত এ বহুজাতিক ব্যাংকে ব্রিকস জোটের বাইরে এবারই প্রথম কোনো দেশ ব্যাংকটির সদস্যপদ লাভ করল। 
টিবিএস রিপোর্ট
25 September, 2021, 03:35 pm
Last modified: 25 September, 2021, 03:43 pm

উদীয়মান জাতীয় অর্থনীতির জোট ব্রিকসের দেশগুলোর সমন্বয়ে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য রাষ্ট্র হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশ। গত ১৬ সেপ্টেম্বর ব্যাংকটিতে বাংলাদেশের যোগদান নিশ্চিত হয়।

শনিবার অর্থমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের গত ২০ আগস্ট অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরস এর সভায় নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যোগদান অনুমোদিত হয়েছে। 

এ প্রেক্ষিতে ব্যাংকটির নিয়ম অনুযায়ী গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্রাজিল সরকারের নিকট ইন্সট্রুমেন্ট অব এক্সেশন (Instrument of Accession) দাখিল করার পর উক্ত তারিখ থেকে ব্যাংকটিতে বাংলাদেশের যোগদান নিশ্চিত হয়। ব্যাংকটির প্রেসিডেন্ট জনাব মার্কোস ট্রয়ো একটি বার্তার মাধ্যমে বিষয়টি মাননীয় অর্থমন্ত্রীকে অবহিত করে ঊষ্ণ অভিনন্দন জানান। 

এতে আরও বলা হয়, বাংলাদেশের যোগদান নিশ্চিত হওয়ার মাধ্যমে ২০১৫ সালে স্থাপিত এ বহুজাতিক ব্যাংকে ব্রিকস জোটের বাইরে এবারই প্রথম কোনো দেশ ব্যাংকটির সদস্যপদ লাভ করল।  

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে, বিগত এক দশকেরও বেশি সময় ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নকে তুলে ধরে মাননীয় অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের উন্নয়নের সাথে সাথে বৈদেশিক সহায়তার চাহিদাও বাড়ছে।

এ প্রেক্ষিতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের যোগদানের বিষয়টি উভয়ের জন্য লাভজনক হবে বলে অভিমত ব্যক্ত করেন।

উন্নয়নকে টেকসই করতে এবং বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এ পর্যন্ত সদস্য রাষ্ট্রগুলোর ভৌত ও সামাজিক অবকাঠামো এবং নগর উন্নয়ন সংক্রান্ত ৮০ টি বিভিন্ন প্রকল্পে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে। উদীয়মান বাজার অর্থনীতির কাতারে উন্নীত হতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সহায়তা বাংলাদেশে বিশেষ ভূমিকা রাখবে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে  সহায়ক হবে।   

Related Topics

টপ নিউজ

ব্রিকস / নিউ ডেভেলপমেন্ট ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • বাণিজ্যে ট্রাম্পের আক্রমণের শিকার কোন দেশ কী করছে
  • ব্রিকসের পক্ষ নিলেই বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • বাংলাদেশকে ১ বিলিয়ন ডলারের তহবিল দেবে ব্রিকস-এর নিউ ডেভেলপমেন্ট ব্যাংক: বিডা চেয়ারম্যান
  • ট্রাম্পের হুমকি সত্ত্বেও ব্রিকস পেমেন্ট সিস্টেমের কাজ চালু থাকবে: রুশ কর্মকর্তা
  • ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অগ্রণী ভূমিকা সমর্থন করবে রাশিয়া

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net