নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৩৮ জন
নারায়ণগঞ্জে করোনাভাইরাসের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে আরও ১৩৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন মোট ৩ হাজার ২৯১ জন।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে এ জেলায় কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। জেলায় ভাইরাসটিতে এখন পর্যন্ত মোট ৮৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮৪২ জন।
বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিসের নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
আরও জানা যায়, নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৬ জন। সদর উপজেলায় ৯৫৯ জন, বন্দর উপজেলায় ৯৯ জন, আড়াইহাজারে ২৬০ জন, সোনারগাঁয়ে ২৮৩ জন ও রূপগঞ্জে ৪৩৪ জন।
সিটি করপোরেশন এলাকায় এ পর্যন্ত মারা গেছেন ৫৩ জন, সদরে ১৮ জন, বন্দরে দুইজন, রুপগঞ্জে দুইজন, সোনারগাঁয়ে আটজন ও আড়াইহজাজারে দুইজন।
অন্যদিকে, সিটি করপোরেশন এলাকার সুস্থ হয়েছেন ৪৮৮ জন, সদর উপজেলায় ২৬৫ জন, বন্দরে ১৭ জন, রূপগঞ্জে আটজন, সোনারগাঁওয়ে ২৭ জন ও আড়াইহাজারের ৩৭ জন।
গত ২৪ ঘণ্টায় ৭১৭টিসহ এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৮০৬ জনের। এরমধ্যে সিটি করপোরেশনে ৪ হাজার ২৭৮ জন, সদর উপজেলায় ৩ হাজার ৪৪৩ জন, বন্দরে ৭৩২ জন, আড়াইহাজারে ১ হাজার ৫৫১ জন, সোনারগাঁয়ে ১ হাজার ১৪০ জন ও রূপগঞ্জে ৩ হাজার ৬৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
