Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
নারায়ণগঞ্জে লকডাউন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মেয়র আইভির

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
05 April, 2020, 08:50 pm
Last modified: 05 April, 2020, 08:53 pm

Related News

  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • জামিনে বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ দিলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জে লকডাউন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মেয়র আইভির

এদিকে রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে, মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী কারোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে মারা গেছেন। গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করলে নারায়ণগঞ্জ থেকে তিনি বলেন, 'আমি সম্পূর্ণ সুস্থ আছি।'
নারায়ণগঞ্জ প্রতিনিধি
05 April, 2020, 08:50 pm
Last modified: 05 April, 2020, 08:53 pm
মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। ছবি: ফাইল ফটো

শিল্প ও বাণিজ্যনগরী নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ কারায় সিটি এলাকা লকডাউন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন নারায়ণগঞ্জের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। রোববার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নিবার্হী আবুল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সারা বিশ্বে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দিন দিন সংক্রামণ বাড়ছে। ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটায় কয়েকটি এলাকা প্রশাসনের সহযোগিতায় লক ডাউন করা হয়েছে। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় আদমজী ইপিজেড, গার্মেন্টস, হোসিয়াশিসহ ভারি শিল্প প্রতিষ্ঠান এবং চাল, ডাল, আটা, ময়দা, লবণসহ নিত্যপণ্যের পাইকারি বাজার রয়েছে। এসব কারণে নারায়ণগঞ্জ একটি শ্রমিক অধ্যুষিত এলাকা। ফলে ঘনবসতিপূর্ণ এই নগরীতে করোনাভাইরাস সংক্রামণের ঝুঁকি অনেক। 

মানুষের জীবন রক্ষার্থে পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক বিবেচনায় সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী জরুরি ভিত্তিতে সিটি এলাকায় লকডাউন বা কারফিউ জারি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। অন্যথায় করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন মেয়র। 

আমি সম্পূর্ণ সুস্থ আছি: মেয়র আইভি

এদিকে রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে, মেয়র আইভী কারোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে মারা গেছেন। গুজবের সত্যতা যাচাই করতে  ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ নারায়ণগঞ্জের গণমাধ্যম কর্মীসহ মেয়র আইভী ও তার পরিবারের সদস্যদের কাছে ফোন করেন। দেশের এই দুর্যোগের সময় কারা কেন এই গুজব ছড়িইয়েছে, আইভী নিজেও জানেন না। 

সন্ধ্যা সাড়ে ৬টায় মেয়রের ছোট ভাই ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আপা আমার সামনেই আছেন। তিনি বাড়িতে বসে নামাজ পড়ছেন। নামাজ শেষে তিনি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবেন।'

সন্ধ্যা পৌনে সাতটায় মেয়র আইভীর সঙ্গে গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করলে তিনি বলেন, 'আমি সম্পূর্ণ সুস্থ আছি। কে বা কারা আমার মৃত্যুর বিষয়টি ছড়িয়েছে, জানি না।'

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ / সেলিনা হায়াৎ আইভী / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা
  • ছবি: সংগৃহীত
    পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Related News

  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • জামিনে বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ দিলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net