Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
নারায়ণগঞ্জে একদিনে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ৪১

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
25 April, 2020, 04:15 pm
Last modified: 25 April, 2020, 04:47 pm

Related News

  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

নারায়ণগঞ্জে একদিনে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ৪১

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে আরও দুজনের মৃত্যু এবং ৪১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় বৈশ্বিক এই মহামারিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। আক্রান্ত হয়েছেন মোট ৬২৫ জন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি 
25 April, 2020, 04:15 pm
Last modified: 25 April, 2020, 04:47 pm

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে মৃত্যুর মিছিল কমছে না। উদ্বেগজনক পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু এবং ৪১ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় বৈশ্বিক এই মহামারিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। আক্রান্ত হয়েছেন মোট ৬২৫ জন। সিভিল সার্জন অফিসের ওয়েবসাইটে শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ জানান, নারায়ণগঞ্জে প্রতিদিন সিভিল সার্জন অফিস ও সিটি করপোরেশন যৌথভাবে গড়ে ১৮০ থেকে ২০০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠায়।

তিনি বলেন, জেলায় প্রতিদিনই সংক্রামণ বাড়ছে। আমাদের কন্ট্রোল রুমে প্রতিদিনই ভাইরাসটির উপসর্গ নিয়ে বাড়িতে অবস্থান করা অনেক রোগীর এসএমএস পাচ্ছি। কিন্তু আমাদের দুটি টিম দিয়ে এত রোগীর নমুনা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। আমরা স্থাস্থ্য অধিদপ্তরের কাছে আরও ২০ জন মেডিকেল অ্যাসিস্টেট ও টেকনিশিয়ান চেয়ে আবেদন করেছি। তবে এখনো সেই লোকবল পাইনি।

তিনি আরও বলেন, ঢাকা থেকে দক্ষ জনবল পাঠানো হলে আশা করি প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ জনের নমুনা সংগ্রহ করতে পারব। 

নমুনা সংগ্রহকারী টিমের সমন্বয়কারী চিকিৎসক ফারহানা আক্তার জানান, আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী আমরা এখন রোগীর নাকের শ্লেষা গ্রহণ করছি। আগে প্রতিটি রোগীর কাছ থেকে গলার লালা ও শ্লেষা এবং রক্ত সংগ্রহ করা হতো। এখন শুধু নাকের শ্লেষা নেওয়ার কারণে সময় কম লাগছে বলে আমরা আরও বেশি রোগীর নমুনা সংগ্রহ করতে পারছি।

এদিকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে গত বৃহস্পতিবার থেকে সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ শুরু হয়েছে। প্রতিদিন ৩০ জন করে রোগীর নমুনা সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক সামসুদ্দোহা চৌধুরী সঞ্চয়। নমুনা সংগ্রহের পর সেগুলো সিভিল সার্জন অফিসের মাধ্যম পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। 

তিনি জানান, খানপুর ৩০০ শয্যা হাসপাতালে বর্তমানে আইসোলেশন বিভাগে ৩৪ জন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালে নিয়োজিত চিকিৎসকের তত্ত্বাবধায়নে তাদের চিকিৎসাসেবা চলছে। 

খানপুর হাসপাতালের পিসিআর ল্যাব স্থাপন ও আইসিইউ বিভাগ চালু করার কাজ দ্রুতগতিতে চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে পিসিআর ল্যাব মেশিনে টেস্ট শুরু করা যাবে বলে তিনি আশা করেন।

সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও দুটি টিম নারায়ণগঞ্জ হাই স্কুল এবং সিদ্ধিরগঞ্জ এম ডাব্লিউ স্কুলে রোগীদের নমুনা সংগ্রহ শুরু করায় করোনাভাইরাস হটস্পট হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে প্রতিদিন প্রায় ২০০ রোগীর নমুনা সংগ্রহ করা হচ্ছে। নমুনা সংগ্রহের সংখ্যা যত বাড়ছে, ততই আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এদিকে লকডাউন কার্যক্রম তেমন মানছে না সাধারণ মানুষ। রমজান মাসের প্রথম দিনে নগরীতে ব্যক্তিগত গাড়ির পাশপাশি বেড়েছে রিকশাসহ তিন চাকার যানবহনের চাপ। বিভিন্ন  গুরুত্বপূর্ণ পয়েন্টে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। সাধারণ মানুষ বাজার করা, ওষুধ কেনাসহ নানা অজুহাতে বাইরে বেরিয়ে আসছে।

জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন জানান, নারায়ণগঞ্জের সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিদিনই নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। র‌্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে। কিন্তু মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, বিকেলে ভাসমান কোনো ইফতারের দোকান বসতে দেওয়া হবে না। যেসব স্থায়ী হোটেল রেস্তোরাঁ রয়েছে, সেখানে ইফতার সামগ্রী বানিয়ে বিক্রি করতে পারবে। কিন্তু হোটেল রেস্তোরাঁয় বসে কেউ খাওয়া-দাওয়া করতে পারবে না। সন্ধ্যা ছয়টার  পর সব হোটেল বন্ধ করে ফেলতে হবে।

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net