Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০৬

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 April, 2020, 02:20 pm
Last modified: 18 April, 2020, 07:46 pm

Related News

  • মৌসুম ছাড়াই ছড়াচ্ছে নিপাহ ভাইরাস, ভোলায় প্রথমবার সংক্রমণ শনাক্ত: আইইডিসিআর
  • অসময়ে নিপাহ ভাইরাস শনাক্ত, গত বছর আক্রান্ত ৪ জনেরই মৃত্যু: আইইডিসিআর
  • দেশের ৪১% আইসিইউ রোগী অ্যান্টিবায়োটিকে সাড়া দিচ্ছে না: আইইডিসিআর
  • জ্বর নিয়ে হাসপাতালে আসা ৫৭ শতাংশ রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত
  • ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার অধিকাংশ ওয়ার্ড: আক্রান্ত ২,৪০৭, মৃত্যু ৬ জনের

আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০৬

এ নিয়ে মৃতের সংখ্যা ৮৪ জনে দাঁড়ালো। এ নিয়ে মোট ২ হাজার ১৪৪ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি ভাইরাসটি। শনিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক।
টিবিএস রিপোর্ট
18 April, 2020, 02:20 pm
Last modified: 18 April, 2020, 07:46 pm
আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ফাইল ফটো।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৮৪ জনে দাঁড়ালো। এছাড়া নতুন ৩০৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২ হাজার ১৪৪ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি ভাইরাসটি।

শনিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে শতকরা ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। এদের মধ্যে ৪৬ শতাংশ ঢাকায়, ২০ শতাংশ নারায়ণগঞ্জে এবং বাকিরা দেশের অন্যান্য অঞ্চলে আক্রান্ত হয়েছেন।

মোট আক্রান্তদের বয়সের অনুপাত:

  • ২১ থেকে ৩০ বছর বয়সী: ২৭%।

  • ৩১ থেকে ৪০ বছর বয়সী: ২২%।

  • ৪১ থেকে ৫০ বছর বয়সী: ১৯%।

  • বাকিরা অন্যান্য বয়সের।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

এক নজরে দেশের করোনাচিত্র:

  • আক্রান্ত হয়েছেন:  ২,১৪৪ জন।

  • সুস্থ হয়ে উঠেছেন: ৬৬ জন।

  • মারা গেছেন: ৮৪ জন।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।

অন্যদিকে, ওয়ার্ল্ডোমিটার-এর তথ্যমতে, শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ২২ লাখ ৫৮ হাজার ৯০৯  জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৫ লাখ ৭৫ হাজার ৮৩৭ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ১ লাখ ৫৪ হাজার ৩৮৮ জনের। দুর্ভাগ্যক্রমে, এ সংখ্যা আশঙ্কাজনক হারে প্রতিনিয়তই বাড়ছে।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ৩৭ হাজার ১৭৫ জন।

  • ইতালি: ২২ হাজার ৭৪৫ জন।

  • স্পেন: ২০ হাজার ২ জন।

  • ফ্রান্স: ১৮ হাজার ৬৮১ জন।

  • যুক্তরাজ্য: ১৪ হাজার ৫৭৬ জন।

  • বেলজিয়াম: ৫ হাজার ১৬৩ জন।

  • ইরান: ৪ হাজার ৯৫৮ জন।

  • চীন: ৪ হাজার ৬৩২ জন।

  • জার্মানি: ৪ হাজার ৩৫২ জন।

  • নেদারল্যান্ড: ৩ হাজার ৪৫৯ জন।

 

  

Related Topics

টপ নিউজ

আইইডিসিআর / রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) / স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • মৌসুম ছাড়াই ছড়াচ্ছে নিপাহ ভাইরাস, ভোলায় প্রথমবার সংক্রমণ শনাক্ত: আইইডিসিআর
  • অসময়ে নিপাহ ভাইরাস শনাক্ত, গত বছর আক্রান্ত ৪ জনেরই মৃত্যু: আইইডিসিআর
  • দেশের ৪১% আইসিইউ রোগী অ্যান্টিবায়োটিকে সাড়া দিচ্ছে না: আইইডিসিআর
  • জ্বর নিয়ে হাসপাতালে আসা ৫৭ শতাংশ রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত
  • ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার অধিকাংশ ওয়ার্ড: আক্রান্ত ২,৪০৭, মৃত্যু ৬ জনের

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net