Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
দেশে এলো মেট্রোরেলের আরও ১০ বগি, খালাস ঈদের পরে

বাংলাদেশ

বাগেরহাট  প্রতিনিধি
20 July, 2021, 10:25 pm
Last modified: 20 July, 2021, 10:40 pm

Related News

  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাস স্থবির, লোকসানের মুখে আমদানিকারকরা
  • ছয় মাসের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে: নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম
  • যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে
  • যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো ৫৭ হাজার মেট্রিক টন গম আমদানি

দেশে এলো মেট্রোরেলের আরও ১০ বগি, খালাস ঈদের পরে

এর আগে দুই দফায় মেট্রোরেলের ১২টি বগি মোংলা বন্দরে আসে।
বাগেরহাট  প্রতিনিধি
20 July, 2021, 10:25 pm
Last modified: 20 July, 2021, 10:40 pm

মেট্রোরেলের আরও দশটি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ এমভি হরিজন।

মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন-৯ মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে নোঙ্গর করেছে। কাস্টমস ক্লিয়ারেন্স ও প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষে কোরবানির ঈদের পরে জাহাজ থেকে বগি ও ঈঞ্জিন খালাস করা হবে।

এর আগে দুই দফায় মেট্রোরেলের ১২টি বগি মোংলা বন্দরে আসে। এরপর বগিগুলো নৌপথে ঢাকার তুরাগ নদীর তীরে অবস্থিত জেটিতে নেওয়া হয়। সেখান থেকে উত্তরায় প্রকল্পের নির্ধারিত স্থানে নেওয়া হয়।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের কন্ট্রাক্ট প্যাকেজ-০৮ এর প্রকল্প ব্যবস্থাপক এবিএম আরিফুর রহমান বলেন, "তৃতীয়বারের মত মোংলা বন্দরে মেট্রোরেলের ১০টি বগি এসে পৌঁছেছে। প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষে যতদ্রুত সম্ভব নদী পথে এই জ্ঞি ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি ঢাকায় নেওয়া হবে। এর আগে এই বন্দর থেকে আমরা দুই দফায় ১২টি বগি খালাস করেছি। এখন থেকে এক থেকে দেড়মাস পর পর নিয়মিত মেট্রোরেলের বগি ও যন্ত্রপাতি মোংলা বন্দরে আসবে।"

২০২১-২০২২ সালের মধ্যে এই প্যাকেজের আরও ১৩৮টি রেলওয়ে কার মোংলা বন্দর দিয়ে আমদানি, ছাড়করণ ও পরিবহণ করা হবে বলেও জানান তিনি।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, "মেট্রোরেল কর্তৃপক্ষের আমদানিকৃত ১০টি বগী নিয়ে এমভি হরিজন-৯ নামের একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। ঈদের ছুটির মধ্যেও বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদেশি জাহাজটিকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। কাস্টমস ক্লিয়ারেন্সসহ আনুষাঙ্গিক দাপ্তরিক কাজ শেষে মেট্রোরেলের নিজস্ব ব্যবস্থাপনায় তারা ঢাকা নেওয়ার ব্যবস্থা করবেন।"

গত ৩১ মার্চ এমভি এসপিএন ব্যাংকক ৬টি এবং ৫ মে এমভি ওশান গ্রেস নামক বাণিজ্যিক জাহাজ ৬টি বগি নিয়ে মোংলা বন্দরে আসে।

Related Topics

টপ নিউজ

মোংলা বন্দর / মেট্রোরেল প্রকল্প / মেট্রো রেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাস স্থবির, লোকসানের মুখে আমদানিকারকরা
  • ছয় মাসের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে: নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম
  • যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে
  • যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো ৫৭ হাজার মেট্রিক টন গম আমদানি

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net