Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
দেশব্যাপী ধর্মঘটের তৃতীয় দিনে ঢাকার রাস্তায় প্রাইভেট কার ও রিকশার রাজত্ব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
07 November, 2021, 01:55 pm
Last modified: 07 November, 2021, 03:01 pm

Related News

  • সায়েদাবাদ বাস টার্মিনালমুখী রাস্তাগুলোতে তীব্র যানজট 
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ
  • ঢাকায় কোনো হকার বা রিকশা নিবন্ধনের বাইরে থাকবে না: ডিএসসিসি প্রশাসক  

দেশব্যাপী ধর্মঘটের তৃতীয় দিনে ঢাকার রাস্তায় প্রাইভেট কার ও রিকশার রাজত্ব

ঢাকার রাস্তায় প্রাইভেট কার, রাইড-শেয়ারিং মোটরবাইক ও রিকশার আধিক্য চোখে পড়ছে, যাত্রীদের গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া।
টিবিএস রিপোর্ট 
07 November, 2021, 01:55 pm
Last modified: 07 November, 2021, 03:01 pm
ছবি- টিবিএস

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া দেশব্যাপী ধর্মঘটের আজ তৃতীয় দিন, যাত্রীদের দুর্ভোগ চরমে। 

ঢাকার রাস্তায় প্রাইভেট কার, রাইড-শেয়ারিং মোটরবাইক ও রিকশার আধিক্য চোখে পড়ছে, যাত্রীদের গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া। মিরপুর, ফার্মগেট, বাংলামোটর ও শাহবাগসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শহরের রাস্তায় শুধু দুটি বেসরকারি কোম্পানির বাস ও রাষ্ট্রীয় বিআরটিসি'র বাস চলছে।

দূরের পথে যাতায়াতকারীরা দিশেহারা হয়ে গন্তব্যে পৌঁছানোর পরিবহন খুঁজছেন। এছাড়া, শনিবার সকালে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। 

যাত্রীদের অভিযোগ, এ অবস্থার সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া হাঁকছেন সিএনজি চালিত অটোরিকশা, রিকশা ও রাইড শেয়ারিংয়ের চালকরা। 

মিরপুরে সকাল ৮টা থেকে বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন সেলিম খান। পরে ২০০ টাকা রিকশা ভাড়ায় তার কারওয়ান বাজারের অফিসে যান তিনি।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, "আমি অন্যান্য দিনের চেয়ে দুই ঘণ্টা আগে বের হই, কিন্তু তারপরও বিআরটিসি বাসে উঠতে পারিনি। মনে হয় আমার মতো সাধারণ মানুষদের দুর্ভোগের কোনো সীমা নেই"।

মহাখালীতে অফিস সাইরা খাতুনের। আজ রিকশায় করে অফিসে গেছেন তিনি। তিনি জানান, আসল ভাড়ার চেয়ে দশগুণ ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে তার দুই ঘণ্টা সময় লেগেছে।

আব্দুস সোবহানের অফিস ফার্মগেটে। পরিবহন ধর্মঘট চলমান থাকায় তাকে কমলাপুর থেকে উবারে করে ফার্মগেটে অফিস করতে আসতে হয়েছে।

সোবহান দ্য বিজনেস স্টান্ডার্ডকে বলেন, 'এখন উবারেও ভাড়া বেড়ে গিয়েছে। বিআরটিসির জন্য প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে উবার ঠিক করে ফার্মগেট এসেছি। ভাড়া লেগেছে প্রায় ৬০০ টাকা, যেখানে আগে ৩০০-৩৫০ টাকা লাগত।'

নিজের ছেলের বাইসাইকেল চালিয়ে বাংলামোটরে অফিস করতে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী আবুল টিবিএসকে বলেন, 'আমার যা বেতন, সেখানে মোহাম্মদপুর থেকে রিকশা বা সিএনজি দিয়ে আসলে এর খরচ দিয়ে সংসার চালানো কষ্ট হয়ে যাবে। তাই ছেলের সাইকেল নিয়েই বের হয়েছি।'

বিআরটিসির চালক নাজমুল টিবিএসকে বলেন, 'এত যাত্রী শুধুমাত্র বিআরটিসি বাস দিয়ে সামাল দেওয়া সম্ভব না। প্রায় ৬ মাস এ বাসটি ডিপোতে পড়ে ছিল, আজকে সকালে বের করলাম অল্প কিছু মেরামত করে।'

রাস্তায় এখন শুধু বিআরটিসির বাসই চলছে। কিন্তু যাত্রীর চাপে বিআরটিসির বাসে তিল ধারণের ঠাঁই নেই। এই বাস দেখলেই যাত্রীরা ওঠার জন্য ছুটে যাচ্ছিলেন। কিন্তু অনেকেই উঠতে ব্যর্থ হন। এ কারণে অনেক যাত্রীকে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে বিআরটিসি বাসেও ভাড়া নিচ্ছে দ্বিগুণ।

রিকশা চালক রহিম টিবিএসকে বলেন, মেইন রোডে আমার গাড়ি চালানো হয় না। পান্থপথে গলির মধ্যেই চালাই, কিন্তু গতকাল থেকে মেইন রোডে দূরের যাত্রীই পরিবহন করছি। অন্য দিনের থেকে গত দুদিন ধরে ইনকামও ভালো হচ্ছে। সবাই ভাড়া বাড়িয়ে নিচ্ছে, তাই আমিও নিচ্ছি। 

আরেক রিকশাচালক বলেন, 'রিকশা চালানো গত দুই মাস ধরে বন্ধ রেখে ছোট একটা ব্যবসা করলেও বাস বন্ধ থাকায় আবার চালাচ্ছি। দিনে প্রায় দেড় হাজার টাকা উপার্জন হচ্ছে। তবে আজকে মেইন রাস্তায় রিকশা অনেক বেড়ে গিয়েছে, ফলে যানজটেও পড়তে হচ্ছে।

গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। এ ঘোষণার পর ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার থেকে সারা দেশে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেন মালিকেরা। এতে সাধারণ মানুষ পড়েছেন চরম বিপাকে। 

 

Related Topics

টপ নিউজ

পরিবহন ধর্মঘট / রিকশা / প্রাইভেট কার / যানজট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • সায়েদাবাদ বাস টার্মিনালমুখী রাস্তাগুলোতে তীব্র যানজট 
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ
  • ঢাকায় কোনো হকার বা রিকশা নিবন্ধনের বাইরে থাকবে না: ডিএসসিসি প্রশাসক  

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net