Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে

বাংলাদেশ

ইউএনবি
12 November, 2020, 12:20 pm
Last modified: 12 November, 2020, 12:22 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে

সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। দুটি আসনের নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে।
ইউএনবি
12 November, 2020, 12:20 pm
Last modified: 12 November, 2020, 12:22 pm

দেশের বড় দুটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপির অংশগ্রহণে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার ভোট গ্রহণ শুরু হয়েছে।

সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। দুটি আসনের নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে।

ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মনোনীত মো. হাবিব হাসান ও বিএনপি মনোনীত এসএম জাহাঙ্গীর, জাতীয় পার্টির নাসির উদ্দীন সরকারসহ ছয় প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্য তিন প্রার্থী হলেন- গণ ফ্রন্টের কাজী মো শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক এবং পিডিপির মহিবুল্লাহ বাহার।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের এয়ারপোর্ট এলাকার ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এ সংসদীয় আসনের ২১৫টি ভোটকেন্দ্রের অধীনে মোট ৫ লাখ ৭৭ হাজার ৭৭৩ জন ভোটার রয়েছে।ডিএনসিসির ১, ১৭ এবং ৪৩-৫৪ ওয়ার্ডগুলো উত্তরা, ক্যান্টনমেন্ট ও গুলশান থানায় পড়েছে।

অন্যদিকে, সিরাজগঞ্জ-১ আসনেই সংসদ সদস্য প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের তানভীর শাকিল জয় এবং বিএনপির সেলিম রেজা।

কাজীপুর উপজেলা ও সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের ১৬৮টি ভোটকেন্দ্রের অধীনে মোট ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন ভোটার রয়েছে।

নির্বাচনী এলাকায় মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, ট্রাক এবং অন্যান্য মোটর চালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

গত ২৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশন দুটি সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

গত ১৩ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুর পরে সিরাজগঞ্জ-১ আসন এবং গত ৯ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সাংসদ সাহারা খাতুনের মৃত্যুর পর ঢাকা-১৮ আসন শূন্য হয়ে যায়। 
 
Related Topics

টপ নিউজ

উপ-নির্বাচন / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net