Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তন আসছে: আইনমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 March, 2021, 02:25 pm
Last modified: 02 March, 2021, 02:28 pm

Related News

  • ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল; সাজাপ্রাপ্ত ও অভিযুক্তরা খালাস
  • নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ ৯ জন গ্রেপ্তার
  • ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার, প্রমাণ ছাড়া গ্রেপ্তার নয়: আইন উপদেষ্টা
  • হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ৩ দিনের রিমান্ডে
  • সাইবার নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে: আসিফ নজরুল

ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তন আসছে: আইনমন্ত্রী

এই আইনে কোন অপরাধের অভিযোগ এলে পুলিশের তদন্তের আগেই কাউকে গ্রেফতার করা যাবে না বা তার বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না-এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান আইনমন্ত্রী।
টিবিএস রিপোর্ট
02 March, 2021, 02:25 pm
Last modified: 02 March, 2021, 02:28 pm
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ফাইল ফটো

ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তন আনা হচ্ছে। এই আইনে কোন অপরাধের অভিযোগ এলে পুলিশের তদন্তের আগেই কাউকে গ্রেফতার করা যাবে না বা তার বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না-এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হক আজ  বিবিসি বাংলাকে এসব জানান। 

উল্লেখ্য, লেখক মুশতাক আহমেদের জেলখানায় মৃত্যুর ঘটনায় ডিজিটাল আইন নিয়ে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। বিভিন্ন মহল থেকে আইন বাতিলের দাবি উঠেছে।

"তদন্তের আগে মামলা নেওয়া বা কাউকে গ্রেপ্তার করা যাবে না, এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে," বলেন আইনমন্ত্রী, 

"আমরা বলেছি যে, সরাসরি মামলা নেওয়া হবে না। কোন অভিযোগ এলে পুলিশ প্রথমে তদন্ত করে দেখবে এবং তদন্ত সাপেক্ষে তারপরে মামলা নেয়া হবে," যোগ করেন তিনি। 

২০১৮ সালের সেপ্টেম্বরে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনটি প্রণয়ন করার পর থেকে কোনো অভিযোগ এলেই পুলিশ মামলা নিয়ে কোনো রকম তদন্ত ছাড়াই সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করছে- এ ব্যাপারে আইনমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আগে যাতে আটক না করে এবং তদন্তের জন্য যেন অপেক্ষা করে, তা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করছি," 

জামিন না হওয়া হওয়ার প্রশ্নে আনিসুল হক বলেন, "সাজা কতোটুক হলে জামিন হবে এবং কতোটুক হলে জামিন হবে না-ঠিক সেই নীতি অনুসরণ করে আমরা নীতি বিধান করেছি। সারা পৃথিবীতেই এটি করা হয়, এমনকি এই উপমহাদেশেও। বিষয়টি নিয়ে আমরা আলাপ আলোচনা করছি," 

আইনের অব্যাহত অপপ্রয়োগ অভিযোগের ব্যাপারে আইনমন্ত্রী বলেছেন, তারা ব্যবস্থা নিচ্ছেন।

"সব আইনই প্রণয়নের সময় একটি ট্রায়াল এন্ড এরর বা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যায়। কথা হচ্ছে, এখানে যদি কিছু অ্যাবিউজ এবং মিসইউজ হয়, সেটা কি করে বন্ধ করা হবে- সে ব্যাপারে আমরা ব্যবস্থা  নিচ্ছি," 

মন্ত্রী আনিসুল হক বিষয়টি নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সাথেও আলোচনা করার কথা উল্লেখ করে বলেন, 
"জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অফিসের সাথে আমি আলাপ চালাচ্ছি। সারা বিশ্বের সাথে আমরা এটার তুলনা করছি। অপব্যবহার যেগুলো ধরা পড়ছে বা অ্যাবিউজ যেগুলো হচ্ছে, সেগুলোর জন্য একটি চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম কীভাবে ডেভেলপ করা যায়, এই আইনের মধ্যেই কীভাবে সেটি থাকতে পারে-সেই ব্যবস্থা আমরা করছি।"  

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক লেখক মুশতাক আহমেদ মৃত্যুর আগে ছয়বার জামিন আবেদন করেও জামিন পাননি বলে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

ডিজিটাল নিরাপত্তা আইন / আইনমন্ত্রী আনিসুল হক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল; সাজাপ্রাপ্ত ও অভিযুক্তরা খালাস
  • নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ ৯ জন গ্রেপ্তার
  • ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার, প্রমাণ ছাড়া গ্রেপ্তার নয়: আইন উপদেষ্টা
  • হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ৩ দিনের রিমান্ডে
  • সাইবার নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে: আসিফ নজরুল

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net