Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
জালিয়াতির অভিযোগে রিং আইডির ২৫ এজেন্টের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
30 September, 2021, 06:25 pm
Last modified: 30 September, 2021, 06:35 pm

Related News

  • ধীরগতিতে চলছে ই-কমার্স জালিয়াতি মামলার তদন্ত
  • জালিয়াতির ৩৩ কোটি টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছে রিংআইডি
  • রিংআইডি প্রতারণার অর্থ ই-ওয়ালেটে বিনিয়োগ করতে চেয়েছিল
  • রিংআইডির পরিচালক সাইফুল গ্রেপ্তার
  • মাত্র তিন মাসে ৩০২ কোটি টাকা আত্মসাৎ করেছে রিংআইডি

জালিয়াতির অভিযোগে রিং আইডির ২৫ এজেন্টের বিরুদ্ধে মামলা

২০১৯ সালে বাদী আঁখি বেগম, তার দুই ভাই ও এক ভাগ্নে সর্বমোট ৮৬ হাজার টাকা কয়েক ধাপে সেখানে বিনিয়োগ করেন। সবার মধ্যে আঁখির এক ভাই-ই একবার কেবল সামান্য অংকের কিছু টাকা উত্তোলন করতে পেরেছিল। কিন্তু, এরপর তাদের কেউ আর কোন লাভও পাননি, পাননি বিনিয়োগের মূল অঙ্ক ফেরত।
টিবিএস রিপোর্ট 
30 September, 2021, 06:25 pm
Last modified: 30 September, 2021, 06:35 pm

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিংআইডির ২৫ জন এজেন্টের বিরুদ্ধে বিপুল অর্থ জালিয়াতির মামলা করা হয়েছে। অনলাইনে যুব সমাজকে আয়ের প্রলোভন দেখিয়ে ইতোমধ্যেই বিপুল অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে এ সাইটের বিরুদ্ধে।

মামলার বাদী আঁখি বেগম দশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও মাল্টি-লেভেল মার্কেটিং কন্ট্রোল অ্যাক্ট- এর আওতায় মামলা করেন। 

অভিযুক্তরা হলেন- শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, ইরিন ইসলাম, সালাহউদ্দিন , আহসান হাবিব, রফিকুল ইসলাম, নাজমুল হাসান, আব্দুস সামাদ, রেদোয়ান রহমান ও রাহুল। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। 

মামলার অভিযোগপত্রে বলা হয়,একটি সংঘবদ্ধ ডিজিটাল প্রতারক চক্র রিংআইডির আড়ালে কয়েন বিক্রি করে ইলেক্ট্রনিক লেনদেনের সাহায্যে অর্থ সংগ্রহ করতো। অভিযুক্তরা সহজে আয়ের পথ হিসেবে মানুষকে রিং-আইডি'তে বিনিয়োগে প্ররোচিত করেছে। 

২০১৯ সালে বাদী আঁখি বেগম, তার দুই ভাই ও এক ভাগ্নে সর্বমোট ৮৬ হাজার টাকা কয়েক ধাপে সেখানে বিনিয়োগ করেন। সবার মধ্যে আঁখির এক ভাইই একবার কেবল সামান্য অংকের কিছু টাকা উত্তোলন করতে পেরেছিল। কিন্তু, এরপর আর কোন লাভও পাননি, পাননি বিনিয়োগের মূল অঙ্ক ফেরত।  

এর আগে গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) রিংআইডির ব্যাংক একাউন্টের বিবরণ চেয়েছে। রিংআইডি ডিস্ট্রিবিউশন লিমিটেড ও রিংআইডি বিডি লিমিটেডের সঙ্গে সম্পর্কিত কোন একাউন্ট থাকলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সে তথ্য প্রদাণেও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট।  

রিং-আইডি এর আগে এদেশে প্রতারণা করা অন্যান্য কয়েকটি কোম্পানির মতোই এমএলএম মডেলে চলে, কিন্তু কোম্পানিটি নিজেদের কমিউনিটি বিজনেস বলে প্রচার করে। এমএলএম- এর মতোই এখানে পুরোনো সদস্যদের মাধ্যমে নতুন সদস্য আনার চর্চা আছে। একজন নতুন সদস্য যোগ করলেই ১,৫০০-১,৭০০ টাকা লাভ দেওয়ার অফার দেওয়া হচ্ছে। 

এছাড়া তারা ছাত্রদের অনলাইন বিজ্ঞাপন দেখা ও শেয়ার করার জন্য টাকা দিয়ে নতুন সদস্য আকৃষ্ট করার পর তাদের কাছে নিজেদের পণ্য ও কয়েন বিক্রি করে। 

আকর্ষণীয় আয়ের এসব প্রস্তাবে প্রলুদ্ধ হয়ে পুরনো সদস্যরা নিজ পরিবারের সদস্য, বন্ধ-স্বজনদের এই প্ল্যাটফর্মের সদস্য বানাতে উৎসাহিত হন। 

সামাজিক চাকরির ব্রান্ড প্রচারণার মাধ্যমে রিং-আইডি এখন- সিলভার ও গোল্ড এ দুই ধরনের সদস্যপদ দিচ্ছে।

সিলভার ক্যাটাগরির সদস্যপদ পেতে হলে ১২ হাজার টাকা দিতে হয়, সেখানে দিনে ৫০টির বেশি অনলাইন বিজ্ঞাপন দেখে ২৫০ টাকা আয়ের অপশন দেওয়া হয়েছে। 

অন্যদিকে গোল্ড মেম্বারশিপ পেতে দিতে হবে ২২ হাজার টাকা, যাতে প্রতিদিন ১০০টির অধিক বিজ্ঞাপন দেখে ৫০০ টাকা আয়ের সুযোগ থাকবে।

রিং-আইডি নামের এই সামাজিল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটি ডিজাইন ও ডেভেলপ করেছে কানাডার কুইবেক রাজ্যের মন্ট্রিয়ালে অবস্থিত রিং ইঙ্ক কোম্পানি।    
 

Related Topics

টপ নিউজ

রিংআইডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ধীরগতিতে চলছে ই-কমার্স জালিয়াতি মামলার তদন্ত
  • জালিয়াতির ৩৩ কোটি টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছে রিংআইডি
  • রিংআইডি প্রতারণার অর্থ ই-ওয়ালেটে বিনিয়োগ করতে চেয়েছিল
  • রিংআইডির পরিচালক সাইফুল গ্রেপ্তার
  • মাত্র তিন মাসে ৩০২ কোটি টাকা আত্মসাৎ করেছে রিংআইডি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net