Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
চার কুকুর ছানা হত্যা, থানায় অভিযোগ

বাংলাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
29 January, 2020, 02:20 pm
Last modified: 29 January, 2020, 04:41 pm

Related News

  • ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ডেলিভারির সময় নবজাতকের মাথার তালু কেটে ফেলার অভিযোগ
  • চীনা বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার
  • এপস্টিনের কর্মকাণ্ড ‘মানবতাবিরোধী অপরাধের’ পর্যায়ে পড়তে পারে: জাতিসংঘ

চার কুকুর ছানা হত্যা, থানায় অভিযোগ

‘পিপলস ফর অ্যানিমেল’ নামে একটি সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিযোগটি দায়ের করেন। 
চুয়াডাঙ্গা প্রতিনিধি
29 January, 2020, 02:20 pm
Last modified: 29 January, 2020, 04:41 pm

কুকুরের চারটি ছানাকে পিটিয়ে হত্যার ঘটনায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

‘পিপলস ফর অ্যানিমেল’ নামে একটি সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিযোগটি দায়ের করেন। 

এর আগে গত ২২ জানুয়ারি দুপুরে সামিউল নামে মাইক্রোবাসের এক হেলপার কুকুর ছানাগুলোকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ওই পোস্টে হত্যাকারীর বিচারের দাবি জানানো হয়। 

স্থানীয় কয়েকজন জানান, ২২ জানুয়ারি দুপুরে আলমডাঙ্গা থানার পাশে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে কুকুর ছানাগুলোকে পিটিয়ে হত্যা করেন সামিউল। ওই সময় মা কুকুরটি অসহায়ের মতো দূর থেকে দেখছিল। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল অশ্রু। যদিও প্রত্যক্ষদর্শী কেউই কুকুর ছানাগুলোকে বাঁচাতে এগিয়ে আসেনি।

তারা জানান, ছানাগুলোকে পিটিয়ে হত্যার অভিযোগ থাকা সামিউল স্থানীয় থানা পাড়ার ধনাঢ্য রূপক মিয়ার মাইক্রোবাসের হেলপার। 

তবে রূপক মিয়ার দাবি, ঘটনার বিষয়ে কেউ তাকে অবহিত করেননি। তিনি বলেন, ‘‘যদি সামিউল জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে আমি নিজে ব্যবস্থা নেব।’’

সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ভাইরাল হওয়ার পর এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল্লাহ-হেল কাফি ও আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) গাজী শামীমুর রহমান।

‘পিপলস ফর অ্যানিমেল’ নামক সংগঠনের আলমডাঙ্গা প্রতিনিধি সাদ্দাম হোসেন এ ঘটনায় ব্যবস্থা নিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। 

এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ হেল কাফি ওই রাতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৭ ধারার ২ উপধারায় থানায় অভিযোগ করেন।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) গাজী শামীমুর রহমান বলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা থানায় এসে সামিউলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। আইনি প্রক্রিয়া শেষে অভিযোগটি আদালতে পাঠানো হবে। প্রয়োজনে সামিউলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

কুকুর ছানা হত্যা / অভিযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ডেলিভারির সময় নবজাতকের মাথার তালু কেটে ফেলার অভিযোগ
  • চীনা বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার
  • এপস্টিনের কর্মকাণ্ড ‘মানবতাবিরোধী অপরাধের’ পর্যায়ে পড়তে পারে: জাতিসংঘ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net