Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
চসিক নির্বাচন: আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 January, 2021, 11:35 am
Last modified: 27 January, 2021, 12:40 pm

Related News

  • মেয়াদ শেষেও চেয়ার ছাড়তে নারাজ চসিক মেয়র, আইনি বিতর্ক
  • নিজ খরচে বিদেশ সফর, সরকারি অর্থে নয়: লন্ডন থেকে চসিক মেয়রের বিবৃতি
  • পরিবেশ উদ্বেগের মধ্যেই আধুনিক পর্যটন গড়তে চর বাকলিয়ায় ২০০ একর জমি চায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন
  • চট্টগ্রাম সিটির রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়েও হোল্ডিং ট্যাক্স আদায়ে ঘাটতি ৮১ কোটি টাকা
  • ‘রাস্তার মানে কোনো আপস নয়’: চট্টগ্রাম নগরীর ৪৭২ সড়ক উন্নয়নের ঘোষণা

চসিক নির্বাচন: আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ২

সকালে নগরীর ১২নং পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর দ্বন্দ্বে আপন ভাইয়ের হাতে খুন হয়েছেন নিজাম উদ্দিন মুন্না নামের এক ছাত্রলীগ কর্মী।  
টিবিএস রিপোর্ট
27 January, 2021, 11:35 am
Last modified: 27 January, 2021, 12:40 pm
উত্তেজনা, সহিংসতা, প্রাণহানি আর অনিয়মের নানা অভিযোগের পাশাপাশি ভোটারদের কম উপস্থিতির মধ্য দিয়ে হওয়া বুধবারের নির্বাচনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেনকে ৩ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে দু'জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

সকাল সাড়ে দশটার দিকে নগরের পাহাড়তলীতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ওয়াসিম উদ্দিন ও আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ফলে এক কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম আলাউদ্দিন।

নিহত আলাউদ্দিন আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমানের অনুসারী ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (সিএমসিএইচ) পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নগরীর বিভিন্ন এলাকায় নির্বাচনী সহিংসতায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। দুপুর ১২ টা পর্যন্ত আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে  বলে জানান এএসআই আলাউদ্দিন তালুকদার। 

সংঘর্ষের পর বঙ্গবন্ধু বাংলা স্কুল কেন্দ্রে ভোটগ্রহণ প্রায় এক ঘন্টা স্থগিত ছিল বলে জানান সে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার।

অন্যদিকে সকালে নগরীর ১২নং পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর দ্বন্দ্বে আপন ভাইয়ের হাতে খুন হয়েছেন নিজাম উদ্দিন মুন্না নামের এক ছাত্রলীগ কর্মী।  

সকাল ৮টার দিকে বার কোয়াটার ডায়মন্ড টার্চ কমিউনিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। পাহাড়তলী থানার ওসি (তদন্ত) রাশেদুল হক, হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, নিহত যুবক মুন্না ১২ নম্বর ওয়ার্ডের (সরাইপাড়া) আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহমদের কর্মী ছিলেন। তার ভাই হত্যাকারী সালাউদ্দিন কামরুল একই ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী। নির্বাচন নিয়ে দুইভাইয়ের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে ভোট শুরুর আগেই দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলে মুন্নাকে ছুরিকাঘাত এবং গলাকেটে হত্যা করে পালিয়ে যায় কামরুল। পুলিশ মুন্নার লাশ উদ্ধার করেছে।   

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আজ সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। 

করোনাভাইরাসের কারণে  দীর্ঘ প্রায় ১০ মাস স্থগিত থাকার পর বুধবার অবশেষে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর প্রায় সাড়ে ১৯ লাখ মানুষ ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে তাদের নগর পিতা নির্বাচন করতে চলেছেন।

Related Topics

টপ নিউজ

চসিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • মেয়াদ শেষেও চেয়ার ছাড়তে নারাজ চসিক মেয়র, আইনি বিতর্ক
  • নিজ খরচে বিদেশ সফর, সরকারি অর্থে নয়: লন্ডন থেকে চসিক মেয়রের বিবৃতি
  • পরিবেশ উদ্বেগের মধ্যেই আধুনিক পর্যটন গড়তে চর বাকলিয়ায় ২০০ একর জমি চায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন
  • চট্টগ্রাম সিটির রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়েও হোল্ডিং ট্যাক্স আদায়ে ঘাটতি ৮১ কোটি টাকা
  • ‘রাস্তার মানে কোনো আপস নয়’: চট্টগ্রাম নগরীর ৪৭২ সড়ক উন্নয়নের ঘোষণা

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net