Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
চট্টগ্রামে এক দশকে আবাদি জমি কমেছে ৩২ হাজার একর 

বাংলাদেশ

সিফায়াত উল্লাহ, চট্টগ্রাম
16 January, 2020, 11:35 am
Last modified: 16 January, 2020, 05:22 pm

Related News

  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

চট্টগ্রামে এক দশকে আবাদি জমি কমেছে ৩২ হাজার একর 

অপরিকল্পিত শিল্প কারখানা গিলে খাচ্ছে ফসলি জমি। একেকটা ইটভাটা গড়ে উঠছে কয়েক একর জমির ওপর। বাঁধ না থাকায় ভাঙনে নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি।
সিফায়াত উল্লাহ, চট্টগ্রাম
16 January, 2020, 11:35 am
Last modified: 16 January, 2020, 05:22 pm
চট্টগ্রামে ফসলি জমিতে গৃহ নির্মাণ ও কল-কারখানা স্থাপনের ফলে হারিয়ে যাচ্ছে আবাদি জমি। ছবিটি নগরীর দক্ষিণ কাট্টলী এলাকা থেকে তোলা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

হাটহাজারীর এক হাজার একরের লালাচন্দ্র বিল। ইতোমধ্যে বিলটির প্রায় ৩০০ একর জমি কিনেছে একাধিক আবাসন প্রতিষ্ঠান। স্থানীয়রা বলছেন, গত এক দশক ধরে এই বিলে আবাসন প্রকল্প তৈরির তোড়জোড় শুরু করে রিয়েল এস্টেট কোম্পানিগুলো। কৃষি বা আবাদি জমি ভরাট করে আবাসন প্রকল্প করার নিয়ম না থাকলেও কোম্পানিগুলো সেই নিয়ম মানছে না। এসব কৃষিজমি পর্যায়ক্রমে আবাসন ভূমিতে রূপান্তরিত হচ্ছে।

লালা চন্দ্র রায় নামে মোগল আমলে একজন বিখ্যাত জমিদার ছিলেন। তিনি জাতিতে রাজপূত্র বংশীয়। কলকাতার দূর্গাপূর ছিল তার আদিনিবাস। তিনি কলকাতা থেকে হাটহাজারীর শিকারপূর এসে বসতি স্থাপন করেন। লালা চন্দ্র বিল তারই স্মৃতি বহন করে।

শুধু এই বিল নয়, আবাসনের ইটপাথর গিলে খাচ্ছে চট্টগ্রাম অঞ্চলের কৃষিজমি। একসময় চট্টগ্রাম শহরের চান্দগাঁও, বায়েজিদ, পাহাড়তলি, হালিশহর, পতেঙ্গাসহ বিভিন্ন এলাকায় অনেক কৃষি জমি দেখা যেতো। বর্তমানে সেখানে শুধু ভবন আর ভবন।

আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম অঞ্চলে গত ১০ বছরে কৃষি জমি কমেছে ৩২ হাজার একরেরও বেশি। এসব জমিতে নির্মাণ করা হচ্ছে বসতঘর, ইটভাটাসহ বিভিন্ন স্থাপনা। ফলে খাদ্য উৎপাদনও কমেছে।

লালাচন্দ্র বিলের বাথুয়া অংশে সরেজমিনে দেখা গেছে, সেখানে একাধিক বহুতল ভবন গড়ে উঠেছে। ফসলি জমিতে খামারবাড়িও গড়া হয়েছে। রাস্তার পাশে অনেক জমিতে সীমানা দেয়াল নির্মাণ করা হয়েছে। সেখানে গেড়ে দেয়া হয়েছে পরিচিতি ফলক। কিছু জমিতে মাটি ভরাট করার প্রক্রিয়া চলছে।

স্থানীয় বাসিন্দা সমির দত্ত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘‘লালাচন্দ্র বিলের সঙ্গে অনেক কৃষকের ভাগ্য জড়িত। এই বিলে চাষ করে অনেক কৃষক জীবন-যাপন করেন। তবে যে হারে এখানে ঘরবাড়ি হচ্ছে, একদিন ঐতিহ্যবাহী বিলটি হারিয়ে যাবে।’’

আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাছির উদ্দিন বলেন, ‘‘মূলত ঘরবাড়ি নির্মাণের কারণে আবাদি জমির সংখ্যা কমছে। প্রতিবছর এই হার বাড়ছে। গত ১০ বছরে চট্টগ্রাম অঞ্চলে ৩২ হাজারের বেশি একর জমি কমেছে।’’

তিনি আরও বলেন, অপরিকল্পিত শিল্প কারখানা গিলে খাচ্ছে ফসলি জমি। একেকটা ইটভাটা গড়ে উঠছে কয়েক একর জমির ওপর। বাঁধ না থাকায় ভাঙনে নদীতে বিলিন হচ্ছে ফসলি জমি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় কৃষি জমিতে লবণাক্ততা বাড়ছে। ফলে অনেক জমিতে ফসল ফলানো সম্ভব হচ্ছে না।

একদিকে ফসলি জমি ও অন্যদিকে কল-কারখানা। এভাবেই হারিয়ে যাচ্ছে আবাদি জমি। ছবিটি চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলী এলাকা থেকে তোলা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৮-০৯ সালে চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা তথা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় আবাদযোগ্য জমির পরিমাণ ছিলো ৭ লাখ ১৮ হাজার ৪৩৭ হেক্টর। ২০১৭-১৮ সালে সেটি হয়েছে ৭ লাখ ৫ হাজার ৬৮১ হেক্টর।

একই সময়ে এক ফসলি জমির সংখ্যাও কমেছে। ২০০৮-০৯ সালে এক ফসলি জমি ছিলো এক লাখ ৯০ হাজার ৬৬৩ হেক্টর। ২০১৭-১৮ সালে সেটি দাঁড়িয়েছে এক লাখ ৬৬ হাজার হেক্টর।

এ ছাড়া চট্টগ্রাম অঞ্চলের ৪২ শতাংশ জমি এখনো সেচের বাইরে। ২০০৮-০৯ সালে মোট জমির ৩৬ শতাংশ সেচের বাইরে ছিলো। এক দশকে সেচের আওতায় এসেছে মাত্র ৬ শতাংশ জমি।

তবে চট্টগ্রামে এক দশকে কৃষি পরিবারের সংখ্যা বেড়েছে প্রায় দুই লাখ। ২০০৮-০৯ সালে কৃষি পরিবার ছিলো ১৫ লাখ ৮ হাজার ২৩০টি। ২০১৭-১৮ সালে সেটি দাঁড়িয়েছে ১৭ লাখ ৩৬ হাজার ১৮৮টি।

কৃষি জমি কমে যাওয়ার কারণ অনুসন্ধানে দীর্ঘদিন ধরে গবেষণা করছে পরিবেশ ও জলবায়ু গবেষক ম. আবদুর রহমান। তিনি বলেন, দেশের ছয়টি উপজেলায় আমরা গবেষণা কাজ চালিয়েছে। কৃষি জমি কমার প্রধান কারণ আবাসন নির্মাণ। এজন্য খাদ্য ঘাটতি সৃষ্টি হয়েছে।

ফসলি জমিতে গড়ে উঠা স্থাপনা অবৈধ বলছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান। তিনি বলেন, ‘‘সিডিএ কোনো আবাদি জমিতে স্থাপনা নির্মাণে নকশা অনুমোদন দেয় না। কৃষি জমিতে সেসব স্থাপনা গড়ে উঠছে সেগুলো অনুমোদনীন। অবৈধ এসব স্থাপনা যেকোনো সময় ভেঙে ফেলা হবে।’’

(https://tbsnews.net/environment/13000-hectare-arable-lands-lost-housing-industrialisation-36813)

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / আবাদি জমি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net