Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ঘূর্ণিঝড় বুলবুল: নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘কন্ট্রোল রুম’, ছুটি বাতিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 November, 2019, 03:35 pm
Last modified: 09 November, 2019, 03:40 pm

Related News

  • জ্যামাইকায় আঘাত হানল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন 'মেলিসা'; ধেয়ে যাচ্ছে কিউবার দিকে
  • চলতি মাসে আরও তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
  • বর্ষাকাল শেষ হওয়ার পরপরই অক্টোবর–ডিসেম্বরে কেন প্রতিবছর ঘূর্ণিঝড় হয়?
  • রাতে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'দানা'; শুরু হয়েছে ঝড়-বৃষ্টি
  • ঘূর্ণিঝড় ‘দানা’-এর প্রভাবে সাতক্ষীরা উপকূলে তুমুল বৃষ্টিপাত

ঘূর্ণিঝড় বুলবুল: নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘কন্ট্রোল রুম’, ছুটি বাতিল

কন্ট্রোল রুমের অবস্থান মন্ত্রণালয়ের ৮০১(ক) নম্বর কক্ষ। কন্ট্রোল রুমের ফোন নম্বর: ০২-৯৫৪৬০৭২
টিবিএস রিপোর্ট
09 November, 2019, 03:35 pm
Last modified: 09 November, 2019, 03:40 pm
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। ছবি: মিনহাজ উদ্দিন/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে জরুরি দুর্যোগ মোকাবেলায় তথ্য ও সার্বিক যোগাযোগের জন্য একটি অস্থায়ী কন্ট্রোল রুম খুলেছে নৌপরিবহন মন্ত্রণালয়। 

শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কন্ট্রোল রুমের অবস্থান মন্ত্রণালয়ের ৮০১(ক) নম্বর কক্ষ। কন্ট্রোল রুমের ফোন নম্বর: ০২-৯৫৪৬০৭২। 

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজ কান্তি বড়াল কন্ট্রোল রুমের সার্বিক দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলার প্রস্তুতিসহ পরবর্তী প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরসমূহের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর ৯ ও ১০ নভেম্বরের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

“একই সাথে প্রত্যেক দপ্তর/সংস্থায় জরুরী প্রয়োজনে যোগাযোগ নিশ্চিতকল্পে এবং জনগণের এ সম্পর্কিত তথ্য প্রাপ্তির সুবিধার্থে কন্ট্রোল রুম খোলা এবং ব্যাপক প্রচারণা ও অন্যান্য জরুরি সকল কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে”

নৌপরিবহন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত পৃথক দু’টি অফিস আদেশ জারি করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপকূলীয় এলাকা মোংলা ও পায়রাকে সমুদ্রবন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও ঘনীভূত হয়ে শনিবার সন্ধ্যায় বাংলাদেশের সুন্দরবনের ওপর দিয়ে খুলনা উপকূল অতিক্রম করতে পারে।

শনিবার সকাল ৯টায় আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে উপকূলীয় এলাকায় ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় বুলবুল / ঘূর্ণিঝড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • জ্যামাইকায় আঘাত হানল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন 'মেলিসা'; ধেয়ে যাচ্ছে কিউবার দিকে
  • চলতি মাসে আরও তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
  • বর্ষাকাল শেষ হওয়ার পরপরই অক্টোবর–ডিসেম্বরে কেন প্রতিবছর ঘূর্ণিঝড় হয়?
  • রাতে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'দানা'; শুরু হয়েছে ঝড়-বৃষ্টি
  • ঘূর্ণিঝড় ‘দানা’-এর প্রভাবে সাতক্ষীরা উপকূলে তুমুল বৃষ্টিপাত

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net