Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
গাজীপুরের দুই পোশাক শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত 

বাংলাদেশ

গাজীপুর সংবাদদাতা
03 May, 2020, 08:35 pm
Last modified: 03 May, 2020, 08:50 pm

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ -এর অভিযোগ এমপির: দ্রুত তদন্তের নির্দেশ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি

গাজীপুরের দুই পোশাক শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত 

জেলায় প্রথমবারের মতো পোশাক শ্রমিকের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় সংক্রমণের ঝুঁকি বেড়েছে বলে শিল্প পুলিশের একাধিক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন।
গাজীপুর সংবাদদাতা
03 May, 2020, 08:35 pm
Last modified: 03 May, 2020, 08:50 pm

গাজীপুর নগরীর দুই পোশাক কারখানার দুজন শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের একজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজন গণস্বাস্থ্য নগর হাসপাতাল টঙ্গীতে ভর্তি রয়েছেন। জেলায় প্রথমবারের মতো পোশাক শ্রমিকের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় সংক্রমণের ঝুঁকি বেড়েছে বলে শিল্প পুলিশের একাধিক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার কেবি বাজার বড়বাড়ি এলাকার ভাড়া বাসায় থেকে স্থানীয় পার্ক স্টার অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় চাকরি করেন এক শ্রমিক (২৮)। তার বাড়ি রংপুরের পীরগাছা থানার হরনাথপুর কাদিরাবাদ এলাকায়।

আক্রান্ত ওই ব্যক্তি জানান, 'করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে বিভিন্ন কারখানাগুলো ছুটি ঘোষণা করে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।এ দীর্ঘ ছুটি পেয়ে আমি গত ২৩ এপ্রিল গ্রামের বাড়ি যাই। সেখানে গিয়ে আমার বুক ও গলা জ্বালা পোড়া দেখা দেয়। পরে স্বাস্থ্যকর্মীরা বাসায় গিয়ে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নিয়ে যায়। কিন্তু রিপোর্ট আসার আগেই আমি গ্রামের বাড়ি থেকে ২৮ এপ্রিল গাজীপুরে ফিরে আসি।'

তিনি আরও জানান, 'বুক-গলা জ্বালা-পোড়া নিয়ে আমি একাই গাজীপুরের বাসায় অবস্থান করছিলাম। পরে ১ মে ফোনে রংপুর থেকে জানানো হয়, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। পরে কারখানার কাজে যোগ না দিয়ে ২ মে রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই।'

তিনি আরও জানান, গাজীপুর থেকে রংপুরে গিয়েই তার দেহে করোনাভাইরাসের লক্ষণ ধরা পড়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. তপন কুমার সরকার জানান, এ হাসপাতাল এখন কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে শুধু করোনাভাইরাস পজিটিভ রোগীদের আইসোলেশনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া  হচ্ছে। এর বাইরে অন্য কাউকে এখানে ভর্তি করা হয় না। 

অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, করোনাভাইরাসে আক্রান্ত অপর শ্রমিক টঙ্গীর পোশাক কারখানা শান্তা এক্সপ্রেশন লিমিটেডে চাকরি করেন। তিনি টঙ্গী পশ্চিম থানার মুদাফা এলাকায় বসবাস করেন। ছুটিতে ২০ এপ্রিল গ্রামের বাড়ি গিয়ে ১ মে মুদাফার বাসায় আবার ফিরে আসেন। করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় তার দেহের নমুনা সংগ্রহ করে টঙ্গীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

আক্রান্ত ওই ব্যক্তি বলেন, 'বাড়ি যাওয়ার পর ২৪ এপ্রিল নমুনা পরীক্ষা দেওয়া হলে রিপোর্ট নেগেটিভ আসে। ১ মে গ্রামের বাড়ি থেকে টঙ্গীর বাসায় ঢুকতে গেলে বাসার মালিক করোনাভাইরাস পরীক্ষা ছাড়া ঢুকতে দেবেন বলে জানান। তাই স্থানীয় টঙ্গী গণস্বাস্থ্য নগর হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দিই। সেখানকার ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, আমি করোনাভাইরাসে আক্রান্ত। বাড়ি থেকে আসার পর আর কারখানায় যোগ দেইনি।'

টঙ্গীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. নাজিম উদ্দিন আহমদ জানান, তারা র‌্যাপিড এন্টিবডি দিয়ে একাধিকবার পরীক্ষা করে ওই শ্রমিকের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পেয়েছেন। তাই তাকে ওই হাসপাতালেই আইসোলেশনে রাখা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এসএম তরিকুল ইসলাম বলেন, খবরটি শুনেছি। এ নিয়ে খুব চিন্তায় আছি। ওই শ্রমিকদের করোনাভাইরাস সংক্রমণের প্রকৃত উৎস ও বিস্তরণের তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ -এর অভিযোগ এমপির: দ্রুত তদন্তের নির্দেশ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net