Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
খুলনায় মামুনুল হকের বিরুদ্ধে বিস্ফোরক মামলায় চার্জ গঠন 

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
05 September, 2021, 01:20 pm
Last modified: 05 September, 2021, 01:27 pm

Related News

  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • গণভোটের রায় বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় মামুনুল হকের বিরুদ্ধে বিস্ফোরক মামলায় চার্জ গঠন 

রোববার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমানের আদালতে মামুনুল হককে হাজির করা হলে ১৮ মিনিটের শুনানি শেষে বিচারক ১০ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেন।
খুলনা প্রতিনিধি
05 September, 2021, 01:20 pm
Last modified: 05 September, 2021, 01:27 pm
হেফাজত নেতা মামুনুল হক। ছবি: সংগৃহীত

খুলনায় বিস্ফোরকদ্রব্য মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার দেখিয়ে আগামী ১০ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেছেন আদালত।

রোববার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমানের আদালতে মামুনুল হককে হাজির করা হলে ১৮ মিনিটের শুনানি শেষে বিচারক চার্জ গঠনের দিন ধার্য করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বেলা পৌঁনে ১১টায় কড়া পুলিশি নিরাপত্তায় খুলনা জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে করে মামুনুল হককে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্র ও আইনজীবীরা জানান, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামি রাজনৈতিক দল খুলনা মহানগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর ডাকবাংলো মোড় ও ময়লাপোতা মোড় হয়ে শিববাড়ি মোড়ের দিকে যাওয়ার পথে শিববাড়ী মোড়ের আগে ফুজি কালার ল্যাবের সামনে পৌঁছালে পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হন। মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে ২৬ জনকে গ্রেপ্তার করে।

আদালতে শুনানি শেষে কড়া নিরাপত্তার মধ্যে মামুনুল হককে খুলনা জেলা কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: টিবিএস

এ ঘটনায়  সোনাডাঙ্গা থানার এসআই আলমগীর কবীর বাদী হয়ে মামুনুল হকসহ ২৬ জনের নামে মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২১ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মোক্তার হোসেন মোট ১০৭ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন।

অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন বলেন, 'এ মামলায় ১০৭ জন এজাহারনামীয় আসামিসহ হাজার হাজার আসামি রয়েছে।এজাহারনামীয় আসামিদের মধ্যে মামুনুল হক মামলার ৬ নম্বর আসামি। আদালত মামুনুল হককে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আগামী ১০ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য্য করেছেন।'

শুনানিতে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম ও অ্যাডভোকেট সৈয়দ তৌফিক উল্লাহ।

এর আগে গত শুক্রবার বিকাল ৪টায় মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউর কারাগার থেকে খুলনা জেলা কারাগারে আনা হয়।

Related Topics

টপ নিউজ

খুলনা / মামুনুল হক / আইন-আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • গণভোটের রায় বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net