Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
খুলনায় একদিনে চিকিৎসকসহ করোনা আক্রান্ত ৩৫

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
12 June, 2020, 01:40 pm
Last modified: 12 June, 2020, 01:48 pm

Related News

  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫

খুলনায় একদিনে চিকিৎসকসহ করোনা আক্রান্ত ৩৫

খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২৪৮ জন, বাগেরহাটে ৪৬, সাতক্ষীরায় ৫৬, যশোরে ১৭১, ঝিনাইদহে ৬৫, মাগুরায় ৪৩, নড়াইলে ৫০, কুষ্টিয়ায় ১৬৩, চুয়াডাঙ্গায় ১৩০ ও মেহেরপুর জেলায় ২৯ জন এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
খুলনা প্রতিনিধি
12 June, 2020, 01:40 pm
Last modified: 12 June, 2020, 01:48 pm

খুলনায় একজন চিকিৎসকসহ আরও ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা মহানগরীসহ জেলায় ৩৫ জন রয়েছেন। এছাড়া ঝিনাইদহের দুজন, সাতক্ষীরা ও মাগুরার একজন করে রয়েছেন।

বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার এ তথ্য প্রকাশ করা হয়।

খুমেক সূত্র জানায়, খুলনা মহানগরীসহ জেলায় একদিনে এটিই সর্বোচ্চ করোনা শনাক্ত। এর আগে বুধবার এ জেলায় ৩১ জন করোনা রোগী শনাক্ত হন। প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে খুলনার মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বৃহস্পতিবার খুমেকের পিসিআর মেশিনে ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিল ১৬৮টি। এদের মধ্যে ৩৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

খুলনায় শনাক্ত ৩৫ জনের মধ্যে ২৫ জনই মহানগরীর বাসিন্দা। এছাড়া দিঘলিয়া উপজেলার সাতজন, ডুমুরিয়া উপজেলার একজন ও দাকোপ উপজেলার দুজন রয়েছেন।

অপরদিকে, আক্রান্তদের মধ্যে সাতক্ষীরা জেলার একজন, মাগুরা জেলার একজন ও ঝিনাইদহ জেলার দুজন রয়েছেন।

ডা. মেহেদী নেওয়াজ আরও জানান, বৃহস্পতিবার খুমেকের ল্যাবে শনাক্ত হওয়া ৩৯ জনের মধ্যে রয়েছেন খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ বছর বয়সী এক তরুণ চিকিৎসক, খুলনা জেলা কারাগারের তিন কারারক্ষী ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ছয় সদস্য।

এদিকে, করোনার নতুন হটস্পট রেড জোনে থাকা খুলনা বিভাগে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী পাওয়া গেছে এক হাজার একজন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬২ জন। এছাড়া খুলনা বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৪ জন। 

এ বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৯ মার্চ, চুয়াডাঙ্গায়।

স্বাস্থ্য পরিচালক আরও জানান, খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২৪৮ জন, বাগেরহাটে ৪৬, সাতক্ষীরায় ৫৬, যশোরে ১৭১, ঝিনাইদহে ৬৫, মাগুরায় ৪৩, নড়াইলে ৫০, কুষ্টিয়ায় ১৬৩, চুয়াডাঙ্গায় ১৩০ ও মেহেরপুর জেলায় ২৯ জন এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

খুলনা / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net