Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ক্যাসিনো ব্যবসা: নেপালিদের পালাতে সাহায্য করেন ৩ গোয়েন্দা কর্মকর্তা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 September, 2019, 12:20 pm
Last modified: 25 September, 2019, 02:19 pm

Related News

  • স্ত্রীসহ এনএসআই অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • এনএসআই’র সাবেক পরিচালক মনিরুল কারাগারে
  • এনএসআই’র সাবেক মহাপরিচালক জোবায়ের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • গুম সংক্রান্ত অভিযোগ: ডিজিএফআই ও এনএসআইসহ সব সংস্থার বিরুদ্ধে মামলা করা যাবে
  • এনএসআইয়ের মহাপরিচালক হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ

ক্যাসিনো ব্যবসা: নেপালিদের পালাতে সাহায্য করেন ৩ গোয়েন্দা কর্মকর্তা

এই তিন সহায়তাকারী এনএসআই কর্মকর্তা হলেন, চট্টগ্রাম কার্যালয়ের সহকারী প্রোগ্রামার আকতার হোসাইন, দিপংকর এবং আরও এক একজন কনস্টেবল...
টিবিএস রিপোর্ট
25 September, 2019, 12:20 pm
Last modified: 25 September, 2019, 02:19 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর ক্যাসিনোগুলোতে কাজ করা নেপালিদের পালিয়ে যেতে সহায়তা করেছে ন্যাশনাল সিকিউরিটি ইনটেলিজেন্স (এনএসআই) এর তিন গোয়েন্দা কর্মকর্তা।  

পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশ বলছে, নেপালিদের পালাতে সহায়তাকারীদের পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত হয়েছে।

এই তিন সহায়তাকারী এনএসআই কর্মকর্তা হলেন, চট্টগ্রাম কার্যালয়ের সহকারী প্রোগ্রামার আকতার হোসাইন, দিপংকর এবং আরও এক একজন কনস্টেবল।

গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত থেকে রাজধানীতে ক্যাসিনো বিরোধী অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা গেছে, এসব ক্যাসিনোতে কাজ করতেন ১০০’র বেশি নেপালি ও থাইল্যান্ডের নাগরিক।

পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সূত্র জানায়, বুধবার মতিঝিলের ইয়ংমেনস, ওয়ান্ডারার্স, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ও বনানীর গোল্ডেন ঢাকা ক্লাবে অভিযান চালানো হয়। ওই দিন মতিঝিলের তিনটি ক্লাব থেকে ঐদিন অন্তত ১৯ জন নেপালি পালিয়ে গেছে। 

মতিঝিলের যে ভবন থেকে নেপালিরা পালিয়ে গেছেন সেই ভবনের এক সিসিটিভি ফুটেজে দেখা যায়,  বুধবার রাত ১০টার দিকে তিন এনএসআই কর্মকর্তা বাসার মূল গেট দিয়ে ঢোকে। তাদের একজনের হাতে ছিল ওয়াকি-টকি।

বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়, এরপর তারা  ভবনের পাঁচতলায় একটি ফ্ল্যাটে যায়। সেখান থেকে আধাঘন্টা পর রাত সাড়ে ১১টার দিকে তারা বের হয়ে আসে। তার পর একে একে ঐ ভবন থেকে নেপালিরা বের হয়ে যান।

এ প্রসঙ্গে গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, “শুধু পুলিশ সদস্যরাই ওয়াকিটকি ব্যবহার করে না, গোয়েন্দা সংস্থাসহ বেসরকারি বিভিন্ন সংস্থার সদস্যরাও এটা ব্যবহার করেন। নেপালিদের আত্মগোপনের বিষয়টি নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিভিন্ন টিম কাজ শুরু করেছে। সিসিটিভির ছবি পরীক্ষা করে ওয়াকিটকি হাতে থাকা ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত আছে।”

পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহকারী কমিশনার আব্দুল বাতেন বলেন, “তিন কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।” 

প্রসঙ্গত গোয়েন্দা সূত্র জানায়,  নেপালি ও থাইল্যান্ডের নাগরিকদের দিয়ে ক্যাসিনো ব্যবসা চালিয়ে আসছে রাজধানীর ১৫-২০ টি ক্লাব। এভাবে ১০০’ র বেশি বিদেশি নাগরিকদের দিয়ে এই ব্যবসা চালিয়ে আসছিল দেশের ৬ প্রভাবশালী ব্যক্তি।   

 

Related Topics

টপ নিউজ

ক্যাসিনো ব্যবসা / ক্যাসিনো-বিরোধী অভিযান / এনএসআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • স্ত্রীসহ এনএসআই অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • এনএসআই’র সাবেক পরিচালক মনিরুল কারাগারে
  • এনএসআই’র সাবেক মহাপরিচালক জোবায়ের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • গুম সংক্রান্ত অভিযোগ: ডিজিএফআই ও এনএসআইসহ সব সংস্থার বিরুদ্ধে মামলা করা যাবে
  • এনএসআইয়ের মহাপরিচালক হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net