Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
কানাইঘাট সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
03 November, 2021, 07:20 pm
Last modified: 03 November, 2021, 07:30 pm

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

কানাইঘাট সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ

স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ সীমান্ত এলাকায় পড়ে থাকলেও স্থানীয় বিজিবি ক্যাম্পের কোনো কর্মকর্তা লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাননি।
সিলেট প্রতিনিধি
03 November, 2021, 07:20 pm
Last modified: 03 November, 2021, 07:30 pm
ছবিটি প্রতীকী ও সংগৃহীত।

সিলেটের কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্তে দুই বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। আজ বুধবার (৩ নভেম্বর) সকাল থেকে মিকিরপাড়া এলাকায় সীমান্তের ১৩৩১ মেইন পিলারের পাশে লাশ দুটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়রা ধারণা করছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অথবা সে দেশের খাসিয়া আধিবাসীরা তাদের গুলি করে হত্যা করতে পারে।  

গুলিবিদ্ধ দুই যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন : সীমান্তবর্তী এরালীগুল গ্রামের আব্দুল লতিফের পুত্র আসকর আলী (২৫) একই গ্রামের আব্দুল হান্নানের পুত্র আরিফ হোসেন (২২)।

সীমান্ত আইন মেনে নিহতদের লাশ উদ্ধারের চেষ্টায় রয়েছেন বুধবার সন্ধ্যায় জানিয়েছেন দনা বিওপির এক বিজিবি কর্মকর্তা।

নিহত আসকর ও আরিফের স্বজনরা জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেলের দিকে তারা বাড়ি থেকে বের হয়ে স্থানীয় লালবাজারে যান। এরপর আর তারা বাড়িতে ফেরেননি।

সীমান্ত এলাকার অনেকে ধারণা করছেন, আসকর ও আরিফ হয়তো মঙ্গলবার রাতে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে মেঘালয় রাজ্যের উখিয়াং এলাকায় অনুপ্রবেশ করেছিলেন। এ সময় তাদের গুলি করে বিএসএফ অথবা ভারতীয় অস্ত্রধারী খাসিয়ারা হত্যা করে তাদের লাশ নো ম্যান্স ল্যান্ড ১৩৩১ মেইন পিলারের পাশে ফেলে রাখতে পারে। সকালে তাদের গুলিবিদ্ধ লাশ অনেকে দেখে তাদের পরিচয় শনাক্ত করেন।

স্থানীয়রা জানিয়েছে, সকাল থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ সীমান্ত এলাকায় পড়ে থাকলেও স্থানীয় বিজিবি ক্যাম্পের কোনো কর্মকর্তা লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাননি।

সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কামান্ডার নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি ঘটনাটি বিজিবির উর্দ্ধতন কর্মকর্তাদের জানিয়েছেন। বিএসএফের গুলিতে তারা মারা গেছেন কি না তা এখনো তিনি বলতে পারবেন না বলে জানান।

কানিাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম জানান, তিনি দুই যুবকের লাশ সীমান্ত এলাকায় পড়ে থাকার সংবাদ পেয়ে বিজিবির কর্মকর্তাদের জানিয়েছেন। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে বলেও উল্লেখ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

সীমান্ত হত্যা / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net