Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
করোনা শঙ্কার মধ্যেই উপবৃত্তির তথ্য সংগ্রহে পাবনার স্কুলে গণজমায়েত

বাংলাদেশ

পাবনা প্রতিনিধি
09 May, 2020, 11:50 pm
Last modified: 09 May, 2020, 11:59 pm

Related News

  • লিচু সংরক্ষণে গবেষণার উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ
  • জাতীয় নির্বাচন: সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত করল ইসি 
  • পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত

করোনা শঙ্কার মধ্যেই উপবৃত্তির তথ্য সংগ্রহে পাবনার স্কুলে গণজমায়েত

শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য সংগ্রহকে কেন্দ্র করে সংগঠিত এই জমায়েতের ছবি ও সংবাদ ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়।
পাবনা প্রতিনিধি
09 May, 2020, 11:50 pm
Last modified: 09 May, 2020, 11:59 pm

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের মধ্যেই সরকারি নিষেধাজ্ঞার অমান্য করে উপবৃত্তির তথ্য সংগ্রহের জন্য মাইকিং করে স্কুলের মাঠে গণজমায়েত তৈরির অভিযোগ উঠেছে পাবনার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

শুক্রবার (৮ মে) সকালে এমন জমায়েতের আয়োজন করেন পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীম মোল্লা।

শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য সংগ্রহকে কেন্দ্র করে সংগঠিত এই জমায়েতের ছবি ও সংবাদ ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়।

তবে এ বিষয়টির জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের অসচেতনতা ও অসহযোগিতাকে দায়ী করেছেন। 

বিদ্যালয়ের শিক্ষক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, হাটুরিয়া-জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ১ম থেকে অষ্টম শ্রেণির মোট এক হাজার ৬৮২ জন শিক্ষার্থী পড়াশোনা করে। প্রাথমিক স্তরে এত বেশি শিক্ষার্থী জেলার আর কোনো বিদ্যালয়ে নেই। শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের জন্য কয়েকদিন ধরে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মতৎপরতা চলছে। এরই অংশ হিসেবে হাটুরিয়া- জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম থেকে চতুর্থ শ্রেণির কিছু শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাইকিং করে অভিভাবকের মুঠোফোনের নম্বর নিয়ে আসতে বলে। এ খবর প্রচার হতেই বিদ্যালয়ের সব শ্রেণির কয়েকশ  অভিভাবক শিক্ষার্থীসহ বিদ্যালয়ে এসে উপস্থিত হন। এতে বিদ্যালয়ের মাঠে সৃষ্টি হয় ব্যাপক জমায়েত। সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা প্রচন্ড ভিড়ে অভিভাবক শিক্ষার্থীরা একে অপরের গায়ের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে থাকেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "আমরা ১ম থেকে চতুর্থ শ্রেণির কিছু শিক্ষার্থীকে অভিভাবকের মুঠোফোনের নম্বর নিয়ে আসতে বলেছিলাম। কিন্তু এর জন্য যা ঘটে গেছে তা সত্যিই অনাকাঙ্খিত ও বিব্রতকর। ভুল বুঝে বেশির ভাগ অভিভাবকই সন্তানসহ বিদ্যালয়ে এসে উপস্থিত হন। এতে আমরাও হতভম্ব হয়ে পড়ি।"

এ ব্যপারে উপজেলা শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন বলেন, "এভাবে মাইকিং করে শিক্ষার্থী অবিভাবকদের জমায়েত করার আমাদের কোন নির্দেশনা নেই তবে শিশু শ্রেণীর শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে অথবা মোবাইল ফোনে অবিভাবকদের আইডি কার্ডের নম্বর ও ছবি সংগ্রহ করার কথা। ঐ স্কুলের প্রধান শিক্ষক ব্যাক্তিগত উদ্যেগেই এমন কাজ করেছে।" 

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বলেন, "বিষয়টি আমি আজ (৯ মে) ফেসবুকে দেখার পর জানতে পারি। কেন এমন একটি ঘটনা ঘটল সে ব্যাপারে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।"
 
Related Topics

টপ নিউজ

পাবনা / গণজমায়েত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • লিচু সংরক্ষণে গবেষণার উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ
  • জাতীয় নির্বাচন: সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত করল ইসি 
  • পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net