Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
করোনা নিয়ে গুজব, গৌরনদীতে ৬ জনকে জরিমানা

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
01 April, 2020, 05:15 pm
Last modified: 01 April, 2020, 05:17 pm

Related News

  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে

করোনা নিয়ে গুজব, গৌরনদীতে ৬ জনকে জরিমানা

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে গৌরনদী থানা পুলিশ। এরপর তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বরিশাল প্রতিনিধি
01 April, 2020, 05:15 pm
Last modified: 01 April, 2020, 05:17 pm

বরিশালের গৌরনদী উপজেলায় করোনা ভাইরাস নিয়ে মসজিদের মাইকে ও ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জনকে জরিমানা করা হয়েছে। তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এ জরিমানা করেন।

এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে গৌরনদী থানা পুলিশ।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মসজিদের এক মোয়াজ্জিন, দুজন শিক্ষক, সাবেক এক সেনাসদস্য ও দুই নারী রয়েছেন।

মসজিদের মাইকে গুজব ছড়ানোর অভিযোগে উপজেলার উত্তর বিজয়পুর বাদামতলা মসজিদের মুয়াজ্জিন আল মামুন সরদার (৩০), সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে বার্থী কলেজের প্রভাষক সালমা আক্তার (৫৫), গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম (৩৩), সাবেক সেনাসদস্য সিরাজুল ইসলাম (৪৫), চরগাধাতলী গ্রামের গৃহিণী দিপালী দেবনাথ (৩৩) ও কাদের মোল্লাকে (২১) জরিমানা করা হয়।

বিভিন্ন এলাকার একাধিক বাসিন্দা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার অধিকাংশ মসজিদ থেকে একযোগে মাইকে গুজব ছড়ানো হয়। মাইকে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সেনাবাহিনী রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত হেলিকপ্টার থেকে জীবানুনাশক স্প্রে করবে। ওই সময়ের মধ্যে কেউ ঘরের বাইরে বের হবেন না। ঘরের বাইরে কাপড় থাকলে তা দ্রুত ঘরে নিয়ে যান। এছাড়া বাসাবাড়ির সকল দরজা জানালা বন্ধ রাখবেন।

অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই ধরনের প্রচারণা চালানো হয়। তবে যারা গুজব ছড়িয়েছেন, তারা কিছুক্ষণ পরই তা আইডি থেকে ডিলেট করে দেন।

গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার জানান, বিষয়টি তাদের নজরে এলে রাতেই অভিযানে নামেন। আটককৃত ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের প্রত্যেককে ওই অর্থদণ্ড দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

বরিশাল / গুজব / বাংলাদেশে করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net