Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
করোনা জয় করলেন ১৫ ইটভাটা শ্রমিক

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি 
16 June, 2020, 12:45 pm
Last modified: 16 June, 2020, 12:49 pm

Related News

  • সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি
  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • সীমান্ত আইন না মেনে সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, হতে দেবে না বিজিবি
  • সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা

করোনা জয় করলেন ১৫ ইটভাটা শ্রমিক

নারায়ণগঞ্জ থেকে ফিরে একসঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হন সাতক্ষীরার দেবহাটা উপজেলার ১৫ ইটভাটা শ্রমিক। করোনা আক্রান্ত হওয়ার পর তারা আইসোলেশনে ছিলেন।
সাতক্ষীরা প্রতিনিধি 
16 June, 2020, 12:45 pm
Last modified: 16 June, 2020, 12:49 pm

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় করোনা জয়ী ১৫ ইটভাটা শ্রমিকের বাড়িতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল ও ওষুধসহ শুভেচ্ছা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন বসন্তপুর গ্রামে সুস্থ হওয়া শ্রমিকদের বাড়িতে ফুল ও শুভেচ্ছা সামগ্রী পৌঁছে দেন।

শুভেচ্ছা সামগ্রীর মধ্যে রয়েছে ফুল, নাপা ট্যাবলেট, ভিটামিন সি ট্যাবলেট, ওরস্যালাইন, মাস্ক, সাবান, সেমাই ও চিনি।

শুভেচ্ছা সামগ্রী বিতরণকালে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাশার ও স্থানীয় ইউপি সদস্য আরমান হোসেন উপস্থিত ছিলেন।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন জানান, তারা প্রত্যেকে ইটভাটা শ্রমিক। নারায়ণগঞ্জ থেকে ফিরে একসঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হন। করোনা আক্রান্ত হওয়ার পর তারা আইসোলেশনে ছিলেন। বর্তমানে তাদের শরীরে করোনা রিপোর্ট নেগেটিভ আসায় তাদের করোনামুক্ত ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানানো হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার জানান, জেলায় সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ২৭ জন। সুস্থদের করোনামুক্ত ঘোষণা করে তাদের বাড়ি লকডাউন প্রত্যাহার করা হয়েছে।

গত ১৭ মে দেবহাটায় নারায়ণগঞ্জ ফেরত ২৪ জন ইটভাটা শ্রমিক একই সঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে এই ১৫ জন করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন। বাকিদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো না আসায় এখনো তারা আইসোলেশনে রয়েছেন।

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / ইটভাটা শ্রমিক / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি
  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • সীমান্ত আইন না মেনে সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, হতে দেবে না বিজিবি
  • সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net