করোনায় দেশে প্রাণহানি ৮১১, আক্রান্ত ৬০ হাজার ছাড়াল
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩০ জন মারা গেছেন। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ৮১১ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮২৮ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৩৯১ জনে।
শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
মৃতদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৭ জন নারী। তাদের মধ্যে ১১ জন ঢাকা, ১২ জন চট্টগ্রাম, ৩ জন সিলেট, ২ জন রাজশাহী, ১ জন বরিশাল ও ১ জন রংপুর বিভাগের বাসিন্দা।
মৃত ৩০ জনের বয়স:
- ৩১ থেকে ৪০ বছর বয়সী: ৩ জন।
- ৪১ থেকে ৫০ বছর বয়সী: ৭ জন।
- ৫১ থেকে ৬০ বছর বয়সী: ১১ জন।
- ৬১ থেকে ৭০ বছর বয়সী: ৬ জন।
- ৭১ থেকে ৮০ বছর বয়সী: ২ জন।
- ৮১ থেকে ৯০ বছর বয়স: ১ জন।
গত ২৪ ঘণ্টায় মোট ১৪ হাজার ৬৪৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৮টি নমুনা। দেশের ৫০টি পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৬৪৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট আক্রান্ত: ৬০ হাজার ৩৯১ জন।
- মারা গেছেন: ৮১১ জন।
- মোট সুস্থ: ১২ হাজার ৮০৪ জন।
- মোট নমুনা পরীক্ষা: ৩ লক্ষ ৭২ হাজার ৩৬৫টি।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৬৭ লাখ ১৪ হাজার ৩৩৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩২ লাখ ৬১ হাজার ২৭৬ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
- যুক্তরাষ্ট্র: ১ লাখ ১০ হাজার ১৭৯ জন।
- যুক্তরাজ্য: ৩৯ হাজার ৯০৪ জন।
- ইতালি: ৩৩ হাজার ৬৮৯ জন।
- ব্রাজিল: ৩৪ হাজার ৩৯ জন।
- ফ্রান্স: ২৯ হাজার ৬৫ জন।
- স্পেন: ২৭ হাজার ১৩৩ জন।
- মেক্সিকো: ১২ হাজার ৫৪৫ জন।
- বেলজিয়াম: ৯ হাজার ৫৪৮ জন।
- জার্মানি: ৮ হাজার ৭৩৬ জন।
- ইরান: ৮ হাজার ৭১ জন।
