Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
করোনায় আবারও ২৬ মৃত্যু, আগের দিনের চেয়ে শনাক্ত কমেছে ৫৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 March, 2021, 03:45 pm
Last modified: 16 March, 2021, 04:53 pm

Related News

  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
  • সংখ্যা আর পরিসংখ্যানে আমাদের স্বাস্থ্যব্যবস্থা
  • করোনাভাইরাসে একদিনে আরও ১৬৬ মৃত্যু, শনাক্ত ৬,৩৬৪
  • দেশে ঈদের দিন করোনায় মারা গেছেন ১৮৭ জন

করোনায় আবারও ২৬ মৃত্যু, আগের দিনের চেয়ে শনাক্ত কমেছে ৫৪

এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৬০ হাজার ৮৮৭। এদের মধ্যে ৫ লাখ ১৪ হাজার ৪৭৯ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৮ হাজার ৫৯৭ জনের।
টিবিএস রিপোর্ট
16 March, 2021, 03:45 pm
Last modified: 16 March, 2021, 04:53 pm

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। তার আগের ২৪ ঘণ্টায়ও ২৬ জন প্রাণ হারিয়েছিলেন। এ নিয়ে দেশে কোভিডজনিত কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৫৯৭।

এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭১৯ জনের শরীরে। আগের ২৪ ঘণ্টার তুলনায় ৫৪ জন কম। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৬০ হাজার ৮৮৭।

মঙ্গলবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। একদিনে নমুনা পরীক্ষার হিসেবে এই সংখ্যা সর্বোচ্চ।  এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ৩ হাজার ৯৯৪টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩৫২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ১৪ হাজার ৪৭৯ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট আক্রান্ত:  ৫ লাখ ৬০ হাজার ৮৮৭ জন।
  • মারা গেছেন: ৮ হাজার ৫৯৭ জন।
  • মোট সুস্থ: ৫ লাখ ১৪ হাজার ৪৭৯ জন।
  • মোট নমুনা পরীক্ষা: ৪৩ লাখ ৩ হাজার ৯৯৪টি।

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ৪টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ১২ কোটি ৮ লাখ ৩২ হাজার ৪২১ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৯ কোটি ৭৪ লাখ ৭৬ হাজার ৩৭৭ জন সেরে উঠলেও প্রাণ গেছে ২৬ লাখ ৭৩ হাজার ৭১১ জনের। বাকী ২ কোটি ৬ লাখ ৮২ হাজার ৩৩৩ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ৩ কোটি ১ লাখ ৩৮ হাজার ৫৮৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ৩৮ কোটি ১৬ লাখ ২৭ হাজার টেস্ট করে। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ব্রাজিল। দেশটির ১ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৪৭৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে ভারত যাদের শনাক্তের সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৯ হাজার ৮৩১ জন। 

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ৫ লাখ ৪৮ হাজার ১৩ জন।
  • ব্রাজিল: ২ লাখ ৭৯ হাজার ৬০২ জন।
  • মেক্সিকো: ১ লাখ ৯৪ হাজার ৯৪৪ জন।
  • ভারত: ১ লাখ ৫৮ হাজার ৮৯২ জন।
  • যুক্তরাজ্য: ১ লাখ ২৫ হাজার ৫৮০ জন।
  • ইতালি: ১ লাখ ২ হাজার ৪৯৯ জন।
  • রাশিয়া: ৯২ হাজার ৯৩৭ জন।
  • ফ্রান্স: ৯০ হাজার ৭৬২ জন।
  • জার্মানী: ৭৪ হাজার ১১৫ জন।
  • স্পেন: ৭২ হাজার ৪২৪ জন।  
     

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
  • সংখ্যা আর পরিসংখ্যানে আমাদের স্বাস্থ্যব্যবস্থা
  • করোনাভাইরাসে একদিনে আরও ১৬৬ মৃত্যু, শনাক্ত ৬,৩৬৪
  • দেশে ঈদের দিন করোনায় মারা গেছেন ১৮৭ জন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net