করোনাভাইরাসে আরও ৪৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩২৪৩
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৩৮৮ জনে দাঁড়াল।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪৩ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫ হাজার ৫৩৫ জনে।
শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
মৃতদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৩ জন নারী।
মৃত ৪৫ জনের বয়স:
- ১১ থেকে ২০ বছর বয়সী: ১ জন।
- ২১ থেকে ৩০ বছর বয়সী: ৩ জন।
- ৩১ থেকে ৪০ বছর বয়সী: ৪ জন।
- ৪১ থেকে ৫০ বছর বয়সী: ১০ জন।
- ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৯ জন।
- ৬১ থেকে ৭০ বছর বয়সী: ১১ জন।
- ৭১ থেকে ৮০ বছর বয়সী: ৪ জন।
- ৮১ থেকে ৯০ বছর বয়সী: ৩ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩২৭টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৪৫টি পরীক্ষা করা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৭৮১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৪২ হাজার ৯৪৫ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট আক্রান্ত: ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন।
- মারা গেছেন: ১ হাজার ৩৮৮ জন।
- মোট সুস্থ: ৪২ হাজার ৯৪৫ জন।
- মোট নমুনা পরীক্ষা: ৫ লাখ ৮২ হাজার ৫৪৮টি।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ৮৫ লাখ ৯৫ হাজার ৬১ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪৫ লাখ ৪৬ হাজার ৫৪৫ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৪ লাখ ৫৬ হাজার ৬৫০ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
- যুক্তরাষ্ট্র: ১ লাখ ২০ হাজার ৬৮৮ জন।
- ব্রাজিল: ৪৭ হাজার ৮৬৯ জন।
- যুক্তরাজ্য: ৪২ হাজার ২৮৮ জন।
- ইতালি: ৩৪ হাজার ৫১৪ জন।
- ফ্রান্স: ২৯ হাজার ৬০৩ জন।
- স্পেন: ২৭ হাজার ১৩৬ জন।
- মেক্সিকো: ১৯ হাজার ৭৪৭ জন।
- ভারত: ১২ হাজার ৬০৫ জন।
- বেলজিয়াম: ৯ হাজার ৬৮৩ জন।
- ইরান: ৯ হাজার ২৭২ জন।
