Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 April, 2020, 02:35 pm
Last modified: 08 April, 2020, 03:47 pm

Related News

  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
  • টিকা না নেওয়া রোগীদের করোনায় মৃত্যু ঝুঁকি কয়েকগুণ বেশি: আইইডিসিআর
  • সংখ্যা আর পরিসংখ্যানে আমাদের স্বাস্থ্যব্যবস্থা
  • করোনাভাইরাসে একদিনে আরও ১৬৬ মৃত্যু, শনাক্ত ৬,৩৬৪

করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ জনে এবং মোট করোনা শনাক্ত হলো ২১৮ জনের। বুধবার দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
টিবিএস রিপোর্ট
08 April, 2020, 02:35 pm
Last modified: 08 April, 2020, 03:47 pm

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। এছাড়া একদিনেই নতুন ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট করোনা শনাক্ত হলো ২১৮ জনের।

বুধবার দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। 

তিনি আরও জানান, নতুন শনাক্ত ৫৪ জনের মধ্যে ৩৯ জন ঢাকার এবং বাকিরা ঢাকার বাইরে। এদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ২১ জন নারী।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা জানান, একদিনে সর্বোচ্চ ৯৮১ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৬৩টি নমুনা পরীক্ষা ঢাকায় ও বাকিগুলো রাজধানীর বাইরে।

নতুন শনাক্তদের বয়স:

  • ১১ থেকে ২০ বছর: ৫ জন।
  • ২১ থেকে ৩০ বছর: ১৫ জন।
  • ৩১ থেকে ৪০ বছর: ১০ জন।
  • ৪১ থেকে ৫০ বছর: ৭ জন।
  • ৫১ থেকে ৬০ বছর: ৭ জন।
  • ৬০ বছরের উপরে: ১০ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম একজনের মৃত্যু হয় ১৮ মার্চ।

ব্রিফিংয়ে সানিয়া তাহমিনা আরও জানান, দেশে ইতোমধ্যেই ৭ হাজার ৬৯৩টি ইউসিইউ প্রস্তুত রাখা হয়েছে। আইসিইউর সংখ্যা আরও বাড়ানো হবে।

তিনি জানান, করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে। 

এক পলকে দেশে করোনাভাইরাসের চিত্র:

  • মোট আক্রান্ত: ২১৮ জন।
  • সুস্থ হয়েছেন: ৩৩ জন।
  • মারা গেছেন: ২০ জন।
  • মোট কোয়ারেন্টিনে: ৬৭ হাজার ৪৪৮ জন।
  • কোয়ারেন্টিন সম্পন্ন: ৫৭ হাজার ১৩২ জন।
  • আইসোলেশন: ৪৭৩ জন।
  • আইসোলেশন সম্পন্ন: ৩৩৬ জন।

অন্যদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে এ পর্যন্ত ১৪ লাখ ৩৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৩ লাখ ২ হাজার জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ হারিয়েছেন ৮২ হাজার ১৩৮ জন।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:

  • ইতালি: ১৭ হাজার ১২৭ জন।
  • স্পেন: ১৪ হাজার ৪৫ জন।
  • যুক্তরাষ্ট্র: ১২ হাজার ৮৫৭ জন।
  • ফ্রান্স: ১০ হাজার ৩৩৮ জন।
  • যুক্তরাজ্য: ৬ হাজার ১৫৯ জন।
  • ইরান: ৩ হাজার ৮৭২ জন।
  • চীন: ৩ হাজার ৩৩৩ জন।
  • বেলজিয়াম: ২ হাজার ৩৫ জন।
  • নেদারল্যান্ড: ২ হাজার ১০১ জন। 
  • জার্মানি: ২ হাজার ১৬ জন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনাভাইরাস / রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
  • টিকা না নেওয়া রোগীদের করোনায় মৃত্যু ঝুঁকি কয়েকগুণ বেশি: আইইডিসিআর
  • সংখ্যা আর পরিসংখ্যানে আমাদের স্বাস্থ্যব্যবস্থা
  • করোনাভাইরাসে একদিনে আরও ১৬৬ মৃত্যু, শনাক্ত ৬,৩৬৪

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net