Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
এসএসসির পাসের হার ৮২.৮৭ শতাংশ, ফলে এগিয়ে ছাত্রীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 May, 2020, 11:10 am
Last modified: 31 May, 2020, 04:27 pm

Related News

  • ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
  • এসএসসি পরীক্ষা ২০২৬: ব্যবস্থাপনা, প্রশ্নপত্রে ভুলভ্রান্তি ও প্রাসঙ্গিক কিছু কথা
  • ২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন
  • নির্দিষ্ট সময়ের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা শেষ করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ: ডিএমপি

এসএসসির পাসের হার ৮২.৮৭ শতাংশ, ফলে এগিয়ে ছাত্রীরা

রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৯৮৯ জন।
টিবিএস রিপোর্ট
31 May, 2020, 11:10 am
Last modified: 31 May, 2020, 04:27 pm
ফাইল ফটো

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৯৮৯ জন। এবারও পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ এবং ছাত্রীদের ৮৪ দশমিক ১০ শতাংশ। গত বছরের তুলনায় এবছর বেড়েছে পাস ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

আজ রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন থেকে ফেসবুক লাইভের মাধ্যমে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল ঘোষণা করার কথা। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবার ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়েছে। তারপরও যেসব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে ফল প্রকাশে সহায়তা করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন,‌ ফল পাওয়ার পর মিষ্টি বিতরণ একটা সাধারণ রীতি। তবে এবার করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সবাই এটি করবেন বলে আমি আশাকরি।

রোববার সকাল ১১টায় স্বয়ংক্রিয়ভাবে শিক্ষাবোর্ডের সার্ভার থেকে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল জানিয়ে দেওয়া হবে।

এবার ঢাকা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৩৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৬ হাজার ৪৭ জন এবং রাজশাহী বোর্ডে ৯০ দশমিক ৩৭ শতাংশ,  জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন।

চট্টগ্রাম বোর্ডে ৮৪ দশমিক ৭৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ জন  এবং দিনাজপুর বোর্ডে ৮২ দশমিক ৭৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন।

যশোর বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন এবং বরিশাল বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন।

কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ২২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৫৪ জন এবং সিলেট বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬২ জন।

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮০ দশমিক ১৩ শতাংশ, জিপিএ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন।

এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে গিয়ে ফল জানার সুযোগ নেই। তাই এসএমএসের মাধ্যমে এসএসসির ফল প্রকাশ করছে শিক্ষাবোর্ড।

এ বছরের ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পাস করেছে। 

গতবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৫ হাজার ৫৯৪ জন।
 

Related Topics

টপ নিউজ

এসএসসি / পরীক্ষার ফলাফল প্রকাশ / ফল প্রকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
  • এসএসসি পরীক্ষা ২০২৬: ব্যবস্থাপনা, প্রশ্নপত্রে ভুলভ্রান্তি ও প্রাসঙ্গিক কিছু কথা
  • ২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন
  • নির্দিষ্ট সময়ের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা শেষ করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ: ডিএমপি

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net