Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
এখনো মার্চের বেতন পাননি নারায়ণগঞ্জের অনেক গার্মেন্টস শ্রমিক

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
09 April, 2020, 10:15 pm
Last modified: 09 April, 2020, 10:19 pm

Related News

  • বকেয়া বেতন ও বোনাসের দাবিতে চৈতী গার্মেন্টসের শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • কমান্ডার ইন বিফ: এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪

এখনো মার্চের বেতন পাননি নারায়ণগঞ্জের অনেক গার্মেন্টস শ্রমিক

যার ফলশ্রুতিতে ঘরবন্দির এমন সময়ে অনটনে পড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ শ্রমিকদের মধ্যে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
09 April, 2020, 10:15 pm
Last modified: 09 April, 2020, 10:19 pm
ফাইল ছবি।

করোনাভাইরাসের কারণে নারায়ণগঞ্জের গার্মেন্টসগুলো বন্ধ ঘোষণা করা হলেও এখন পর্যন্ত মার্চ মাসের বেতন পাননি বহু শ্রমিক।

যার ফলশ্রুতিতে ঘরবন্দির এমন সময়ে অনটনে পড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ শ্রমিকদের মধ্যে।

তবে গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ'র সভাপতির দাবি, ৮৫ শতাংশ গার্মেন্টস কারাখানাই শ্রমিকদের বেতন পরিশোধ করেছে। বাকি বেতন আগামী ১৬ এপ্রিলের মধ্যে প্রদান করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফতুল্লার মল্লিকা এ্যাপারেলস গার্মেন্টস কর্তৃপক্ষ  বৃহস্পতিবার সকালে শ্রমিকদের কারখানায় ডেকে নিয়ে যায়। কিন্তু গার্মেন্টস কৃর্তপক্ষ তাদের আইডি কার্ড রেখে বেতন না দিয়ে চলে যেতে বলে। চলতি মাসের ২০ তারিখে প্রদান করা হবে বলে জানিয়ে দেওয়া হয় তাদের।

মল্লিকা গার্মেন্টের শ্রমিক শাহাদত হোসেন জানান, "কারখানা বেতন দিবে বলে ডেকে নিয়ে যায়। কিন্তু তারা বেতন না দিয়ে আমাদের আইডি কার্ড রেখে দিয়ে বলেছে আগামী ২০ এপ্রিল বেতন প্রদান করা হবে।"

তিনি বলেন, "নারায়নগঞ্জ লকডাউন করার পর থেকে আমারা কোনভাবে খেয়ে না খেয়ে জীবন যাপন করেছি। গার্মেন্টস কর্তৃপক্ষ আমাদের আইডি কার্ড রেখে দেয়ায় চাকরি নিয়েও শঙ্কায় আছি।"

মল্লিকা এ্যাপারেলসের শ্রমিক আনোয়ার হোসেন জানান, গার্মেন্টস কারখানায় চাকরি করার কারণে তাদের নারায়ণগঞ্জে অবস্থান করতে হচ্ছে। কিন্তু তারা স্থানীয় বাসিন্দা না হওয়ার কারনে স্থানীয় মেম্বার চেয়ারম্যান বা কাউন্সিলর কোন পক্ষ থেকেই সরকারি সহযোগিতা পাচ্ছেন না।"

তিনি বলেন, "ঘরে খাবার নেই। তাই এই মুহুর্তে গার্মেন্টসের বেতনের টাকাটা খুবই প্রয়োজন।"

এ ব্যাপারে কথা বলার জন্য মল্লিকা গার্মেন্টস কৃর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার এসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি এ কে এম সেলিম ওসমান জানান, বিকেএমইএ সদস্যভুক্ত গার্মেন্টস কারখানার মধ্যে প্রায় ৮৫ শতাংশ ফ্যাক্টরির মালিক শ্রমিকদের বেতন পরিশোধ করেছেন। বাকি যে সব ফ্যাক্টরি আছে তারা আগামী ১৬ এপ্রিলের মধ্যে বেতন পরিশোধ করবেন। 

তিনি বলেন, "বিকেএমইএ'র বাইরে যে সব ফ্যাক্টরি রয়েছে সে সব মালিকদেরও নিধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করার জন্য চাপ দেওয়া হচ্ছে।" 
 
Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ / গার্মেন্ট শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • বকেয়া বেতন ও বোনাসের দাবিতে চৈতী গার্মেন্টসের শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • কমান্ডার ইন বিফ: এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net