Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
একদিনে সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩০ হাজার ছাড়াল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 May, 2020, 02:40 pm
Last modified: 22 May, 2020, 02:58 pm

Related News

  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
  • সংখ্যা আর পরিসংখ্যানে আমাদের স্বাস্থ্যব্যবস্থা
  • করোনাভাইরাসে একদিনে আরও ১৬৬ মৃত্যু, শনাক্ত ৬,৩৬৪
  • দেশে ঈদের দিন করোনায় মারা গেছেন ১৮৭ জন

একদিনে সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩০ হাজার ছাড়াল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৪ জন মারা গেছেন। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ৪৩২ জনে দাঁড়াল। এছাড়া আরও ১ হাজার ৬৯৪ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।
টিবিএস রিপোর্ট
22 May, 2020, 02:40 pm
Last modified: 22 May, 2020, 02:58 pm

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৪ জন মারা গেছেন। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ৪৩২ জনে দাঁড়াল। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৪ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে।

শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৯৩টি নমুনা সংগ্রহ এবং ৯ হাজার ৭২৭টি পরীক্ষা করা হয়েছে। মোট ৪৭টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।

মৃতদের মধ্যে ১৩ জন ঢাকা, ৯ জন চট্টগ্রাম, ১ জন বরিশাল ও ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা বলে জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তাদের মধ্যে ১৫ জন হাসপাতালে ও ৮ জন নিজ বাসায় মারা গেছেন। আরেকজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

মৃত ২৪ জনের বয়স:

  • ২১ থেকে ৩০ বছর বয়সী: ৫ জন।
  • ৩১ থেকে ৪০ বছর বয়সী: ৩ জন।
  • ৪১ থেকে ৫০ বছর বয়সী: ২ জন।
  • ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৫ জন।
  • ৬১ থেকে ৭০ বছর বয়সী: ৬ জন।
  • ৭১ থেকে ৮০ বছর বয়সী: ২ জন।
  • ৮১ থেকে ৯০ বছর বয়সী: ১ জন।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় ৫৮৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৬ হাজার ১৯০ জন প্রাণঘাতি এই ভাইরাস থেকে সেরে উঠলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র: 

  • মোট আক্রান্ত: ৩০ হাজার ২০৫ জন।
  • মারা গেছেন : ৪৩২ জন।
  • মোট সুস্থ : ৬ হাজার ১৯০ জন।
  • মোট নমুনা পরীক্ষা: ২ লক্ষ ২৭ হাজার ৮৪১টি।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৫২ লাখ ৯ হাজার ৮৬০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২০ লাখ ৯২ হাজার ৭৫৭ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৩৪ হাজার ৮৭৮ জনের।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ৯৬ হাজার ৩৫৯ জন।
  • যুক্তরাজ্য: ৩৬ হাজার ৪২ জন।
  • ইতালি: ৩২ হাজার ৪৮৬ জন।
  • ফ্রান্স: ২৮ হাজার ২১৫ জন।
  • স্পেন: ২৭ হাজার ৯৪০ জন।
  • ব্রাজিল: ২০ হাজার ৮২ জন।
  • বেলজিয়াম: ৯ হাজার ১৮৬ জন।
  • জার্মানি: ৮ হাজার ৩০৯ জন।
  • ইরান: ৭ হাজার ২৪৯ জন।
  • মেক্সিকো: ৬ হাজার ৫১০ জন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
  • সংখ্যা আর পরিসংখ্যানে আমাদের স্বাস্থ্যব্যবস্থা
  • করোনাভাইরাসে একদিনে আরও ১৬৬ মৃত্যু, শনাক্ত ৬,৩৬৪
  • দেশে ঈদের দিন করোনায় মারা গেছেন ১৮৭ জন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net