Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
একদিনে রেকর্ড ১৯ জনের মৃত্যু, আক্রান্ত রেকর্ড ১১৬২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 May, 2020, 02:45 pm
Last modified: 13 May, 2020, 09:15 pm

Related News

  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
  • সংখ্যা আর পরিসংখ্যানে আমাদের স্বাস্থ্যব্যবস্থা
  • করোনাভাইরাসে একদিনে আরও ১৬৬ মৃত্যু, শনাক্ত ৬,৩৬৪
  • দেশে ঈদের দিন করোনায় মারা গেছেন ১৮৭ জন

একদিনে রেকর্ড ১৯ জনের মৃত্যু, আক্রান্ত রেকর্ড ১১৬২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জন মারা গেছেন। এছাড়া আরও ১ হাজার ১৬২ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এটিই দেশে এ ভাইরাসে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা।
টিবিএস রিপোর্ট
13 May, 2020, 02:45 pm
Last modified: 13 May, 2020, 09:15 pm

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ জন মারা গেছেন। এদের মধ্যে ১২ জন পুরুষ ও ৭ জন নারী। একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ২৬৯ জনে দাঁড়াল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ১৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৭ হাজার ৮২২ জনের শরীরে শনাক্ত হলো ভাইরাসটি।

বুধবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১০ বছরের কম বয়সী এক শিশুকন্যাও রয়েছে বলে জানান তিনি।

মৃত ১৯ জনের বয়স:

  • ১ থেকে ১০ বছর বয়সী: ১ জন।
  • ৩১ থেকে ৪১ বছর বয়সী: ১ জন।
  • ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৭ জন।
  • ৬১ থেকে ৭০ বছর বয়সী: ৫ জন।
  • ৭১ থেকে ৮০ বছর বয়সী: ৫ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ২১৪ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৩ হাজার ৩৬১ জন সুস্থ হলেন।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ এবং ৭ হাজার ৯০০টি পরীক্ষা করা হয়েছে। মোট ৪১টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র: 

  • মোট আক্রান্ত: ১৭ হাজার ৮২২ জন।
  • মারা গেছেন : ২৬৯ জন।
  • মোট সুস্থ: ৩ হাজার ৩৬১ জন।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৪৩ লাখ ৫৪ হাজার ৮৩২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৬ লাখ ৯ হাজার ৮১৪ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৯৩ হাজার ৫৮ জনের।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ৮৩ হাজার ৪২৫ জন।
  • যুক্তরাজ্য: ৩২ হাজার ৬৯২ জন।
  • ইতালি: ৩০ হাজার ৯১১ জন।
  • ফ্রান্স: ২৬ হাজার ৯৯১ জন।
  • স্পেন: ২৬ হাজার ৯২০ জন।
  • ব্রাজিল: ১২ হাজার ৪৬১ জন।
  • বেলজিয়াম: ৮ হাজার ৭৬১ জন।
  • জার্মানি: ৭ হাজার ৭৫৪ জন।
  • ইরান: ৬ হাজার ৭৩৩ জন।
  • নেদারল্যান্ডস: ৫ হাজার ৫১০ জন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
  • সংখ্যা আর পরিসংখ্যানে আমাদের স্বাস্থ্যব্যবস্থা
  • করোনাভাইরাসে একদিনে আরও ১৬৬ মৃত্যু, শনাক্ত ৬,৩৬৪
  • দেশে ঈদের দিন করোনায় মারা গেছেন ১৮৭ জন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net