Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ইমাম-মুয়াজ্জিনদের ব্যবহার করে ১০ কোটি টাকা উত্তোলন, আটক ৫

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
05 January, 2020, 09:50 pm
Last modified: 05 January, 2020, 09:52 pm

Related News

  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • সীমান্ত আইন না মেনে সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, হতে দেবে না বিজিবি
  • সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো

ইমাম-মুয়াজ্জিনদের ব্যবহার করে ১০ কোটি টাকা উত্তোলন, আটক ৫

‘আল-কারিম ফাউন্ডেশন’ নামে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের শহরের নবারুণ স্কুলের সামনের কার্যালয় থেকে আটক করা হয়
সাতক্ষীরা প্রতিনিধি
05 January, 2020, 09:50 pm
Last modified: 05 January, 2020, 09:52 pm

অবৈধভাবে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে গ্রাহকদের প্রায় ১০ কোটি টাকা ‘হাতিয়ে নেওয়ায়’ বেসরকারি একটি প্রতিষ্ঠানের ৫ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। 

রোববার দুপুরে ‘আল-কারিম ফাউন্ডেশন’ নামে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের শহরের নবারুণ স্কুলের সামনের কার্যালয় থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলার শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের আব্দুল গফুরের ছেলে প্রতিষ্ঠানটির কর্মকর্তা রহমতউল্লাহ, সহকারি হিসাব রক্ষক কর্মকর্তা আব্দুল খালেক, সদর উপজেলা জামে মসজিদের ইমাম ইহসানুর রহমানসহ পাঁচজন।

এরমধ্যে বেশি টাকা ‘আত্মসাতকারী’ সদর উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন বেলাল হোসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বলে জানিয়েছেন পুলিশ।

প্রতারণার স্বীকার ভুক্তভোগী গ্রাহকরা জানান, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান যশোর জেলার সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তি। ওই প্রতিষ্ঠান চালুর শুরুর দিকে তেমন কোন সাড়া না পেলেও সাতটি উপজেলায় ইমাম ও মুয়াজ্জিনদের মাঠকর্মী হিসেবে নিয়োগ দেন চেয়ারম্যান। উচ্চ মুনাফার লোভ দেখিয়ে স্থায়ী এবং অস্থায়ী আমানাত সংগ্রহ শুরু করেন তারা। ঈমাম মুয়াজ্জিনদের দেখে সাধারণ মানুষ সহজেই বিশ্বাস করে টাকা আমানত করতে শুরু করে। এভাবে সাতটি উপজেলায় ৫০ জন মাঠকর্মী নিয়োগ দেয়া হয়। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত তারা সাড়ে আট হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা আমানত সংগ্রহ করেছে।

তারা আরও জানান, আল-কারীম ফাউন্ডেশনের নামে সাতক্ষীরার কোন ব্যাংকে হিসাব নেই। প্রতিদিন যে টাকা আদায় হয় তা চেয়ারম্যানের একাউন্টে পাঠাতে হয়। কোনো গ্রাহক সঞ্চয়ের টাকা বা কোনো ঋণ চাইলে চেয়ারম্যান যশোর থেকে তার প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ম্যানেজারের ব্যক্তিগত একাউন্টে চাহিদার আর্ধেক টাকা পাঠান। 

সদর উপজেলায় সবচেয়ে বেশী টাকা সংগ্রহ করেছেন সদর উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন বেলাল হোসেন। তিনি একাই সংগ্রহ করেছেন প্রায় আড়াই কোটি টাকা।

ক্ষতিগ্রস্ত গ্রাহক শ্যামনগর উপজেলার দাউদ গাজীর ছেলে আইয়ুব গাজী জানান, আড়াই লাখ টাকা সঞ্চয়ের বিপরীতে তিনি লোন পেয়েছেন ৫০ হাজার টাকা। সঞ্চয়ের টাকা ফেরৎ চাইলে বেলাল হোসেন বলেন, আপনি ৫ লাখ টাকা ঋণ নিয়েছেন বাকী টাকা পরিশোধ করুন তা না হলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এভাবেই তারা গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে দীর্ঘদিন।

আল-কারীম ফাউন্ডেশনের জেলা কর্মকর্তা রহমত উল্লাহ জানান, ২০০৬ সাল থেকে প্রতিষ্ঠান সাতক্ষীরায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে গ্রহক সংখ্যা ৮ হাজার ৫০০ জন। সাধারণ গ্রাহকের টাকা আছে ৩ কোটি ৬৩ টাকা ও এফডিআর আছে ২ কোটি ৮৬ লাখ টাকা।

কীভাবে এত বিপুল অংকের টাকা লেনদেন করেন এমন প্রশ্নের তিনি বলেন, পাশ বই ও মানি রিসিটের মাধ্যমে লেনদেন করে থাকি। 

কোনো ধরণের সরকারি প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়া কীভাবে এত বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করেন জানতে চাইলে তিনি বলেন, “যশোরের সাজ্জাদ সাহেব যা করেন তাই হয়। আমরা এখানে সামান্য বেতনে চাকুরি করি।”

আল-কারীম ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, “আমি ইসলামী আন্দোলনের একজন সদস্য। আমি যখন শুরু করি তখন এতো আইন-কানুন দেখা হয়নি। এখন সরকার না চাইলে আমি ২০২০ সালের মধ্যে গ্রাহকের টাকা ফেরত দেবো।”

এ ব্যাপারে জেলা সমবায় কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, এ ধরনের আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ভাবেই চালাতে পারেন না।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক দেবাশীষ সরদার জানান, গত এক সপ্তাহ আগে সমাজসেবা থেকে তারা একটি নিবন্ধন নিয়েছে। এই নিবন্ধনের আলোকে কোনো আর্থিক লেনদেন করার কথা নয়। অথচ তারা অনেক দিন ধরেই মোটা অংকের টাকা আমানাত সংগ্রহ করছে। যা সম্পূর্ণ বেআইনী।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় আয়ূব আলী নামের একজন গ্রাহক বাদী হয়ে মামলা দায়ের করেছে। অন্য গ্রাহকরা যাতে তাদের টাকা ফেরত পায় সেজন্য অভিযোগ পেলে পুলিশ সার্বিক সহযোগিতা করবে।

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / প্রতারক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • সীমান্ত আইন না মেনে সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, হতে দেবে না বিজিবি
  • সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net