Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
আক্রান্ত ৮ হাজার ছাড়ালো, আরও ২ জনের মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 May, 2020, 02:40 pm
Last modified: 01 May, 2020, 02:59 pm

Related News

  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
  • সংখ্যা আর পরিসংখ্যানে আমাদের স্বাস্থ্যব্যবস্থা
  • করোনাভাইরাসে একদিনে আরও ১৬৬ মৃত্যু, শনাক্ত ৬,৩৬৪
  • দেশে ঈদের দিন করোনায় মারা গেছেন ১৮৭ জন

আক্রান্ত ৮ হাজার ছাড়ালো, আরও ২ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৭০ জনে দাঁড়ালো। এছাড়া নতুন ৫৭১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৮ হাজার ২৩১ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস।
টিবিএস রিপোর্ট
01 May, 2020, 02:40 pm
Last modified: 01 May, 2020, 02:59 pm

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৭০ জনে দাঁড়ালো। এছাড়া নতুন ৫৭১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৮ হাজার ২৩১ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস।

মৃতদের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। একজন ঢাকার এবং অপরজন ঢাকার বাইরের বাসিন্দা ছিলেন। তাদের একজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং অপরজন ষাটোর্ধ্ব বয়সী।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে ১৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৫৮টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সারা দেশে মোট ৩১টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট আক্রান্ত: ৮ হাজার ২৩১ জন।
  • এ পর্যন্ত সুস্থ হয়েছেন: ১৭৪ জন।
  • মারা গেছেন: ১৭০ জন।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শুক্রবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৩৩ লাখ ১৮ হাজার ৪৪২ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১০ লাখ ৪৫ হাজার ২৬ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৩৪ হাজার ২৫০ জনের।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ৬৩ হাজার ৮৭১ জন।
  • ইতালি: ২৭ হাজার ৯৬৭ জন।
  • যুক্তরাজ্য: ২৬ হাজার ৭৭১ জন।
  • স্পেন: ২৪ হাজার ৫৪৩ জন।
  • ফ্রান্স: ২৪ হাজার ৩৭৬ জন।
  • বেলজিয়াম: ৭ হাজার ৫৯৪ জন।
  • জার্মানি: ৬ হাজার ৬২৩ জন।
  • ইরান: ৬ হাজার ২৮ জন।
  • ব্রাজিল: ৬ হাজার ৬ জন।
  • নেদারল্যান্ড: ৪ হাজার ৭৯৫ জন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
  • সংখ্যা আর পরিসংখ্যানে আমাদের স্বাস্থ্যব্যবস্থা
  • করোনাভাইরাসে একদিনে আরও ১৬৬ মৃত্যু, শনাক্ত ৬,৩৬৪
  • দেশে ঈদের দিন করোনায় মারা গেছেন ১৮৭ জন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net