Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
প্রতিদিনের অংককে সহজ করে দেবে এই ৫ গুগল টুলস

ফিচার

টিবিএস ডেস্ক
24 February, 2023, 01:10 pm
Last modified: 24 February, 2023, 01:16 pm

Related News

  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগসহ শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে গুগলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • গুগল, মাইক্রোসফটসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যপ্রাচ্য অবকাঠামো ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হতে পারে: আইআরজিসি

প্রতিদিনের অংককে সহজ করে দেবে এই ৫ গুগল টুলস

সময়ানুবর্তিতা ব্যক্তির একটি বড় গুণ; তবে সবাই যে সময় মেনে কাজ করতে পারেন তা তো নয়। দেখা যায়, কোনো একটা জায়গায় ব্যক্তি হয়তো অনেক আগে কিংবা অনেক দেরিতে উপস্থিত হচ্ছেন। এ সমস্যা সমাধানে গুগলের ‘রিমাইন্ডার টু লিভ’ টুলটি কার্যকরী।
টিবিএস ডেস্ক
24 February, 2023, 01:10 pm
Last modified: 24 February, 2023, 01:16 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

আমাদের জীবনের নানা কাজের সঙ্গে জড়িয়ে আছে গাণিতিক হিসাব-নিকাশ। প্রতিদিন ব্যক্তিগত বা দাপ্তরিক নানা কাজে আমাদের নানা হিসেব কষতে হয়, যা অনেকের কাছেই খানিকটা ঝক্কির ব্যাপার। তাই গাণিতিক হিসাব-নিকাশকে সহজ করতে গুগলের রয়েছে বেশ কয়েকটি কার্যকরী টুলস।

বড় ডিজিটের সংখ্যাকে কথায় প্রকাশ

বড় ডিজিটের সংখ্যাগুলো কথায় উচ্চারণ করতে বা লিখতে গেলে অনেক সময় জটিলতার সম্মুখীন হতে হয়। উদাহরণস্বরূপ বলা যায়- যদি ১,৬০৩,৬৩৩ সংখ্যাটিকে কথায় প্রকাশের প্রয়োজন হয়, তা অনেকের কাছেই কষ্টসাধ্য হবে। এ সমস্যার সমাধানে গুগলের রয়েছে কার্যকরী এক ফিচার।

নির্দিষ্ট সংখ্যাকে কথায় প্রকাশের ক্ষেত্রে গুগল সার্চবারে সংখ্যাটি তুলে '=english' কমান্ড দিলেই সংখ্যাটি কথায় প্রকাশিত হয়ে যাবে। বড় বড় ডেটা নিয়ে দাপ্তরিক কাজের ক্ষেত্রে টুলটি খুবই সহজ ও নির্ভুল ফলাফল প্রদর্শন করে ব্যক্তির হিসাব-নিকাশের কাজকে সহজ করে তোলে।

সহজে টিপসের হিসাব করা

বাড়ির বাইরে খাবার খেতে গেলে প্রায়ই টিপস দিতে হয় আমাদের। মোট বিল এবং কতজন মিলে খাবার খেয়েছে, তার ওপর টিপসের পরিমাণ নির্ভর করে। ধরা যাক, ৭ জন বন্ধু মিলে মোট ৫৭৬ টাকার খাবার খেয়েছে। সেক্ষেত্রে যদি ২০ শতাংশ টিপস দিতে চায়, তাহলে ঠিক কত টাকা টিপস আসবে সেটা তৎক্ষণাৎ হিসাব বের করা একটু কঠিন। আর এ সমস্যা সমাধানে গুগলের রয়েছে 'টিপস ক্যাপকুলেটর' ফিচার।

টিপস ক্যালকুলেটর এ মোট বিলের পরিমাণ, মোট সদস্যের পরিমাণ ও টিপসের শতাংশ ইনপুট দিলে সাথে সাথে টিপসের পরিমাণ ফলাফল হিসেবে জানা যায়। এর ফলে টিপসের টাকাগুলো সবাই মিলে সহজেই ভাগ করে তা ওয়েটারকে দেওয়া সম্ভব হয়।

গাণিতিক সমীকরণ সমাধান

ব্যক্তিগত কিংবা দাপ্তরিক কাজে গুণ ও ভাগের সমন্বয়ে অনেক গাণিতিক সমীকরণ সমাধান করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে সঠিক ফলাফল বের করা সম্ভব।

উদাহরণস্বরূপ বলা যায়, (.৮৪ / .২৬ × ১০০) সমীকরণটি সমাধান করতে হবে। এ সমীকরণটি গুগল সার্চবারে হুবহু টাইপ করে কমান্ড দিলে গুগল তাৎক্ষণিক সঠিক ফলাফল প্রদর্শন করবে। একই সাথে কাগজে-কলমে সমীকরণটি ঠিক কীভাবে সমাধান করতে হবে, সে ধাপগুলোও ব্যাখ্যা-বিশ্লেষণ করে দেবে গুগল।

গুগল ম্যাপের লাইভ ভিউ

দৈনন্দিন জীবনে শুধু সংখ্যাতাত্ত্বিক জটিলতা নয়, বরং দিক নির্ণয়েও সমস্যা দেখা যায়। অনেক সময় চলার পথে ব্যক্তি ঠিক বুঝতে পারেন না যে তাকে ডানে নাকি বামে মোড় নিতে হবে। এক্ষেত্রে গুগল ম্যাপের লাইভ ভিউ খুবই কার্যকরী টুল হতে পারে।

গুগল ম্যাপের লাইভ ভিউ টুলটি চলার পথে আশেপাশের পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা দেয় এবং ব্যক্তিকে কোন পথে যেতে হবে সেটি অ্যারো সংকেত দিয়ে দেখিয়ে দেয়। রাজধানী ঢাকায় যেহেতু ছোটবড় অজস্র রাস্তা রয়েছে, তাই সহজে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে বেশ উপকারে আসতে পারে এই ফিচারটি।

রিমাইন্ডার টু লিভ

সময়ানুবর্তিতা ব্যক্তির একটি বড় গুণ; তবে সবাই যে সময় মেনে কাজ করতে পারেন তা তো নয়। কেউ হয়তো গাণিতিক সমস্যা সমাধানে পারদর্শী, কিন্তু সময়ের হিসেব রেখে কাজটি করতে সমস্যায় পড়েন। দেখা যায়, কোনো একটা জায়গায় ব্যক্তি হয়তো অনেক আগে কিংবা অনেক দেরিতে উপস্থিত হচ্ছেন। এ সমস্যা সমাধানে গুগলের 'রিমাইন্ডার টু লিভ' টুলটি কার্যকরী।

'রিমাইন্ডার টু লিভ' ফিচারে গন্তব্য, সেখানে পৌঁছানোর জন্য ব্যবহৃত যানবাহন এবং কোন সময়ের মধ্যে উপস্থিত হতে হবে সে সম্পর্কিত তথ্যগুলো ইনপুট দিতে হবে। ফলাফল হিসেবে গুগল ম্যাপ কোন সময়ের মধ্যে ব্যক্তিকে রওনা দিতে হবে তা দেখিয়ে দিবে। এছাড়াও, রওনা দেওয়ার নির্ধারিত সময়ে গুগল ম্যাপ নোটিফিকেশন পাঠিয়ে ব্যবহারকারীকে তা স্মরণ করিয়ে দেবে।

সূত্র: দ্য কীওয়ার্ড  

Related Topics

টপ নিউজ

গুগল / টুলস / গাণিতিক হিসাব / সমাধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগসহ শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে গুগলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • গুগল, মাইক্রোসফটসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যপ্রাচ্য অবকাঠামো ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হতে পারে: আইআরজিসি

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net