Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
৩০ বছর আগের হিমায়িত ভ্রুণ থেকে যমজ শিশুর জন্ম

ফিচার

টিবিএস ডেস্ক  
23 November, 2022, 03:00 pm
Last modified: 23 November, 2022, 03:08 pm

Related News

  • 'যেন সাইফাই মুভি': যুক্তরাষ্ট্রে ৩০ বছরের হিমায়িত ভ্রূণ থেকে জন্ম নিল শিশু; নতুন রেকর্ড
  • বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশ দক্ষিণ কোরিয়া, তবুও জমজমাট বন্ধ্যাত্ব চিকিৎসাকেন্দ্রগুলো
  • ভুল ভ্রূণ প্রতিস্থাপনে অস্ট্রেলিয়ায় এক নারীর গর্ভে অন্যের সন্তান!
  • 'আমাদের ছেলে মারা গেছে, এখন তার শুক্রাণু ব্যবহার করে নাতি-নাতনি পেতে চাই'
  • মানুষ সন্তান জন্মদানের সময় সর্বাধিক শক্তি খরচ করা প্রাণীদের মধ্যে অন্যতম: গবেষণা

৩০ বছর আগের হিমায়িত ভ্রুণ থেকে যমজ শিশুর জন্ম

১৯৯২ সালের ২২ এপ্রিল মাইনাস ১২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল নাইট্রোজেনে ভ্রুণগুলো সংরক্ষণ করা হয়।
টিবিএস ডেস্ক  
23 November, 2022, 03:00 pm
Last modified: 23 November, 2022, 03:08 pm
লিডিয়া অ্যান ও টিমোথি রোনাল্ড রিজওয়ে

৩০ বছরেরও বেশি সময় আগে হিমায়িত ভ্রূণ থেকে জন্ম নিয়েছে যমজ শিশু। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে গত ৩১ অক্টোবর শিশু দুটোর জন্ম হয়। খবর বিবিসির।

ধারণা করা হচ্ছে এটাই এখন পর্যন্ত সবচেয়ে পুরোনো হিমায়িত ভ্রুণ থেকে জন্মদানের নতুন রেকর্ড।

১৯৯২ সালের ২২ এপ্রিল মাইনাস ১২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল নাইট্রোজেনে ভ্রুণগুলো সংরক্ষণ করা হয়।

৩০ বছর পর আইভিএফ পদ্ধতিতে ভ্রুণগুলো গর্ভে ধারণের মাধ্যমে যমজ সন্তানের মা-বাবা হলেন অরিগন রাজ্যের র‍্যাচেল রিজওয়ে ও তাঁর স্বামী ফিলিপ রিজওয়ে। 
রিজওয়ে দম্পত্তির ইতোমধ্যেই চারটি সন্তান আছে। দুই যমজ সন্তানের নাম লিডিয়া অ্যান রিজওয়ে ও টিমোথি রোনাল্ড রিজওয়ে রেখেছেন তারা। 

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘটনাটিকে অবিশ্বাস্য মন্তব্য করে সদ্য বাবা হওয়া ফিলিপ বলেন, 'আমার বয়স যখন মাত্র পাঁচ বছর তখনই ঈশ্বর লিডিয়া ও টিমোথিকে জীবন দিয়েছিল। সেই হিসেবে আমাদের ছয় সন্তানের মধ্যে লিডিয়া ও টিমোথি সবার বড়। অথচ ওরাই আমাদের সর্বকনিষ্ঠ শিশুসন্তান। এসব চিন্তা করলেও ভীষণ অদ্ভুত লাগে'।

দান করা ভ্রুণ থেকে এর আগে ১,২০০ শিশুর জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল এমব্রায়ো ডোনেশন সেন্টার (এনইডিসি)। এর আগে ২০২০ সালে তাদের ২৭ বছরের পুরোনো একটি ভ্রুণ থেকে মলি গিবসন নামে একটি শিশুর জন্ম হয়।

র‍্যাচেলের গর্ভে ভ্রুণ প্রতিস্থাপনকারী চিকিৎসক জন ডেভিড গরডন জানান, '৫, ১০ বা ২০ বছর আগে সংরক্ষিত ভ্রুণ থেকে সন্তান নেওয়ার বিষয়ে যারা সন্দিহান থাকেন, তাদের আশ্বস্ত করবে এই ঘটনা'।

রিজওয়ে দম্পতি

নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতির জন্য আইভিএফের মাধ্যমে সন্তান গ্রহণে যমজ এই ভ্রুণ দুটো তৈরি করা হয়েছিল। ভ্রুণটি ৫০ বছর বয়সী এক পুরুষের দান করা শুক্রাণু ও ৩৪ বছর বয়সী নারীর দান করা ডিম্বাণু থেকে তৈরি করা হয়। 

২০০৭ সাল পর্যন্ত দত্তক নেওয়া দম্পতি ভ্রুণটি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টের একটি ফার্টিলিটি ল্যাবে সংরক্ষণ করেন। কিন্তু শেষ পর্যন্ত সন্তান না নিয়ে তারা এই ভ্রুণ দুটো টেনেসির অপর এক দম্পতির জন্য এনইডিসিকে দান করেন।

চলতি বছরের শুরুতে এনইডিসির সহযোগী ক্লিনিক সাউদইস্টার্ন ফার্টিলিটিতে সন্তানলাভে আগ্রহী র‍্যাচেলের গর্ভে ভ্রুণগুলো প্রতিস্থাপন করা হয়।

এক বিবৃতিতে এনইডিসি জানিয়েছে তাদের আশা এই ঘটনায় অনেক দম্পতিই নিজেদের জন্য ভ্রুণ দত্তক নিতে আগ্রহী হবেন।

Related Topics

টপ নিউজ

আইভিএফ / ভ্রুণ / সারোগেসি / টেস্ট টিউব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • 'যেন সাইফাই মুভি': যুক্তরাষ্ট্রে ৩০ বছরের হিমায়িত ভ্রূণ থেকে জন্ম নিল শিশু; নতুন রেকর্ড
  • বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশ দক্ষিণ কোরিয়া, তবুও জমজমাট বন্ধ্যাত্ব চিকিৎসাকেন্দ্রগুলো
  • ভুল ভ্রূণ প্রতিস্থাপনে অস্ট্রেলিয়ায় এক নারীর গর্ভে অন্যের সন্তান!
  • 'আমাদের ছেলে মারা গেছে, এখন তার শুক্রাণু ব্যবহার করে নাতি-নাতনি পেতে চাই'
  • মানুষ সন্তান জন্মদানের সময় সর্বাধিক শক্তি খরচ করা প্রাণীদের মধ্যে অন্যতম: গবেষণা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net