Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
দৈনিক কত কদম হাঁটা দরকার, বিজ্ঞান কী বলছে?

ফিচার

টিবিএস ডেস্ক
23 September, 2022, 05:45 pm
Last modified: 23 September, 2022, 05:51 pm

Related News

  • পুরুষ ছাড়াই যেভাবে ১ লাখ বছর ধরে টিকে আছে এই মাছ
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   
  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 
  • ঢাকার শিশুদের ‘স্ক্রিন আসক্তি’: দিনে ব্যয় প্রায় ৫ ঘণ্টা, বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি: গবেষণা

দৈনিক কত কদম হাঁটা দরকার, বিজ্ঞান কী বলছে?

কদম মেপে হাঁটার সঙ্গে শারীরিক উন্নতির সম্পর্ক নিয়ে বিজ্ঞানীরা ইতোমধ্যে গবেষণা করেছেন। এদিকে আজকাল আবার চাইলেই সহজে হিসেব রাখা যায় দৈনিক আপনি কত কদম হাঁটছেন।
টিবিএস ডেস্ক
23 September, 2022, 05:45 pm
Last modified: 23 September, 2022, 05:51 pm
ছবি: জুপকো মকোভস্কি/শাটারস্টক

হাঁটা শরীরের জন্য ভালো- এ কথা একবাক্যে সবাই স্বীকার করে নেবেন। কিন্তু তা-ই বলে সময়ে-অসময়ে হেঁটে বেড়ালে তো চলবে না। আবার একদিনে কতটুকু হাঁটা ইচিত, সেটা নিয়েও একটু ভাবতে হবে।

কদম মেপে হাঁটার সঙ্গে শারীরিক উন্নতির সম্পর্ক নিয়ে বিজ্ঞানীরা ইতোমধ্যে গবেষণা করেছেন। এদিকে আজকাল আবার চাইলেই সহজে হিসেব রাখা যায় দৈনিক আপনি কত কদম হাঁটছেন। স্মার্টফোন, স্মার্টঘড়ি ইত্যাদি ডিজিটাল ডিভাইসে স্টেপ কাউন্টারের মাধ্যমে কত পা হাঁটতে হবে সে লক্ষ্যও ঠিক করে রাখা যায়।

কিন্তু আমাদের শরীর কি আমাদের তৈরি করা ডিভাইসগুলোর কথা মেনে চলার জন্য তৈরি করা হয়েছে? ব্যায়াম যদি সবকিছু হতো, তাহলে কম হেঁটেও তো একজন সাইক্লিস্টের স্বাস্থ্যও দুর্দান্তরকমের ভালো থাকত, তা-ই না?

স্টেপ কাউন্টার যে একেবারে অকার্যকর এমন ধারণাও ঠিক নয়। ধরা যাক, আপনি সকালবেলা বাগান পরিষ্কার করলেন, কিন্তু আপনার মনে নেই ঠিক কত সময় ধরে আপনি কাজটা করেছেন। সেক্ষেত্রে স্টেপ কাউন্টার কিন্তু আপনাকে ভালো ধারণা দিতে পারবে ওটুকু সময়ের মধ্যে আপনি কত পা হেঁটেছেন।

হাঁটার উপকারিতা নিয়ে করা গবেষণাগুলো সাধারণত পর্যবেক্ষণমূলক হয়। এসব গবেষণার তথ্যমতে, যেসব মানুষ দৈনিক বেশি হাঁটেন, তারা তুলনামূলকভাবে অন্যদের চেয়ে সুস্থ থাকেন। কিন্তু এটা কি কার্যকারণ? যাদের স্বাস্থ্য দুর্বল তাদের পক্ষে হয়তো প্রতিদিন হাঁটার ব্যায়াম করা সম্ভব নয়।

এসব কিছু মাথায় রেখে সাম্প্রতিক সময়ে হাঁটার পরিমাণ নিয়ে কয়েকটি গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। জেনে নেওয়া যাক এ গবেষণাগুলোর ফলাফল কী বলছে।

যেকোনো কারণে মৃত্যু ও ক্যান্সারে মৃত্যু

এ গবেষণাটির তথ্যমতে, যেকোনো কারণে মৃত্যু ও ক্যান্সারে মৃত্যুর ঝুঁকির ক্ষেত্রে ১০,০০০ কদম হাঁটা ব্যক্তির ঝুঁকি ৮,০০০ কদম হাঁটা ব্যক্তির ক্ষেত্রে কম থাকে। এভাবে প্রতি ২০০০ কদম কমে যাওয়ার কারণে ঝুঁকি বাড়তে থাকে।

তবে ১০,০০০ পা হাঁটার সঙ্গে তার চেয়ে বেশি ধাপ হাঁটার বিশেষ কোনো পার্থক্য নেই। এ গবেষণাটি প্রকৃতি কার্যকারণতে নির্দেশ করে কিনা তা নিশ্চিত নয়।

এটির জন্য গবেষকেরা যুক্তরাজ্যের ৪০-৭৯ বছর বয়সী ৭৮,৫০০ মানুষের হাঁটার উপাত্ত সংগ্রহ করেছেন। এদের মধ্যে ৯৭ শতাংশ শ্বেতাঙ্গ ছিলেন।

স্মৃতিভ্রংশ

এ গবেষণা জানাচ্ছে, দৈনিক ৯,৮০০ পা হাঁটলে মানুষের স্মৃতিভ্রংশে ভোগার ঝুঁকি কমে যায়। এটির তথ্যমতে, ৩,৮০০ পা যারা হাঁটেন, তাদের চেয়ে ৯,৮০০ পা হাঁটা ব্যক্তিদের এ ঝুঁকি অর্ধেক কমে যায়। গবেষণাটি প্রথম গবেষণার গবেষকেরা একই নমুনার ওপর করেছেন।

পর্যবেক্ষণমূলক এ গবেষণার জন্য তরুণদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন গবেষকেরা। যদিও সচরাচর তরুণ বয়সে মানুষ স্মৃতিভ্রংশে আক্রান্ত হন না।

বয়স্ক নারীদের মৃত্যুঝুঁকি

এ গবেষণার দাবি, যেসব বয়স্ক নারী দিনে ২,৭০০ পা হাঁটেন, তাদের তুলনায় ৪,৪০০ পা হাঁটা নারীদের মৃত্যুঝুঁকি কমে যায়।

এ গবেষণায় অংশ নিয়েছেন গড়ে ৭২ বছর বয়সী ১৬,৭৪১ জন নারী। এদের ৯৫ শতাংশ শ্বেতাঙ্গ এবং বেশিরভাগ নার্স।

মধ্যবয়সী মানুষদের মৃত্যুহার

৪১ থেকে ৬৫ বছর বয়সের মানুষদের মৃত্যুহারের সঙ্গে হাঁটার সম্পর্ক নিয়ে পরিচালিত হয়েছে এ গবেষণাটি।

এতে দেখা যায়, প্রতিদিন যারা ৭,০০০ কদম হাঁটেন, তাদের মৃত্যুঝুঁকি এর চেয়ে কম পরিমাণ হাঁটা মানুষদের চেয়ে ৫০ থেকে ৭০ শতাংশ কমে যায়।

এ গবেষণায় অংশ নিয়েছেন ২,১১০ জন। এদের মধ্যে ৫৭ শতাংশ নারী, ও ৪২ শতাংশ কৃষ্ণাঙ্গ। এদের ওপর গবেষণা করার পরেও আরও ১১ বছর তাদের শারীরিক পরিস্থিতির ওপর নজর রেখেছিলেন বিজ্ঞানীরা।

ধমনির জড়তাবৃদ্ধি

ধমনিতে সমস্যা হলে তা হৃদযন্ত্রের রোগে পরিণত হতে পারে। এ গবেষণায় সিস্টেমেটিক পর্যালোচনা পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এতে দেখা গেছে প্রতিদিন ২০০০ কদম করে হাঁটার পরিধি বাড়ালে তা ধমনির দৃঢ়তা (আর্টেরিয়াল স্টিফনেস) কমাতে সহায়তা করে।

ব্যায়ামের ব্যাপারে এ গবেষকদের মত হলো, নাই মামার চেয়ে কানা মামা ভালো। অর্থাৎ একেবারে ব্যায়াম না করার চেয়ে অল্প ব্যায়াম করা ভালো। আর ব্যায়ামের পরিমাণ বাড়ানো গেলে সেটা আরও ভালো।

এ গবেষণাটি করা হয়েছে মূলত আগের ২০টি গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলকে বিশ্লেষণ করে।

ডায়াবেটিসের ঝুঁকি

এ গবেষণার ফলাফল অনুযায়ী প্রতিদিন হাঁটার চর্চা ১০০০ কদম করে বাড়ালে ডায়াবেটিসের ঝুঁকি দুই শতাংশ কমে যায়। যেসব ব্যক্তি দৈনিক ১০,০০০ থেকে ১২,০০০ কদম হাঁটেন তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ৫,০০০ কদমের কম হাঁটা ব্যক্তিদের চেয়ে ১৮ শতাংশ কমে যায় বলেই জানা গেছে এ গবেষণাটি।

তবে গবেষণাটির একটি সীমাবদ্ধতা হলো এটি কেবল হিসপ্যানিক ও লাতিনো মানুষদের মধ্যে করা হয়েছে।

এসব গবেষণা থেকে যা বোঝা যাচ্ছে

গবেষণাগুলো কৌতূহলোদ্দীপক হলেও এগুলোর ফলাফল দেখেই তাকে অপরিবর্তনীয় সত্য হিসেবে মান ভুল হবে। দৈনিক কেবল কয়েক হাজার পা স্বেচ্ছায় বেশি হেঁটে কোনো রোগ বা মৃত্যুর ঝুঁকি কতটুকু কমানো সম্ভব তা এখনও প্রশ্নসাপেক্ষ।

তবে এ গবেষণাগুলো থেকে একটা বিষয় নিশ্চিত করে বলে যায়, তুলনামূলকভাবে সুস্থ মানুষেরা স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ হাঁটেন। তবে কতটুকু পরিমাণ হাঁটা শরীরের জন্য উত্তম তার নির্দিষ্ট কোনো সংখ্যাই এসব গবেষণা স্থির করতে পারেনি।

শেষ কথা হলো, এ গবেষণার ফলাফলের সঙ্গে আমাদের সাধারণ ধারণার বেশ মিল আছে। আমরা সাধারণত মনে করি, সারাদিন শুয়েবসে না থেকে একটু হাঁটাচলা করলে শরীর ভালো থাকবে। গবেষণাগুলো এ ধারণাটিকেই গ্রহণযোগ্য বলে প্রমাণ করেছে। তাই হাঁটার সংখ্যা আর ব্যায়ামের সময়ের পরিমাণ নিয়ে ধন্দে না পড়ে নিয়মিত একটু-আধটু হাঁটাচলা বা শরীরচর্চার অভ্যাস আমাদের সবারই করা উচিত।


সূত্র: লাইফহ্যাকার

Related Topics

টপ নিউজ

হাঁটা / দৈনিক হাঁটা / ব্যায়াম / গবেষণা / সুস্বাস্থ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • পুরুষ ছাড়াই যেভাবে ১ লাখ বছর ধরে টিকে আছে এই মাছ
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   
  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 
  • ঢাকার শিশুদের ‘স্ক্রিন আসক্তি’: দিনে ব্যয় প্রায় ৫ ঘণ্টা, বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি: গবেষণা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net