Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
৪০ পেরিয়েও থাকুন ছিপছিপে 

ফিচার

টিবিএস ডেস্ক
01 December, 2021, 11:05 am
Last modified: 01 December, 2021, 11:53 am

Related News

  • স্বাস্থ্য বাজেট জনআকাঙ্ক্ষার প্রতিফলন, ৪ প্রধান সমস্যা সমাধানই লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা
  • ‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
  • থ্যালাসেমিয়া শনাক্তকরণ: শুধু ‘বিয়ের আগে পরীক্ষা’ নয়, প্রয়োজন বাস্তবসম্মত জাতীয় উদ্যোগ
  • গ্রীষ্মে শুক্রাণু দ্রুত সাঁতার কাটে, বলছে গবেষণা

৪০ পেরিয়েও থাকুন ছিপছিপে 

ঘণ্টার পর ঘণ্টা ট্রেডমিলে দৌড়াতে হবে না, রাখতে হবে না নিজেকে নিজে অভুক্ত। জীবনযাপন প্রণালীতে ছোট ছোট পরিবর্তনেই পৌঁছাতে পারবেন সুস্বাস্থ্য অর্জনের কাঙ্ক্ষিত লক্ষ্যে।
টিবিএস ডেস্ক
01 December, 2021, 11:05 am
Last modified: 01 December, 2021, 11:53 am
প্রতীকি ছবি/ সংগৃহীত

অনেকের কাছে, বয়স চল্লিশ মানেই জীবনের শেষ। আবার অন্যদিকে কারো কারো কাছে, চল্লিশে পা যেন জীবনের নতুন মাইলফলক।

কেউ কেউ ভাবতে পারেন, এই বয়সে এসেও কী মেদহীন, ছিপছিপে স্বাস্থ্য ধরে রাখা সম্ভব! চিকিৎসাবিজ্ঞান বলে, শতভাগ সম্ভব। এ সময় বরং নিজের দিকে আলাদা করে সময় বেশি দেওয়া প্রয়োজন।

ঘণ্টার পর ঘণ্টা ট্রেডমিলে দৌড়াতে হবে না, রাখতে হবে না নিজেকে নিজে অভুক্ত। জীবনযাপন প্রণালীতে ছোট ছোট পরিবর্তনেই পৌঁছাতে পারবেন সুস্বাস্থ্য অর্জনের কাঙ্ক্ষিত লক্ষ্যে।

পর্যাপ্ত প্রোটিন গ্রহণ

শরীর ঝরঝরে রাখতে একদিকে যেমন ওজন কমাতে হবে, তেমনি পেশী গঠনেও মনোযোগী হতে হবে।  আর এজন্যে আপনার খাদ্যে পর্যাপ্ত প্রোটিন আছে কি না তা নিশ্চিত করুন।

যুক্তরাষ্ট্রের নামকরা ডায়েটিশিয়ান অ্যাবি সওয়ার দীর্ঘদিন যাবত 'এইজিং' বা বুড়িয়ে যাওয়া নিয়ে গবেষণা করছেন। তিনি বলেন, "আমাদের বয়স বাড়ার সাথে সাথে পেশীর ভর কমতে থাকে। চল্লিশের পর থেকে প্রতি ১০ বছরে পেশী ভরের ৮% হারাতে থাকি আমরা, যা সত্তরের পর আরও ত্বরান্বিত হয়।" 

এই পেশীক্ষয় মোকাবেলা করার জন্য পুষ্টিবিদ অ্যাবির পরামর্শ হলো, ডায়েটে উচ্চ মানের প্রোটিন অন্তর্ভুক্ত করা। ডিম, বাদাম, মাছ, কুমড়ার বীজ, দুধ, ডাল, ব্রকোলি ইত্যাদি হতে পারে প্রোটিনের ভাল উৎস।

ইম্যুউন সিস্টেমকে সুরক্ষিত রাখুন

বয়স বাড়ার সাথে সাথে ডায়েটে পর্যাপ্ত ভিটামিন এবং খনিজ নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ। এটি আপনার দেহের ইম্যুউন সিস্টেমকে সহায়তা এবং স্বাস্থ্যকর জীবনযাপনে সাহায্য করবে। আবার দেহে ভিটামিনের যথাযথ উপস্থিতি আপনাকে ওয়ার্কআউট, ইয়োগা এবং অন্যান্য ব্যায়াম করার মতো 'বুস্ট' প্রদান করবে। 

যারা এতদিন সময় পাননি, তারাও এবার হাঁটতে শুরু করুন। পাশাপাশি পরিবর্তন আনুন দৈনন্দিন খাদ্যাভ্যাসে।

সওয়ার বলছেন, "কমলা, সবুজ শাক, মরিচ, স্ট্রবেরি, স্যামন, টুনা, ফর্টিফাইড ইয়োগার্ট এবং দুধের মতো খাবারের মাধ্যমে ভিটামিন সি, ডি, বি-১২ এবং জিঙ্কের মতো প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজের যোগান নিশ্চিত করুন।"

পরিকল্পিত আহার

ব্যস্ত সময়সূচীর সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের সঠিক সময়ে খাওয়াই হয়ে ওঠে না। চল্লিশের পর এ প্রবণতা যেন আরও বাড়ে। এর ফলে এমনভাবে খাবারের পরিকল্পনা করা উচিত যেন ফাস্ট ফুড, চর্বিযুক্ত বা উচ্চ ক্যালোরিযুক্ত খাবারের বদলে হাতের কাছেই স্বাস্থ্যকর খাবার থাকে।

সুষম, ভারী খাবারের পরিবর্তে অনেকেই ক্যালরিবহুল নাশতায় খিদে মিটিয়ে থাকে। সওয়ার বলছেন, সেক্ষেত্রে খুব ভাল অপশন হতে পারে প্রোটিন শেক। এই খাবারটি চটজলদি বানানো যায়, ভিটামিন সি, ডি, বি -১২  এবং জিংকের মতো মিনারেল সমৃদ্ধ, আবার খেতেও সুস্বাদু।

ইন্টারমিটেন্ট ফাস্টিং

এ সময়ে ওজন কমাতে এবং স্বাস্থ্যকর জীবনযাপনে একটি সহায়ক উপায় হতে পারে 'ইন্টারমিটেন্ট ফাস্টিং'। গোটা পৃথিবীতেই এই বিশেষ ডায়েটটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।

এই ডায়েটে সপ্তাহে বা দিনের একটা নির্দিষ্ট সময় না খেয়ে থাকতে হয়। ফলে প্রাকৃতিকভাবেই ক্যালরি গ্রহণের পরিমাণ কমে।

খাবারের ক্যালরি আমাদের শরীরে ফ্যাট হিসেবে জমতে শুরু করে। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মাধ্যমে খাবারকে সম্পূর্ণরূপে হজম হতে সময় দেওয়া হয়। এতে দেহের মেটাবলিজমও স্বাভাবিক থাকে। শরীর ক্ষতিগ্রস্ত কোষগুলোকে সারিয়ে তোলার সময় পায়। এককথায়, দেহের ইম্যুউন সিস্টেম নতুনভাবে তৈরী হয়। 

তবে নতুন কোনো ডায়েটের পরিকল্পনা বা মেডিসিন গ্রহণের আগে ডায়েটিশিয়ান বা চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না যেন।

চল্লিশের পর দেহে নানা রোগ বাধার ঝুঁকি বেড়ে যায়। মানসিক চাপ, দুশ্চিন্তাও যেন পাল্লা দিয়ে বাড়ে। সম্ভব হলে কাজ থেকে বিরতি নিয়ে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়ুন। জীবন আগের চাইতেও বেশি উপভোগ্য হয়ে উঠবে। 

সূত্র- ইট দিস ডট কম 
 
Related Topics

টপ নিউজ

স্বাস্থ্য / লাইফস্টাইল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • স্বাস্থ্য বাজেট জনআকাঙ্ক্ষার প্রতিফলন, ৪ প্রধান সমস্যা সমাধানই লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা
  • ‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
  • থ্যালাসেমিয়া শনাক্তকরণ: শুধু ‘বিয়ের আগে পরীক্ষা’ নয়, প্রয়োজন বাস্তবসম্মত জাতীয় উদ্যোগ
  • গ্রীষ্মে শুক্রাণু দ্রুত সাঁতার কাটে, বলছে গবেষণা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net