Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
২০২১ সালের শীর্ষ ১০ মিলিয়নিয়ার ইউটিউবার

ফিচার

টিবিএস ডেস্ক
05 June, 2021, 07:55 pm
Last modified: 05 June, 2021, 08:01 pm

Related News

  • 'ইউটিউবে সৌদি নেতাকে নিয়ে বিদ্রূপ করায় ফোন হ্যাকের পর লন্ডনে মারধরের শিকার হই'
  • ইউটিউব শর্টসে কিশোর-কিশোরীদের আসক্তি কমাতে অভিভাবকদের হাতে নিয়ন্ত্রণ দেবে ইউটিউব
  • টিভি সম্প্রচার থেকে সরে আসছে অস্কার, ২০২৯ সাল থেকে দেখা যাবে ইউটিউবে
  • বেবি শার্ক: ৯০ সেকেন্ডের একটি ক্লিপ যেভাবে ৪০০ মিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলল
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘ক্যাঙারু কোর্ট’ নয়: শেখ হাসিনার আইনজীবী

২০২১ সালের শীর্ষ ১০ মিলিয়নিয়ার ইউটিউবার

দিনে দিনে ইউটিউব চ্যানেলগুলোর জনপ্রিয়তা বাড়ছে। একইসঙ্গে বাড়ছে ইউটিউবারদের উপার্জনও।
টিবিএস ডেস্ক
05 June, 2021, 07:55 pm
Last modified: 05 June, 2021, 08:01 pm

করোনা বাস্তবতায় বেশির ভাগ মানুষই যখন ঘরবন্দি, তখন অনলাইনে কনটেন্ট দেখার প্রবণতাও বেড়েছে। ফলে দিনে দিনে ইউটিউব চ্যানেলগুলোর জনপ্রিয়তা বাড়ছে। একইসঙ্গে বাড়ছে ইউটিউবারদের উপার্জনও।

এ মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ ইউটিউবারদের খোঁজ নিয়ে সাজানো হলো এ আয়োজন:

রায়ান'স ওয়ার্ল্ড

প্রাক্তন নাম 'রায়ান টয়সরিভিউ' দিয়ে যাত্রা শুরু করা এই ইউটিউবারের নেট বাজারমূল্য ৮০ মিলিয়ন ডলার। ২০২০ সালেই এই বালক ২৯ দশমিক ৫ মিলিয়ন আয় করেছে বলে জানা যায়। খেলনার চ্যানেলের কর্ণধার, ১০ বছর বয়সী রায়ান কাজি (পারিবারিক নাম গুয়ান) তার চ্যানেলে বিভিন্ন ধরনের খেলনার রিভিউ দেয়। তবে চ্যানেলে রায়ানের সঙ্গে আরও রয়েছেন তার মা লোয়ান, বাবা শিওন এবং জমজ দুই বোন এমা ও কেট। তাদের সাবস্ক্রাইবার সংখ্যা ২৯ দশমিক ৭ মিলিয়ন।

ডুড পারফেক্ট

মিলিয়নিয়ার ইউটিউবারের তালিকার দ্বিতীয় স্থানে আছে 'ডুড পারফেক্ট'। তাদের বাজার মূল্য ৫০ মিলিয়ন ডলার। টাইলার টনি, গ্যারেট হিলবার্ট, কোডি জোনস, কোরি কটন, কোবি কটন ও পান্ডাকে নিয়ে এই চ্যানেল। দলের সদস্যরা বিভিন খেলা নিয়ে একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেসব ভিডিও চ্যানেলে ছাড়া হয়। সাবস্ক্রাইবার সংখ্যা ৫৬ দশমিক ১ মিলিয়ন। মোট ভিউ- ১২ দশমিক ৯৬ বিলিয়ন।

পিউডিপাই

পিউডিপাই চ্যানেলের কর্ণধার ফেলিক্স উলফ কেলবার্গ ২০১০ সালে তার চ্যানেল নিবন্ধন করান এবং ভৌতিক ও অ্যাকশন ভিডিও বানাতে থাকেন। ২০১৬ সালে টাইম ম্যাগাজিন তাকে ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় রেখেছিল। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১১০ মিলিয়ন এবং বাজারমূল্য ৪০ মিলিয়ন ডলার।

ড্যানিয়েল মিডলটন

ড্যানিয়েল মিডলটন-ড্যানটিডিএমের নেট মূল্য ৪০ মিলিয়ন ডলার। তিনি মূলত একজন গেমার। ভিডিও গেমে ধারাভাষ্যের জন্য তিনি জনপ্রিয়। এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ২৩ মিলিয়ন এবং ভিউ ১৭ বিলিয়ন।

মার্কিপ্লাইয়ার

২৮ মিলিয়ন ডলার সমমূল্যের এই চ্যানেলের মালিক মার্ক এডওয়ার্ড ফিশবাখ। তিনি ক্যালিফোর্নিয়াভিত্তিক একজন গেমার-কমেন্টেটর, অভিনেতা, পডকাস্ট হোস্ট ও কমেডিয়ান। তার চ্যানেলে ২৯ দশমিক ২ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে।

ইভান ফং

কানাডিয়ান এই ইউটিউবারের চ্যানেলের মূল্য ২৫ মিলিয়ন ডলার। 'রিনক্স' নাম নিয়ে ভিডিও গেম ও গান পোস্ট করে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। ডেড রিলম নামক ভিডিও গেমের ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন ফং। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ২৫ মিলিয়ন।

মি. বিস্ট

২৪ মিলিয়ন ডলার নেট মূল্যের এই চ্যানেলের মালিক জিমি ডোনাল্ডসন। অনলাইনে তিনি মি. বিস্ট নামেই পরিচিত। অতি ব্যয়বহুল স্টান্টের ভিডিও বানানোতে তিনি দক্ষ। তিনি দর্শকদের উদ্দেশ্যে নানা রকম স্পন্সরড গিভঅ্যাওয়ের আয়োজন করেন। ২০১৭ সালে তার 'কাউন্টিং টু ওয়ান লাখ' নামক ভিডিও কয়েক দিনে লাখ লাখ ভিউ পাওয়ার পর তিনি ভাইরাল হন। জিমির সাবস্ক্রাইবার সংখ্যা ৯৫ দশমিক ৮৭ মিলিয়ন। 

ডেভিড ডরবিক

ডরবিক একজন স্লোভাকিয়ান-আমেরিকান অভিনেতা, সামাজিক গণমাধ্যম ব্যক্তিত্ব ও ভ্লগার। তার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে ১৮ মিলিয়ন এবং বাজারমূল্য ২০ মিলিয়ন ডলার।

নাস্তিয়া

অ্যানাস্তাসিয়া রাডজিনস্কায়া বা নাস্তিয়া একজন রাশিয়ান ইউটিউবার, যদিও বর্তমানে সে বাবা-মায়ের সাথে আমেরিকার ফ্লোরিডায় থাকে। তার জন্ম ২০১৪ সালে। সে জার্মান, আরবি, বাংলা, ফ্রেঞ্চ, পর্তুগিজ, হিন্দি, কোরিয়ান ইত্যাদি ভাষায় ডাবিং করতে পারে। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৭৩ দশমিক ৬ মিলিয়ন এবং চ্যানেলের বাজারমূল্য ২০ মিলিয়ন ডলার।

লোগান পল

লোগান একজন অভিনেতা ও বক্সার। তিনি ২০১৫ সালে ভ্লগিং শুরু করেন। তিনি 'ল অ্যান্ড অর্ডার' নামক টিভি সিরিজেও কাজ করেছেন। তার সাবস্ক্রাইবার সংখ্যা ২২ মিলিয়ন এবং চ্যানেলের মূল্য ১৯ মিলিয়ন ডলার।


  • সূত্র: গালফ নিউজ

Related Topics

টপ নিউজ

ইউটিউব / ইউটিউবার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • 'ইউটিউবে সৌদি নেতাকে নিয়ে বিদ্রূপ করায় ফোন হ্যাকের পর লন্ডনে মারধরের শিকার হই'
  • ইউটিউব শর্টসে কিশোর-কিশোরীদের আসক্তি কমাতে অভিভাবকদের হাতে নিয়ন্ত্রণ দেবে ইউটিউব
  • টিভি সম্প্রচার থেকে সরে আসছে অস্কার, ২০২৯ সাল থেকে দেখা যাবে ইউটিউবে
  • বেবি শার্ক: ৯০ সেকেন্ডের একটি ক্লিপ যেভাবে ৪০০ মিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলল
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘ক্যাঙারু কোর্ট’ নয়: শেখ হাসিনার আইনজীবী

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net