Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
বলিউড থেকে হলিউড: তারকা হওয়ার আগে যা করতেন তারা

ফিচার

টিবিএস ডেস্ক
16 June, 2020, 07:00 pm
Last modified: 16 June, 2020, 07:20 pm

Related News

  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • বিজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত নই, স্ট্যালিনের পরাজয় ‘কষ্ট দিয়েছে’: রজনীকান্ত

বলিউড থেকে হলিউড: তারকা হওয়ার আগে যা করতেন তারা

কেউ ছিলেন বাস কন্ডাক্টর, কেউ হোটেলের কর্মী। বিনোদন দুনিয়ায় চূড়ান্ত খ্যাতি অর্জনের আগে দীর্ঘ একটা সংগ্রামের পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে তাদের।
টিবিএস ডেস্ক
16 June, 2020, 07:00 pm
Last modified: 16 June, 2020, 07:20 pm

সোনার চামচ মুখে জন্ম নিয়ে ঝলমলে বিনোদন দুনিয়া দাবড়ে বেড়ানোর ভাগ্য সবার হয় না। চূড়ান্ত খ্যাতি অর্জনের আগে দীর্ঘ একটা সংগ্রামের পথ পাড়ি দিয়ে আসতে হয় অনেককেই। 

প্রিয় পাঠক, চলুন, এমনই ১০ তারকার কথা জানা যাক গালফ নিউজের সূত্র ধরে...

শাহরুখ খান

দুনিয়া জোড়া তার ভক্ত অনুরাগী। সবাই তাকে এক নামে 'কিং খান' বলে চেনে। এমন খ্যাতি অর্জনের পথে, সিনেমার জগতে নাম লেখানোর আগে কনসার্টের উপস্থাপক ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

তাপসী পান্নু

বলিউড ললনা তাপসী ছিলেন প্রকৌশলবিজ্ঞানের শিক্ষার্থী। যদিও প্রকৌশলী হিসেবে কখনো কোথাও চাকরি করেননি, তবে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে একটা অ্যাপ বানিয়েছিলেন কয়েক বন্ধু মিলে। সেই অ্যাপের মাধ্যমে আইফোনে টাইপ করার সময় ফন্ট পালটানো যায়।

রজনীকান্ত

বয়স ৭০ ছুঁই ছুঁই। তবু দাপট এতটুকু যেন কমেনি তার। সিনেমার জগতে আসার আগে এই তামিল সুপারস্টার কী করতেন, জানেন? ছিলেন বাসের কন্ডাকটর! 

পরিণীতি চোপড়া

যশ রাজ ফিল্মস প্রোডাকশন হাউজে মার্কেটিংয়ের শিক্ষানবিশ হিসেবে কাজ করতেন পরিণীতি। পরে সেখান থেকেই অভিনয় জীবন শুরু এই বলিউড নায়িকার।

জন আব্রাহাম

ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রি আছে বলিউডের এই সুদর্শন নায়কের। মডেলিং আর অভিনয় জগতে আসার আগে তিনি এন্টারপ্রাইজ নেক্সাসের মিডিয়া প্ল্যানার হিসেবে কাজ করতেন।

কিয়ারা আদভানি

বলিউডের এই উদীয়মান তারকা রূপালি পর্দায় আসার আগে একটি প্রি-স্কুলে বাচ্চাদের দেখাশোনা করতেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি ছড়ায় ছড়ায় বাচ্চাদের বর্ণমালা শেখাতাম, এক-দুই গুনতে শিখতাম। এমনকি ছোট বাচ্চাদের ডায়াপারও পাল্টাতে হয়েছে আমাকে!'

দ্য রক ওরফে ডোয়াইন জনসন

রেসলিং রিংয়ের সুপারস্টার 'দ্য রক' যে সিনেমার পর্দায় এসে ডোয়াইন জনসন নামে হলিউডের সর্বোচ্চ মজুরি পাওয়া তারকাদের একজন হয়েছেন, সে খবর তো কম-বেশি সবারই জানা। তার শুরুটাও কিন্তু হয়েছিল সাধারণভাবেই। এক টুইটে রক জানান, তার জীবনের প্রথম চাকরি ছিল বাসন মাজার; তাও মাত্র ১৩ বছর বয়সে!

ম্যাডোনা

১৯৮০'র দশক থেকেই 'পপ কুইন' নামে খ্যাত তিনি। শুধু গায়িকাই নন, নায়িকা হিসেবেও খ্যাতি কুড়িয়েছেন। উঠতি বয়সে নিউইয়র্কে থাকাকালে ডানকিন ডোনাটের এক দোকানে কাজ করতেন আমেরিকান সুপারস্টার ম্যাডোনা!

টম ক্রুজ। ছবি: সংগৃহীত

টম ক্রুজ

'মিশন ইম্পসিবল'খ্যাত এই জনপ্রিয় হলিউড তারকা প্রথম জীবনে কাজ করেছেন হোটেলের বেলবয় হিসেবে। এমনকি ক্যাথলিক গির্জার পাদ্রি হওয়ারও ইচ্ছা ছিল তার।

জেনিফার অ্যানিস্টোন

এক সাক্ষাৎকার মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোন জানান, জীবনে যত রকম কাজ করেছেন, তার মধ্যে সবচেয়ে কষ্টের ছিল সাইকেলে করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুরিয়ার পৌঁছে দেওয়া।

Related Topics

টপ নিউজ / বিনোদন

বলিউড / হলিউড / শাহরুখ খান / ম্যাডোনা / টম ক্রুজ / রজনীকান্ত / দ্য রক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • বিজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত নই, স্ট্যালিনের পরাজয় ‘কষ্ট দিয়েছে’: রজনীকান্ত

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net