Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
পৃথিবীর সবচেয়ে বড় রেল সুড়ঙ্গের নেটওয়ার্ক 

ফিচার

টিবিএস ডেস্ক
21 February, 2020, 01:20 pm
Last modified: 21 February, 2020, 04:25 pm

Related News

  • বড় পরিবর্তনের পথে পরিবহন খাত, অগ্রাধিকার পাচ্ছে রেল
  • পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ ৪৭তম বিসিএস প্রিলি উত্তীর্ণ শিক্ষার্থীদের
  • হাতির দুর্ঘটনা এড়াতে ৪০ কোটি টাকা ব্যয়ে এআই ক্যামেরা বসছে দোহাজারী-কক্সবাজার রেলপথে  
  • বাজেট সহায়তা, রেলপথ উন্নয়নে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে জাপান
  • বিশ্বের দীর্ঘতম ট্রেনযাত্রা, কিন্তু শেষ করতে পারেনি কেউই 

পৃথিবীর সবচেয়ে বড় রেল সুড়ঙ্গের নেটওয়ার্ক 

সবচেয়ে গভীরতম স্থানে জিবিটি’র টুইন টানেল আল্পসের পর্বতমালার গড় উচ্চতার চাইতে ৮ হাজার ফুট নিচে। প্রায় ১৭ বছর এর নির্মাণকাজ চলে।
টিবিএস ডেস্ক
21 February, 2020, 01:20 pm
Last modified: 21 February, 2020, 04:25 pm

সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার হাজার ফুট নিচ দিয়ে নির্মিত হয় পৃথিবীর সবচেয়ে বড় রেল সুড়ঙ্গের নেটওয়ার্ক গটহার্ড বেস টানেল (জিবিটি)। ৩৫ মাইল লম্বা জিবিটি প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় দুটি রেলসুড়ঙ্গ। সম্প্রতি দ্বিতীয় সুরঙ্গে উচ্চগতি ও সক্ষমতার রেলপথ নির্মাণের কাজ শেষ হয়েছে। 

এক হাজার ১৩০ কোটি ডলার ব্যয়ে নির্মিত গটহার্ড টানেল প্রকল্পের সবকিছুই ইতোপূর্বের সব রেকর্ড ভাঙ্গে। 

সবচেয়ে গভীরতম স্থানে জিবিটি’র টুইন টানেল আল্পসের পর্বতমালার গড় উচ্চতার চাইতে ৮ হাজার ফুট নিচে। প্রায় ১৭ বছর ধরে জিবিটি’র টানেল দুটির নির্মাণকাজ চলে। নির্মাণকাজে অংশ নেন আড়াই হাজার শ্রমিক। 

এরা টানেল বোরিং মেশিন (টিবিএম) এবং ডিনামাইটের সাহায্যে প্রায় ৩ কোটি টন পাথর অপসারণ করেন। এরপর বিছিয়ে দেন প্রায় আড়াইশ মাইল দৈর্ঘ্যের রেলপথ। ট্রেন চলাচলের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ, যোগাযোগ সংযোগ ও সংকেত নিয়ন্ত্রণের লাইন স্থাপন করা হয় আরও হাজার মাইল জুড়ে।  

জিবিটির সুড়ঙ্গ দু’টি প্রতি এক হাজার ৬৬ ফুট পরপর পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে। এরসঙ্গে রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহৃত এক্সেস টানেল এবং শাফটগুলো মিলিয়ে এর মোট দৈর্ঘ্য আসলে ৯৫ মাইল। 

এদের খননকাজ অবশ্য ২০১১ সালেই শেষ হয়। এরপর ৫ বছর ধরে সুড়ঙ্গ দুটিকে ট্রেন চলাচল যোগাযোগ উপযোগী করে তোলার কাজ চলছিল। ২০১৬ সালের ডিসেম্বরে প্রথম টানেলটিকে ব্যবহার উপযোগী ঘোষণা করা হয়। 

এদিকে রেলসুড়ঙ্গ নির্মাণে ডিনামাইট বিস্ফোরণের সাহায্যে পাথর অপসারণ করা হয়। পাশাপাশি টানেল খননের জন্য যে টিবিএমগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোও ছিল দানবাকৃতির। এসব যন্ত্রের খননমুখের আয়তন ছিল ৩২ফুট, আর খনন করা পাথর সরানোর কাজে নিয়োজিত ছিল কয়েক মাইল লম্বা কনভেয়ার বেল্ট।  

পাথরের বড় একটি অংশ সুরঙ্গের কংক্রিটের দেয়াল নির্মাণে ব্যবহার করা হয়। এরপরেও বিপুল পরিমাণ পাথর উদ্বৃত্ত থেকে গেছে। বাড়তি এসব পাথর দিয়ে একটি ট্রেন বোঝাই করা হলে তার ওয়াগনগুলোর দৈর্ঘ্য দাঁড়াতো চার হাজার ৪শ মাইল বা জুরিখ থেকে শিকাগোর দূরত্বের সমান।

টানেল দুটির মাধ্যমে উত্তর ইউরোপের অর্থনৈতিক চালিকাশক্তিখ্যাত দেশগুলোর সঙ্গে উত্তর ইতালির সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে। এর সঙ্গে নতুন উচ্চগতির রেলপথটি চালু হওয়া মাত্রই জুরিখ থেকে মিলানের ট্রেনযাত্রায় আড়াই ঘন্টা সময় বাঁচবে। 

আর যাত্রাপথের দূরত্ব কমায় যাত্রী সংখ্যা বাড়বে ৩০ শতাংশ। পাশাপাশি বার্ষিক পরিবহন সক্ষমতা ৫ কোটি টনে উন্নীত হবে। 

 

Related Topics

টপ নিউজ

আল্পস পর্বতমালা / রেলপথ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • বড় পরিবর্তনের পথে পরিবহন খাত, অগ্রাধিকার পাচ্ছে রেল
  • পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ ৪৭তম বিসিএস প্রিলি উত্তীর্ণ শিক্ষার্থীদের
  • হাতির দুর্ঘটনা এড়াতে ৪০ কোটি টাকা ব্যয়ে এআই ক্যামেরা বসছে দোহাজারী-কক্সবাজার রেলপথে  
  • বাজেট সহায়তা, রেলপথ উন্নয়নে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে জাপান
  • বিশ্বের দীর্ঘতম ট্রেনযাত্রা, কিন্তু শেষ করতে পারেনি কেউই 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net