Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
দুই হাজার বছর প্রাচীন পম্পেই নগরীতে ক্রীতদাসের বাসস্থান আবিষ্কার 

ফিচার

টিবিএস ডেস্ক 
08 November, 2021, 09:30 pm
Last modified: 08 November, 2021, 09:56 pm

Related News

  • বেনামি দুর্গ: সাহেবগঞ্জের ধ্বংসাবশেষের এক অমীমাংসিত আখ্যান
  • প্রাচীন মিশরের ডুবে যাওয়া বন্দর আবিষ্কার, ক্লিওপেট্রার সময়ের?
  • জার্মানিতে মিলল ১ লাখ ২৫ হাজার বছরের পুরোনো ‘চর্বি কারখানা’
  • ঢাকার অজানা অতীত: প্রত্নতাত্ত্বিক খননে বেরিয়ে এলো নতুন ইতিহাস
  • ২০ হাজার বছরের পুরনো হার, ডিএনএ পরীক্ষায় বের হলো কে পরত এই হার

দুই হাজার বছর প্রাচীন পম্পেই নগরীতে ক্রীতদাসের বাসস্থান আবিষ্কার 

কক্ষে থাকা শয্যা এবং অন্যান্য বস্তুর মাধ্যমে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সমাহিত শহরটিতে দাসদের জীবনযাত্রা কেমন ছিল তার কিছুটা ধারণা পাওয়া যাচ্ছে।
টিবিএস ডেস্ক 
08 November, 2021, 09:30 pm
Last modified: 08 November, 2021, 09:56 pm

প্রাচীন রোমান শহর পম্পেইয়ের ঠিক বাইরে অবস্থিত এক ভিলায় দাসদের কক্ষ আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। 

কক্ষে থাকা শয্যা এবং অন্যান্য বস্তুর মাধ্যমে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সমাহিত শহরটিতে দাসদের জীবনযাত্রা কেমন ছিল তার কিছুটা ধারণা পাওয়া যাচ্ছে।

এই কক্ষে তিনটি কাঠের বিছানা, মাটির ঘড়া, সিরামিকের কলস এবং একটি চেম্বারের পাত্রসহ অন্যান্য বস্তু পাওয়া গেছে। 

এ আবিষ্কার সম্বন্ধে ইতালির সংস্কৃতি মন্ত্রী দারিও ফ্রান্সচিনি বলেন, "এই নতুন গুরুত্বপূর্ণ আবিষ্কারটি প্রাচীন পম্পেয়ানদের দৈনন্দিন জীবন সম্পর্কে আমাদের জানাশোনাকে আরও সমৃদ্ধ করেছে। বিশেষ করে সমাজের এই শ্রেণি সম্পর্কে আমাদের জ্ঞান এখনও খুব কম।"

প্রাচীন রোমে দাসদের সম্পত্তি হিসেবে বিবেচনা করা হত। তাদেরকে আইনিভাবেও ব্যক্তির মর্যাদা দেওয়া হতো না।  

প্রাচীন পম্পেইয়ের দেয়াল থেকে প্রায় ২,৩০০ ফুট উত্তরে সিভিটা গিউলিয়ানার একটি প্রাচীন ভিলার আস্তাবলের কাছেই পাওয়া গেছে এই "দাসদের ঘর"।

দাসদের শয্যার উপরে একটি কাঠের বাক্স পাওয়া গেছে, যার ভিতর কাপড়ের তৈরি ও ধাতব জিনিসপত্র খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। ধারণা করা হচ্ছে ঘোড়ার গাড়ির কাজে ব্যবহৃত হতো এসব সরঞ্জামাদি। 

দাসদের কক্ষে পাওয়া দুটি শয্যার দৈর্ঘ্য ৫.৬ ফুট, অপরটির ৪.৬ ফুট। ধারণা করা হচ্ছে, একটি ছোট দাস পরিবারের জন্য বরাদ্দ ছিল এ কক্ষ। 
উপরের দিকে একটি ছোট জানালাযুক্ত ১৭২ বর্গফুটের এই কক্ষ গুদাম হিসেবে ব্যবহৃত হতো বলেও ধারণা করছেন প্রত্নতাত্ত্বিকরা। কেননা, কক্ষের কোণায় কোণায় আটটি মাটির ঘড়া খুঁজে পেয়েছেন তারা। 

নেপলস থেকে ১৪ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত পম্পেই রোমান সভ্যতার একটি প্রসিদ্ধ নগরী ছিল। ৭৯ খ্রিস্টাব্দে ১৩০০ নাগরিকসহ পারমাণবিক বোমার সমতুল্য একটি অগ্ন্যুৎপাতের নিচে চাপা পড়ে নগরীটি। 
ষোড়শ শতকে আবিষ্কৃত এই শহরে সাম্প্রতিক সময়ে প্রচুর প্রত্নতাত্ত্বিক গবেষণাকাজ পরিচালিত হচ্ছে। 

সূত্র: সিএনএন। 
 
Related Topics

টপ নিউজ

পম্পেই নগরী / প্রত্নতাত্ত্বিক আবিষ্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • বেনামি দুর্গ: সাহেবগঞ্জের ধ্বংসাবশেষের এক অমীমাংসিত আখ্যান
  • প্রাচীন মিশরের ডুবে যাওয়া বন্দর আবিষ্কার, ক্লিওপেট্রার সময়ের?
  • জার্মানিতে মিলল ১ লাখ ২৫ হাজার বছরের পুরোনো ‘চর্বি কারখানা’
  • ঢাকার অজানা অতীত: প্রত্নতাত্ত্বিক খননে বেরিয়ে এলো নতুন ইতিহাস
  • ২০ হাজার বছরের পুরনো হার, ডিএনএ পরীক্ষায় বের হলো কে পরত এই হার

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net